somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতির পাতায় ব্যারিস্টার মওদুদ আহমদ স্যার, পর্ব-২

১৩ ই জুলাই, ২০২১ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০১৭ সালের মার্চের কোন এক দুপুর। আমি আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহ আলম স্যার (Shah Alam) অপেক্ষা করছি মওদুদ স্যারের চেম্বারে। পিএস সুজন ভাই শাহ আলম স্যারকে জানালো, স্যার কখন আসেন তা অনিশ্চিত। এমনকি আজকে কোর্ট থেকে সরাসরি বাসায় চলে যাওয়ায় কথা রয়েছে বরং একটা কল দিয়ে আপনি যে আসছেন তা অবহিত করলে ভালো হবে। আমিও শাহ আলম স্যারকে কল দেওয়ার অনুরোধ করলাম। শাহ আলম স্যার বললো, ভিআইপি'দের সাথে দেখা করতে সবসময় কল দিয়ে আসলেও বিপদ আছে। কল দিলে উনি যদি সিডিউল দিয়ে দেন আর অন টাইমে আসতে না পারলে আরেক বিপদ। আর ওনার সাথে আমার সিডিউল এর সম্পর্ক নয়, দেখা যাক।

মওদুদ আহমদ স্যার সাড়ে তিনটার দিকে চেম্বারে আসলেন। ডুকতেই বলে ওঠলেন, আরে শাহ আলম হঠাৎ তুমি! কল দিয়ে আসলে না কেন? আজকে তো আমার চেম্বারে আসার কথা ছিলো না, হঠাৎ একটা কাজে চলে আসলাম। একজন ইউনিভার্সিটির প্রফেসর আমার চেম্বারে এসে যদি দেখা না হতো কেমন লাগতো বলো। শোন, জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটে আমাকে প্রতি বছর একটা কোর্স নিতে হয়। তারা ওই কোর্সের সিডিউল নির্ধারণ করে বছরের শুরুতে আমাকে জিজ্ঞেস করে এবং আমার যখন কোর্ট ভেকেশান থাকে তখন সিডিউল নির্ধারণ করি, ঠিক ওই তারিখেই তারা বিমানের টিকেট পাঠায় দিবে। একদিন এদিক সেদিক হওয়ারও সুযোগ থাকে না। ওদের নিকট ইউনিভার্সিটির প্রফেসরদের এমন গুরুত্ব। ( উল্লেখ্য, ব্যারিস্টার মওদুদ আহমদ স্যার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ভিজিটিং প্রফেসর ছিলেন বিভিন্ন সময়ে)।

আলোচনার এক পর্যায়ে আমি স্যারকে আমার "মায়ের মুখে মুক্তিযুদ্ধ" বইটি তুলে দিলে তিনি বলেন, ভেরি গুড জব। লেখালেখির জন্য সময় বের করতে পারাটা সত্যিই সাধনার কাজ। আমি বই লেখার জন্য সময় পেলেই লন্ডন চলে যায়। ওখানে গিয়ে কোন অনুষ্ঠানে অংশগ্রহণ না করে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত লাইব্রেরিতে পড়ে থাকি। পড়াশোনা করি আর বই লেখার জন্য প্রয়োজনীয় তথ্য সমূহ নোট করি।

আর লেখালিখির জন্য আরেকটা উত্তম সময় হলো জেল। যখন জেলে যাই তখন লেখালেখি করি। এ জীবনে ছয় বার জেলে গেলাম, চেষ্টা করছি জেলে বসেও সময়ের সদ্ব্যবহার করতে!
একজন প্রতিথযশা আইনজীবী হয়ে হাজারো ব্যস্ততার মাঝেও লেখালেখি, রাজনীতি ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা সবকিছুতে সাফল্য রেখে সত্যিই অনন্য নজির রেখে গিয়েছেন।
[email protected]
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০২১ রাত ৮:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের আগের আর পরের জামাত এখনও এক

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০২ রা মে, ২০২৬ সকাল ১১:৫৮


গোলাম পরওয়ার বলেছে একাত্তরের জামাত আর বর্তমান জামাত এক নয়। অথচ এক। স্বাধীনতার আগের জামাত আর পরের জামাত একই রকম।
একাত্তরের আগে জামাত পাকিস্তানের গো% চাটতো এখনও তাই চাটে। তার... ...বাকিটুকু পড়ুন

সোনার ধানে নোনা জল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০২ রা মে, ২০২৬ দুপুর ১:১২



হঠাৎ একটা তীক্ষ্ণ শব্দে রেদোয়ানের ঘুম ভাঙল। না, কোনো স্বপ্ন নয়; মেঘের ডাক আর টিনের চালে বৃষ্টির উন্মত্ত তান্ডব। বিছানা ছেড়ে দরজায় এসে দাঁড়াতেই এক ঝলক... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

আজকের শিক্ষা - ১

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে।... ...বাকিটুকু পড়ুন

বিষন্ন মেঘের ভেলায় ভেসে....

লিখেছেন ইন্দ্রনীলা, ০২ রা মে, ২০২৬ রাত ১০:২৯



তোমাকে শুধু একটাবার বড় দেখতে ইচ্ছা করে...
এই ইচ্ছায় আমি হয়ে যাই একটা ঘাসফড়িং
কিংবা আসন্ন শীতের লাল ঝরাপাতা,
উড়ে যাই ভেসে যাই দূর থেকে দূরে...
অজানায়...

শরতের কাঁশফুলের পেঁজা তুলো হয়ে
ফুঁড়ে... ...বাকিটুকু পড়ুন

×