somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিভোর্স হলে নাবালক সন্তানের তত্ত্বাবধায়ক কে হবে বা ডিভোর্স হলে নাবালক সন্তান কে রাখার অধিকার কার?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে সন্তানেরা কার কাছে থাকবে বা কে হবে তাদের অভিভাবক/ তত্ত্বাবধায়ক হবে তা নিয়ে প্রায়ই সমস্যা দেখা দেয়। নাবালক সন্তানের ত্বত্তাবধান, অভিভাবকত্ব ও ভরনপোষণের বিষয়গুলি পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫ ও গার্ডিয়ানস এন্ড ওয়ার্ডস অ্যাক্ট ১৮৯০ দ্বারা নিয়ন্ত্রিত হয়।
পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫ অনুসারে, সাধারনত একজন শিশু সন্তানের ত্বত্তাবধানের অধিকার বা দায়িত্ব একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পেয়ে থাকে ঐ শিশু সন্তানটির মাতা। শিশুসন্তানের দেখাশোনার বিষয়ে (জিম্মাদারির ক্ষেত্রে )সবচেয়ে বড় অধিকারী হলেন মাতা। তিনি নির্দিষ্ট সময়ের জন্য সন্তানের জিম্মাদার হয়ে থাকেন; কিন্তু তিনি কখনও অভিভাবক হতে পারেন না।
নিম্নোল্লিখিত নির্দিষ্ট সময়ের জন্য একজন মাতা তার শিশু সন্তানের ত্বত্তাবধানের দায়িত্ব বা অধিকার পেয়ে থাকেন
ছেলে সন্তানের ক্ষেত্রে ৭ বছর আর মেয়ে সন্তানের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল পর্যন্ত। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটলে বা স্বামী মারা গেলে ছেলেসন্তান ৭ বছর পর্যন্ত এবং মেয়েসন্তান বয়ঃসন্ধিকাল পর্যন্ত মায়ের হেফাজতে থাকবে, এটাই আইন । এক্ষেত্রে মায়ের অধিকার সর্বাগ্রে স্বীকৃত। এ সময়ের মধ্যে মায়ের অগোচরে যদি বাবা জোরপূর্বক সন্তানকে নিজের হেফাজতে গ্রহণ করেন, সেক্ষেত্রে পিতার বিরুদ্ধে মামলা করা দেয়া যাবে।
তবে, কিছু কারণে মাতা সন্তানের জিম্মাদারিত্ব হারাতে পারেন
— পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হলে
— নীতিহীন জীবনযাপন বা অনৈতিক জীবন যাপন করলে
— সন্তানের প্রতি অবহেলা বা অযত্ন করলে
— দায়িত্ব পালনে অপারগ হলে
— বিয়ে থাকা অবস্থায় বাসার বসবাসস্থল থেকে দূরে অবস্থান করলে
— ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে
— যদি সন্তানের পিতাকে তার জিম্মায় থাকা অবস্থায় দেখতে না দেয়।
— দুশ্চরিত্রবান হন, বিশ্বস্ততা হারিয়ে ফেলেন, ইত্যাদি।
এসব বিষয় দেখা দিলে পিতা মামলা করে তার জিম্মাদারিত্ব নিশ্চিত করতে পারবেন।

মুসলিম আইনে মা সন্তানের আইনগত অভিভাবক নন। কেবলমাত্র জিম্মাদার।
মায়ের অবর্তমানে যারা শিশুর জিম্মাদার হতে পারেন-
১। মায়ের মা যত উপরের দিকে হোক (নানী, নানীর মা)
২। পিতার মা যত উপরের দিকে হোক (দাদী, দাদীর মা)
৩। পূর্ণ বোন (মা,বাবা একই)
৪। বৈপিত্রেয় বোন (মা একই কিন্তু বাবা ভিন্ন)
৫। আপন বোনের মেয়ে (যত নিচের দিকে হোক)
৬। বৈপিত্রেয় বোনের মেয়ে (যত নিচের দিকে হোক)
৭। পূর্ণ খালা (যত উপরের দিকে হোক)
৮। বৈপিত্রেয় খালা (যত উপরের দিকে হোক)
৯। পূর্ণ ফুফু (যত উপরের দিকে হোক)
বি:দ্র: উপরে উল্লেখিত আত্মীয়গণ কেবলমাত্র উপরের ক্রমানুসারে একজনের অবর্তমানে বা অযোগ্যতার কারণে অন্যজন জিম্মাদারিত্বের অধিকারী হবেন।

মা এবং নারীদের অবর্তমানে কারা জিম্মাদার হবেন?
মা অথবা অন্যান্য নারী আত্মীয়দের অবর্তমানে শিশুর জিম্মাদার হতে পারেন যারা তারা হলেন:
১। বাবা
২। বাবার বাবা (যত উপরের দিকে হোক)
৩। আপন ভাই
৪। রক্তের সম্পর্কের ভাই
৫। আপন ভাইয়ের ছেলে
৬। রক্তের সম্পর্কের ভাইয়ের ছেলে
৭। বাবার আপন ভাইয়ের ছেলে
৮। বাবার রক্তের সম্পর্কের ভাইয়ের ছেলে।
বি:দ্র=একজন পুরুষ আত্মীয় একজন নাবালিকার জিম্মাদার কেবলমাত্র তখনই হতে পারবেন যখন তিনি ঐ নাবালিকার নিষিদ্ধস্তরের আত্মীয় হন।

* এছাড়া পারিবারিক যে কোন সমস্যার ক্ষেত্রে স্বামী/ স্ত্রী যে কেউ পারিবারিক আদালতের আশ্রয় নিতে পারেন।
- এডভোকেট এম টি উল্যাহ
০১৭৩৩ ৫৯৪ ২৭০
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৩৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

×