somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিডিয়া ট্রায়াল ও ন্যায়বিচার

১০ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরাবরই আমি যে কোন বিচারাধীন ইস্যুতে মিডিয়া ট্রায়ালের পক্ষপাতী নই। কিন্তু দুঃখজনক হলেও সত্য আলোচিত ঘটনার ক্ষেত্রে সাধারণ মানুষ তো বটে আমাদের বিজ্ঞ আইনজীবী বন্ধুরাও খৈ হারিয়ে ফেলেন এবং ক্ষেত্রভেদে নিজ সহকর্মীদের নিয়েও ট্রল করে নাস্তানাবুদ করে ফেলেন। বেশিরভাগ ক্ষেত্রেই ঘটনা যদি আমাদের (আমজনতার) অপছন্দের/মতের বিরুদ্ধের (যে কোন কারণেই হোক) লোকের বিরুদ্ধে যায় তবে আমরা সুযোগের হাতছাড়া করতে অপারগ থাকি! এটা অন্যায়।
আরে ভাই, পরিমনী হোক কিংবা হেফাজতের আমির হোক আইন সবার জন্য সমান এবং অপরাধে অভিযুক্ত হলেই কোন ব্যক্তিকে দোষী বলা যায় না।আইনের চোখে অভিযুক্ত ব্যক্তি দোষী নয়, আসামী মাত্র।আইনের একটি নীতি হল- “Everyone shall be presumed to be innocent unless he is found guilty by a competent court” অর্থাৎ আইন দ্বারা গঠিত উপযুক্ত আদালত যতক্ষণ না কাউকে দোষী বলে রায় দিচ্ছে ততক্ষণ তাকে আইনের চোখে অপরাধী বলার সুযোগ নেই।
কিন্তু আমরা প্রায়ই দেখছি, বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার করার পরে প্রায়শই গণমাধ্যমের সামনে হাজির করে আইনশৃঙ্খলা বাহিনীগুলো এবং সেখানে জব্দ করা জিনিসপত্র সাজিয়ে গণমাধ্যমের সামনে এমনভাবে তাদের উপস্থাপন করা হয় ও বর্ণনা তুলে ধরা হয়, যাতে বিচারের আগেই তারা জনমনে দোষী বলে চিহ্নিত হয়ে যান। সন্দেহভাজনদের দোষী প্রমাণিত হওয়া কিংবা মামলা দায়েরের আগেই গণমাধ্যমের সামনে হাজির করার বিধানটি ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে একজন আইনের ছাত্র হিসেবে আমার অজানা। ধরুন, অভিযুক্ত ব্যক্তিটির বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা যদি তদন্তে পাওয়া না যায় কিংবা বিচারের মাধ্যমে তিনি খালাস প্রাপ্ত হন তাহলে অর্থাৎ দোষী প্রমাণিত না হলে তখন!
সুতরাং কোন কিছুতেই অতি উৎসাহী হওয়া বা তাড়াহুড়ো করা ঠিক না। একতরফা শুনে মিডিয়া ট্রায়াল না করে বিচার প্রক্রিয়ার প্রতি গুরুত্বারোপ করা জরুরি। তারচেয়ে বড় কথা, আস্থাহীনতার সময়ে বরাবরই আমরা আম জনতা সাক্ষী গোপাল নয় কি
- মোহাম্মদ তরিক উল্যাহ, আইনজীবী
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২১ রাত ৮:৫৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×