জজ সাহেব, আমি আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক শেষ করতে চাই। ডিভোর্স চাই আমি।
জজ:: হঠাৎ ডিভোর্স কেন?
বল্টু:: আমার স্ত্রী আমাকে রসুন ছুলতে দেয়, পেঁয়াজ কাটতে দেয়, বাসন মাজায়, কাপড় ধোয়ায় আমাকে দিয়ে।
জজ:: এতে সমস্যার কি আছে?
রসুন গরম জলে ভিজিয়ে নিলে আরামে ছুলতে পারবে,
পেঁয়াজ কাটার আগে ফ্রিজে রেখে দিও ,
কাটার সময় চোখ জ্বালা করবে না ,
বাসন মাজার আগে জলভর্তি টবে ডুবিয়ে রাখো , অল্প পরিশ্রমেই বাসন মাজতে পারবে।
আর কাপড় ধোয়ার আগে ভালো করে ভিজিয়ে নিও সার্ফ দিয়ে...
বল্টু:: বুঝলাম।
জজ:: কি বুঝলে?
বল্টু:: আপনার অবস্থা আমার থেকেও অনেক বেশী খারাপ!
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




