একটা গপ্পো লিখবো ভেবে রেখেছিলাম...মানে গল্পটা আমাক লিখতেই হবে 'এ্যাট এনি কষ্ট'...আসলে অনেক আগেই লিখতে শুরু করে দেওয়া উচিত ছিলো...কেন কি, লেখার জন্য তাগিদ দিচ্ছে অনেকেই...অনেকদিন আগে থেকেই...
এই তো আমার নদীটা...ওহ্ স্যরি..নদী নয় ওটা নদ...যে কিনা, আমি যখন বালিকা ছিলাম তখন ভয়ানক খরস্রোতা ছিল এবং আমাকে প্রবল স্রোতের টানে একদিন প্রায় ড়ুবিয়ে মারতেই বসেছিলো...কাল রাত্তিরে খুব দুঃখ করে বললো, কারা নাকি একটা স্লুইস গেট নামক এক আজব যন্ত্র বানিয়ে তার চলাফেরা প্রায় বন্ধই করে দিয়েছে...তার 'আপন বেগে পাগল পারা' হওয়ার আর কোনো উপায়ই নেই, এখন ওরা যদি বলে, তুই হাঁট...উঁহু, এতো দ্রুত নয়, ধীরে ধীরে, তাহলে সে তাই করতে বাধ্য...অথবা...যদি বলে, এ্যাই খবরদার নড়াচড়া একদম করবি না, স্থির হয়ে দাঁড়িয়ে থাক, তবে তাকে দাঁড়িয়েই থাকতে হয়...আমি ওকে সান্ত্বনা দিয়ে বলি, কি করবি বল, সারা দেশেই জরুরী অবস্থা, চলাফেরা সবারই নিয়ন্ত্রিত.... তুই, আমি তো কোন ছাড়!
অথবা নদীর পারের সেই তেঁতুল গাছটা... যাকে নাম দিয়েছিলাম 'তামারা-ই-হিন্দ'...আমার গ্রেট গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদারের আমল থেকে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে ছিলো...যার নিবিড় ছায়ায় কত গ্রীষ্মের দুপুর... যার শেকড় বাকড়, ডালপালা গোধুলী আলোয় বিমূর্ত ভাষ্কর্যের মতো রহস্যময় দেখাতো...যাকে কিনা আমার গ্র্যান্ডফাদারের কনিষ্ঠ পুত্রের হাতে প্রাণ দিতে হয়েছিলো...ক'টা টাকার বিনিময়ে...আহ্ মাত্র ক'টা টাকার বিনিময়ে একটা মুর্তিমান ইতিহাসকে মানুষ কিভাবে বাজারে বিক্রি করে দেয়?কিভাবে আবার, যেভাবে হাজার বছরের পুরোনো প্রত্নসম্পদ টুকরো টুকরো ভেঙ্গে ফেলতে আমাদের একটুও দ্বিধা হয়না, হাত কাঁপে না....আহা!আমার 'তামারা-ই-হিন্দ' তোকে আমি আর কি সান্ত্বনা দেব বল!
আর আমাদের কাঠের দো'তলা দক্ষিণদুয়ারী ঘরের পেছনে যে পাতকুয়ো তার তো লিটারালি দুঃখ রাখবার কোন জায়গা নেই? এমন স্বচ্ছ, বিশুদ্ধ জলের আধার...সমস্ত গাঁ শুদ্ধ মানুষ, কত অচেনা পথিকের তৃষ্ণা মিটিয়ে এসেছে আজন্ম...কিরকম অকৃতজ্ঞ মানুষের দল...আজকাল ওকে নাকি প্রায় ডাষ্টবিনেই পরিণত করেছে...কি করবি বল পুরো দেশটাকেই তো এখন মোটামুটি একটা ডাষ্টবিন বানিয়ে ফেলেছি আমরা....
সে যাই হোক, যেটা বলছিলাম...প্রায় প্রতি রাত্তিরেই ওরা আমার কাছে অভিযোগ করে, আমি নাকি ওদের কথা ভুলতেই বসেছি। কথা অবশ্য খুব মিথ্যে বলেনা...বয়স তো কম হলো না...স্মৃতি-মৃতি গুলো ক্রমশঃই ঝাপসা হয়ে আসছে। তাই ভাবছিলাম, সব কিছু ভুলে যাওয়ার আগে একটা গল্প লিখেই ফেলি ওদের নিয়ে...কিন্তু লিখতে বসেই হলো মুশকিল...ভাবনাগুলো কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না... বুঝতেই পারছি না ঠিক কোথা থেকে শুরু করবো....একদম শুরু থেকে শুরু করে সোজাসুজি শেষ করবো....নাকি শেষ দিয়ে শুরু করে পরে ফ্ল্যাশব্যাকে যাবো...অথবা এমন হতে পারে যে, মাঝখান থেকে শুরু করে খানিকটা ফ্ল্যাশব্যাক, তার পর শেষের দিকে যাওয়া...আরো ভয়ানক কান্ড হলো এই যে, গল্পের শুরু অথবা শেষ কোনটাই আমার জানা নেই...কি যে করি...সব কিছু জড়িয়ে মরিয়ে নিয়ে...এখন আমি পাগল ছাগল...ব্যোমভোলা হয়ে বসে রয়েছি.......
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।