somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীরা সাইবার ক্রাইম/অপরাধের শিকার হলে করণীয়

১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাইবার অপরাধের শিকার নারীরা যাতে সহজে এবং ভয়ভীতিহীনভাবে অভিযোগ জানাতে ও প্রতিকার চাইতে পারে, সে জন্য আজ 'পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন' নামে একটি অফিসিয়াল ফেসবুক পেইজ চালু করা হয়েছে।

এক্ষেত্রে অভিযোগকারী নারী নিজের পরিচয় গোপন রেখেও নিজের ওপর সংঘটিত অপরাধ সম্পর্কে তথ্য দিতে এবং প্রতিকার চাইতে পারবেন।

ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে সহায়তা করবে পুলিশ।

কী কী অপরাধ সম্পর্কে অভিযোগ জানানো যাবেঃ

সাইবার জগতে যত ধরণের অপরাধের মুখে পড়েন নারীরা তার সব সম্পর্কেই অভিযোগ জানাতে পারবেন।

যেমন:
ব্যক্তিগত ছবি, ভিডিও ছড়িয়ে দেয়া
ফেসবুক আইডি হ্যাক
ব্যক্তিগত ছবি, ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি
ছবি, ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে অর্থ আদায়
ব্ল্যাকমেইলিং
ছবি বা ভিডিও এডিট করে ছড়িয়ে দেওয়ার হুমকি
সুপার ইম্পোজ ছবি
পর্নোগ্রাফি
ছবি দিয়ে আপত্তিকর কনটেন্ট বা ফেক আইডি তৈরি
সাইবার বুলিয়িং
ফোন নম্বর ছড়িয়ে দেওয়া
হয়রানিমূলক এসএমএস, মেইল বা লিংক পাঠানো
কীভাবে অভিযোগ জানাতে হবে

নতুন এই ইউনিটে অভিযোগ জানাতে হলে একজন ভুক্তভোগী দেশের যেকোনো প্রান্ত থেকে ইমেইল করে বা হটলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।

অভিযোগ জানানোর জন্য নিম্নোক্ত উপায়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে

Police Cyber Support for Women PCSW নামে ফেসবুক পেইজে মেসেজ দিয়ে অভিযোগ জানাতে হবে
[email protected] এই ঠিকানায় ইমেইল করা যাবে
পুলিশ সদর দফতরের ০১৩২০০০০৮৮৮ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে
হটলাইন নম্বর ৯৯৯ এ ফোন করেও অভিযোগ করা যাবে।

****সাইবার অপরাধ বা সাইবার ক্রাইমে আক্রান্ত হলে সরাসরি মামলা করার ক্ষেত্রে করণীয় :

করণীয় বা প্রতিকার দুই ভাবে পেতে পারেনঃ
১। থানায় এজাহার দায়েরের মাধ্যমে মামলা করে
২। সরাসরি সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের করে।

থানায় এজাহার দায়েরের মাধ্যমে মামলা করার ক্ষেত্রে করণীয়ঃ
প্রমাণগুলো সঠিকভাবে কালেক্ট করা। বাচাই করে সেগুলো প্রিন্ট করে ফেলা। স্ক্রিন ভিডিও এবং লিংকসহ প্রমাণ যোগাড় করা। তারপর থানায় যাবেন। অভিযোগ দায়ের করবেন।

কোনো কারণে যদি থানা মামলা না নেয় তখন আইনজীবীর সহায়তা নিয়ে সরাসরি সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের করতে হবে।

## এক্ষেত্রে আইনী সহায়তায় যোগাযোগ করতে পারেন।
এম টি উল্যাহ
আইনজীবী
০১৭৩৩ ৫৯৪ ২৭০

সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×