somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিদ্রা হারা রাতের এই গান.....

২৭ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-ঘরে ঢুকেই টিভি টা অন না করলে চলে না?
-না চলে না, তোর সাথে কচর কচর করার চাইতে বোকা বাক্সের বকবকানি অনেক ভালো।
-তাই বুঝি, তাও যদি কোন কিছু মন দিয়ে দেখতি, আচ্ছা বল দেখি আজকের ব্রেকিং নিউজ টা, এক্ষুনি কিন্তু দেখালো।
-জানিনা, পৃথিবীর কোন মানুষটা আমার খবর রাখে যে আমাকে অন্যের খবর নিয়ে বেড়াতে হবে? প্রয়োজনটুকু উশুল করে নিয়ে যে যার পথে চলে যায়, তারপর আর কে কার খবর রাখে? এখানে প্রয়োজনটাই সবকিছু , বাদ বাকী সব মিথ্যা।
-তুমি নিজেও তো এদেরই একজন।
-না!
-চিৎকার করলেই সত্যটা মিথ্যা হয়ে যায় না।
-না, না, না ...কোনোদিন মানুষ ছিলাম না আমি, হে নর হে নারী, আমি....
-হা হা হা...
-হেই, হোয়াট মেকস ইউ লাফ?
-হা হা হা, তুমি অন্য কোন নক্ষত্রের জীব, এবার বলো...
-শাট আপ, গেট দ্যা হেল আউট অফ মাই সাইট
-ভুল হলো বলো, গেট দ্য হেল আউট অফ মাই মাইন্ড
-আহ আর পারছিনা, মাথাটা মনে হচ্ছে এনি ফেটে যাবে ব্যাথায়, প্লিজ লিভ মি এলোন, ফর গডস সেক।
-বাট ইউ অলওয়েজ সে, ইউ ডোন্ট বিলিভ ইন গড!
-ওহ! ইনাফ ইজ ইনাফ
- ওক্কে, আই'ম লিভিং ইউ ফর দ্যা টাইম বিয়িং, বাট আই'ল বি ব্যাক ভেরি সুন।
-আই নো দ্যাট, আই নো দ্যাট, আই নো দ্যাট।
-যাচ্ছি তো বাবা এতো চিৎকার করার কি আছে।

-এই এভাবে শুয়ে আছিস কেনো?
-আমার ইচ্ছা।
-এই অসময়ে কেউ ঘুমায়?
-ঘুমাইনি মটকা মেরে শুয়ে আছি।
-তাহলে উঠে পড়।
-পারছিনা মনে হচ্ছে কেউ হাত পা বেঁধে ফেলে রেখেছে।
-রাত প্রায় দশটা বাজে, উঠে কিছু একটা খেয়ে নে।
-খেতে ইচ্ছা করছে না।
-এভাবে দিনের পর দিন.... শরীর টিকবে?
-শরীরটা একেবারে ভ্যানিশ হয়ে গেলে সবচেয়ে ভলো হয়, তোর মতো কায়াহীন হয়ে মানুষের মগজের মধ্যে ঢুকে পরতাম!
-তোর ধারনা আমার জীবনটা খুব সুখের,
-নাহ। তা হবে কেনো আমার জীবন সুখের না হলে তোর কেমন করে সুখের হয়।


-রাত কতো হলো খেয়াল আছে?
-নাহ্ রাত বারোটার পরে আমি আর ঘড়ি দেখিনা, তবে অনুমান করতে পারি, পৌনে তিনটা হবে
-হুম, অনুমান প্রায় সঠিক।
-রাতের পর রাত এভাবে কেনো জেগে থাকিস বলতো?
-কেনো? কারণ ‌'আমার কিছু কথা আছে, ভোরের বেলার তারার সাথে'....খুব জরুরী কথা...
-এতো রাত চলে গেলো আজ পর্যন্ত বলা হয়নি সে জরুরী কথা!
-না। কি করে বলবো ঠিক ভোর বেলাতেই রাজ্যের ঘুম এসে আমার চোখ পেতে বসে! আহা, কতদিন আমি সকাল দেখিনা, সুর্য ওঠার সময় আকাশের রং কেমন হয়, বাতাসে কি কোন অচেনা গন্ধ পাওয়া যায়? আমি সব ভুলে গেছি!
-আবার সব একদিন মনে পড়ে যাবে, আবার তুমি সকাল দেখবে...
-আর কবে!
-ঠিক যেদিন তুমি চাইবে।
-কিভাবে যে চাইতে হয় সেটাও যেন কবে ভুলে গেছি।
-আচ্ছা আপাততঃ আমার সঙ্গে একটা গান গাও, আমি জানি ওটা তুমি ভোলোনি....
- নিদ্রা হারা রাতের এই গান...
- বাঁধবো আমি কেমন সুরে.....
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৭
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×