somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদালতে চোরের যুক্তিঃ একটুকানি আনন্দ

২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার এক আদালতে চোরাই মাল সমেত এক চোরকে পেশ করল পুলিশ।
অভিযোগ সম্পর্কে বিচারকের জিজ্ঞাসায় পুলিশ বলল : হুজুর, এই লোকটি একটি কাপড়ের পুঁটুলিতে কিছু মোবাইল-ট্যাব, স্বর্ণালংকার, কাপড়-চোপড় ও নগদ টাকা নিয়ে একটি বাড়ির পেছনের দরজা দিয়ে মাঝরাতে চুপি চুপি বেরিয়ে পালাবার চেষ্টা করছিল। আমি হাতেনাতে ধরে ফেলেছি। সারারাত লকআপে রেখে আজ আদালতে পেশ করলাম

বিচারক চোরকে জিজ্ঞাসা করলেন : তুমি চুরি করেছ?

চোর : না হুজুর, আমি 'কবিগুরু রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি শুধু'।

বিচারক অবাক হয়ে : তার মানে?

চোর : কাল মাঝরাতে আমি শুনতে পেলাম একটা গান ভেসে আসছে -
'আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে...'। তাই ভাবলাম আমিই বা বসে থাকি কেন? আমিও যাই- তাই বেড়িয়ে পড়লাম। রাস্তা একেবারে শুনশান- বুঝলাম সবাই নিশ্চয়ই বনে চলে গেছে- তখন তাড়াতাড়ি পা চালালাম। হঠাৎ একটা বাড়ির সামনে শুনতে পেলাম ভেতর থেকে সুরেলা কণ্ঠে কেউ বলছে- এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে...'তাকিয়ে দেখলাম পাশেই একটা ফাঁকা বাড়ি- দরজা জানালা খোলা, কাউকে দেখা যাচ্ছে না- সোজা ঢুকে পড়লাম আর ঢুকেই শুনতে পেলাম- 'ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে...'। এটা শুনে খুব খুশি হলাম আর তখনই কানে ভেসে এলো- 'এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল...'। তো, কী আর করি, স্যার! আমি যেই হই, হাজার হোক রবীন্দ্রনাথের নির্দেশ তো আর অমান্য করা উচিত হবে না- পাশেই দেখলাম এই কাপড়টা ঝুলছে - এতে সব মালপত্র বেঁধেছি সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো- 'আজ দখিন দুয়ার খোলা...'। বুঝলাম পেছনের দরজা খোলা- সেখান দিয়েই বেরিয়ে পড়লাম- সঙ্গে সঙ্গে এই পুলিশ ভাই এসে আমায় ধরল- ওনাকে কত বোঝাবার চেষ্টা করলাম যে আমি চুরি করিনি, শুধু রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি! কিন্তু হুজুর, ব্যাটা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনেনি- সোজা ধরে নিয়ে হাজতে ভরে দিল। তারপর আজ আপনার কাছে নিয়ে এসেছে। আপনিই বলুন হুজুর, আমার কী দোষ?

চোরের লম্বা ফিরিস্তি শুনে বিচারক বললেন : ঠিক আছে, তোমাকে ছয় মাসের সাজা দিলাম! এই বিষয়ে তোমাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ কিছু বলেছেন?

চোর : 'এ পথে আমি যে গেছি বারেবার, ভুলিনিতো একদিনও...'।

বিচারক : জেলে যখন থাকবে- তখনও কি কবিগুরু তোমাকে কিছু বলবেন?

চোর : আলবৎ স্যার। তখনকার জন্য তিনি লিখে রেখে গেছেন, 'ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে...'

বিচারক এবার পুলিশকে বললেন, একে জেলে নিয়ে যাও জলদি। (সংগৃহীত, মূল গল্পকারের সন্ধান পাই নি)
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

লিখেছেন নতুন নকিব, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৩৬

আপনার একান্ত মুহূর্ত কি লুকানো ক্যামেরায় বন্দি হচ্ছে, জেনে নিন শনাক্তের উপায়

USB Charger এর ভেতরে লুকানো ক্যামেরার ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

ভ্রমণ মানেই নতুন জায়গা দেখা, প্রিয়জনের সাথে সময় কাটানো... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

×