মিন্টু হঠাৎ বাসায় এসে দেখে ২০ বছর বয়স্ক তার ছোটবোন এক যুবকের সংঙ্গে ঘনিষ্ট ও অাপোষ প্রবণ অবস্হায় রয়েছে।এমন পরিস্হিতিে সে রাগান্বিত হয়ে ওঠে এবং উভয় কে চুরির অাঘাতে হত্যা করে। এবং তখন বেপরোয়াভাবে গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় একজন মহিলাকে চাপা দিয়ে মেরে চলে যায়। মিন্টু'র কি শাস্তি হবে?অাইনে দন্ডের বিষয়টা কিভাবে দেখবে??
✔ ✔প্রথম অংশ দন্ডবিধির ৩০০ ধারার ব্যতিক্রম ১ এর অাওতায় পড়ে। এতে বলা হয়েছে " অপরাধজনক প্রাণহানি খুনের শামিল হবে না,যদি মারাত্মক ও অাকস্মিক প্ররোচনার ফলে অপরাধী অাত্মসংযম হারাইয়া ফেলেন এবং যেই ব্যক্তি প্ররোচনা দান করিয়াছে, সেই ব্যক্তির মৃত্যু ঘটায় কিংবা ভুলক্রমে বা দূর্ঘটনাক্রমে অন্য কোন ব্যক্তির মৃত্যু ঘটায়"
▶তাই প্রথম অপরাধের জন্য মিন্টুর যাবজ্জীবন বা ১০ বছর পর্যন্ত যে কোন মেয়াদের কারাদন্ডে এবং অর্থদন্ডে দন্ডনীয় হইবে।( ফাঁসি হবে না যদি মারাত্মক ও অাকস্মিক প্ররোচনার ফলে অপরাধী অাত্মসংযম হারাইয়া ফেলেছেন মর্মে প্রমাণ করা যায়)
▶অার বেপোয়ারাভাবে বা তাচ্ছিলের সহিত গাড়ি চালানোর জন্য ৩০৪(খ) ধারায় অভিযুক্ত হবে,যার জন্য ৫ বছর পর্যন্ত কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় দন্ড হতে পারে
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




