স্মৃতির পাতায় ব্যারিস্টার মওদুদ আহমদ স্যার, পর্ব-১
০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৭ সালের ৭ জুন চার দশক ধরে বসবাসরত অবস্থায় গুলশান এভিনিউর ১৫৯ নম্বরের বাড়িটি নিয়ন্ত্রণে নিয়ে নেয় রাজউক। ১ বিঘা ১৩ কাঠা জমিতে দুইতলার বাড়িটির বাজার মূল্য ছিলো প্রায় ৪০০ কোটি টাকা। স্বাভাবিকভাবেই বাড়ি ছেড়ে দেওয়ার পর মানসিকভাবে ভেঙ্গে পড়েন স্যার। তার উপর বিচারাধীন ২৩ টি মামলা নিয়ে সপ্তাহের ৩/৪ দিন জজকোর্ট প্রাঙ্গনেই থাকতে হতো। কোর্টে আসলে দলমত নির্বিশেষে আইনজীবীরা সুযোগ পেলেই স্মৃতি ধরে রাখার জন্য ছবি তোলার চেষ্টা করতো এবং স্যার বিষয়টি অত্যন্ত আন্তরিকতার সহিত নিতেন। এমনিভাবে ২০১৮ সালের শেষের দিকে ছবি তুলতে তুলতে এক বিজ্ঞ আইনজীবী ৪০০ কোটি টাকার বাড়ির কথা বলে আফসোস করতে লাগলেন। তখন স্যার বললেন, শোন কত কোটি টাকার সম্পত্তি গেল তার জন্য আমার দুঃখ লাগছে না। আমার কষ্ট টা হলো, গত দেড় বছরেও আমার বইগুলো সাজাতে পারি নাই। লাইব্রেরিটা এলোমেলো হয়ে আমার যে ক্ষতি হয়েছে তা ভেবেই খারাপ লাগে!
বইয়ের সাথে স্যারের সম্পর্ক এমনই গভীর ছিলো, যা সত্যিই অনুকরণীয়।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২১ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন