somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাক্তার,আইনজীবী ও টাঁকি মাছ (কৌতুক)

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক ডাক্তার ট্রেনে যাচ্ছেন । পথিমধ্যে ঐ ট্রেনে এক আইনজীবী উঠলেন । কিছুক্ষণের ভেতর উভয়ের মধ্যে ভাব হয়ে গেল । দুপুরে খাবার জন্য ডাক্তার তার টিফিন ক্যারিয়ার থেকে পুষ্টি সমৃদ্ধ খাবার বের করে তৈরী হতে লাগলেন । আইনজীবীও তার টিফিন থেকে সামান্য ভাত ও মশল্লাযুক্ত দুটি টাঁকি মাছের মাথা বের করলেন । ডাক্তার আড়চোখে সেদিক তাকিয়ে বললেন, আচ্ছা মশাই বলুন তো পৃথিবী জুড়ে আপনাদের বুদ্ধির এত গল্প, এতো তারিফ, এতো বুদ্ধি আপনারা কি করে অর্জন করেন? কি খান আপনারা?
আইনজীবী বললেন, খাই তো অনেক কিছুই, তবে বুদ্ধির জন্য এই যে টাঁকি মাছের মাথা দেখছেন, স্পেশাল মশলা দিয়ে রান্না করা সেটাই খাই বেশি । খেয়েই আমরা কোর্টে যাই, আমাদের বুদ্ধি খুলে । সাথে সাথে ডাক্তার প্রস্তাব করলেন, আজ আমার খাবারগুলো আপনি খান আর ঐ মাছের মাথাগুলো আমারে দেন । আইনজীবী রাজি হলেন না । ডাক্তার নাছোড়বান্দা বললেন, ঠিক আছে এজন্য আমি আপনাকে সাথে 100 টাকা দিচ্ছি । আইনজীবী তাতেও রাজী হলেন না । ডাক্তার বললেন ঠিক আছে আমি আপনাকে 500 টাকা দিচ্ছি । এবার রাজি তো? আইনজীবী বললেন, আপনি যখন এতো করে বলছেন, আমি রাজি তবে 500 টাকায় দুইটা নয় একটা মাছের মাথা পাবেন। ডাক্তার তাতে রাজি হলেন এবং একটা মাছের মাথা খেলেন । তারপর হঠাৎ আইনজীবীকে লক্ষ্য করে বললেন, আপনি তো আচ্ছা লোক মশাই সামান্য টাঁকি মাছের একটা মাথার জন্য আমার কাছ থেকে 500 টাকা নিয়ে নিলেন? এবার আইনজীবী হো হো করে হেসে উঠে বললেন, দেখলেন এই টাঁকি মাছের মাথার গুণ! সাথে সাথেই কাজ দিয়েছে । যতক্ষণ আপনি খাননি ততক্ষণ আপনার মাথায়ই আসেনি একটা টাঁকি মাছের মাথার দাম 500 টাকা হতে পারে না? একটা খাওয়ার পর কেমন ব্রেইন খুলতে শুরু করেছে? আর যদি দুইটা খেতেন!
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×