
▶বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ সালের আইনের ধারা ১২৪ (ক) তে রাষ্ট্রদ্রোহিতা কি এবং এর শাস্তির বিধান সম্পর্কে বলা হয়েছে। উক্ত ধারা মতে
▶কোন ব্যক্তি যদি:
》 লিখিত বা উচ্চারিত কথা বা
উক্তি দ্বারা অথবা চিহ্নাদি দ্বারা
অথবা
দৃশ্যমান কোন প্রতীকের সহায়তায় অথবা
অপর কোনভাবে বাংলাদেশের আইনানুসারে বৈধভাবে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে
বা
করার চেষ্টা করে
অথবা বৈরিতা উদ্রেক করে বা
করার চেষ্টা করে,
সে রাষ্ট্রদ্রোহিতা করছে বলে গণ্য বিবেচিত হবে।
▶ রাষ্ট্রদ্রোহিতার শাস্তি:
♦♦ সে ব্যক্তি যাবজ্জীবন
অথবা
তিন বছর পর্যন্ত যেকোনো মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হবে যার সাথে অর্থদণ্ড যোগ করা যাবে।
▶ মামলার বাদী:
রাষ্ট্রদ্রোহিতা মামলা, রাষ্ট্রপক্ষ নিজেই বাদী হয়ে করে থাকেন।
তবে ঘৃণা, বিদ্বেষ বা বৈরিতা সৃষ্টি করার চেষ্টা করা ছাড়া :
সরকারের কোন শাসন পরিচালন বিষয়ক কাজ সম্পর্কে অসমর্থনমূলক অভিমত
বা মন্তব্য প্রকাশ এই ধারামতে অপরাধ বলে পরিগনিত হবে না।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



