পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কোটা ব্যবস্থার সংস্কার হওয়া উচিত
০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কোটা ব্যবস্থার সংস্কার হওয়া উচিত। জনস্বার্থে জরুরি ভিত্তিতে এ বিষয়ে নীতি নির্ধারণ করা দরকার। বিশেষ করে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের পোষ্য কোটায় ভর্তি প্রক্রিয়া বন্ধ করা উচিত। বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটায় ভর্তির সুযোগ সৃষ্টির মাধ্যমে মেধাবীদেরকে বঞ্চিত করা সংবিধানের ২৮(৩) অনুচ্ছেদের লংঘন কিনা তাও বিবেচনা করা উচিত। প্রতি বছর প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গড়ে ১০০-২০০ জন পোষ্য কোটায় ভর্তি হন। তার মানে কম করে হলেও বছরে ৫০০০ জন পোষ্য কোটায় ভর্তি হচ্ছেন!
দেশের সমাজ বাস্তবতায় ক্ষেত্রবিশেষে কোটা প্রথা রাখার প্রয়োজন রয়েছে। কিন্তু এই সুবিধা কারা পাবেন, সে বিষয়ে আরও চিন্তাভাবনা করা উচিত। সংবিধানের ২৮ (৪) অনুচ্ছেদে ‘অনগ্রসর অংশের’ অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়নের সুযোগ রয়েছে। এসব বিবেচনায় প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত-হরিজনদের মতো পিছিয়েপড়া জনগোষ্ঠী যৌক্তিকভাবেই কোটা সুবিধা পেতে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের স্ত্রী-স্বামী-সন্তানদের জন্য কীভাবে ‘পোষ্য কোটা’ রাখা হয় তা বোধগম্য নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কোনোভাবেই সমাজের ‘অনগ্রসর অংশ’ বলা যায় না। এর চেয়েও বড় বিষয় হচ্ছে, তাদের স্ত্রী-স্বামী-সন্তানরা অন্যদের তুলনায় বিশ্ববিদ্যালয়ের আবহে বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে বেশি।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।
সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।
আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।
ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।
আমি এমন এক জায়গায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন