somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এফিডেভিট বা হলফনামা কি? এফিডেভিট বা কাউন্টার সাইন করার নিয়ম জেনে নিন

০৪ ঠা নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গাড়ী বা জমি বা যে কোন সম্পদ কেনা-বেচা, বিবাহ কিংবা তালাক, জাতীয় পরিচয়পত্রের নাম পরিবর্তন বা সংশোধন, পাসপোর্টে নাম সংশোধন, আম-মোক্তারনামা, বায়নানামা, বিদেশে যাওয়া সংক্রান্ত কাগজপত্র ও ঘোষণা, যে কোন চুক্তিনামা ও মামলা-মোকদ্দমাসহ নানা কাজে প্রয়োজন হয় 'এফিডেভিট বা হলফনামা'র। এ ছাড়া বিভিন্ন দলিল-দস্তাবেজ, বায়নানামা তৈরির কাজেও লাগে হলফনামা। এফিডেভিট বা হলফনামা হচ্ছে, কোনো বিষয়ে সত্যতাসহ এর সমর্থনে ঘোষণা দেওয়া।
হলফনামা দুইশত টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে (ক্ষেত্র বিশেষে এরও বেশী) লিখে, যে কোন ম্যাজিষ্ট্রেট (১ম/২য়/৩য় শ্রেণীর) অথবা নোটারী পাবলিকের কার্যালয়ে সম্পাদন করা হয়।

যেভাবে সম্পাদন করতে হয়

হলফনামা সম্পাদন করতে হয় ৩০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে। তবে বিবাহ বিচ্ছেদের হলফনামা করতে হবে ২০০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে। হলফনামা লেখার পর (কম্পোজ বা টাইপ) নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সত্যায়ন করাতে হবে। নিয়ম হচ্ছে যিনি হলফনামাটি করলেন তিনি নোটারি পাবলিক কিংবা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে তঁার হলফনামাটি সম্পর্কে সত্যপাঠ করবেন। তখন নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেট হলফনামাটি যাচাই-বাছাই করে এর ওপর স্বাক্ষর দেবেন এবং একটি বিশেষ সরকারি সিল ব্যবহার করে এতে ক্রমিক নম্বর বসাবেন। হলফনামাটির একটি ফটোকপি তিনি রেখে দেবেন।

গাড়ী বা জমি বা যে কোন সম্পদ কেনাবেচা, বিবাহ কিংবা তালাক, নাম পরিবর্তন বা সংশোধন, পাসপোর্টে নাম সংশোধন, আম-মোক্তারনামা, বায়নানামা, যে কোন চুক্তিনামার ক্ষেত্রে অনেক সময় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা সম্পাদন করতে হয়। যাকে বলা হয় কাউন্টার সাইন। এক্ষেত্রে অবশ্যই ম্যাজিস্ট্রেট এর নিকট স্বশরীলৈ উপস্থিত হয়ে এফডেভিট করতে হয়। তবে, ম্যাজিস্ট্রেট এর নিকট হইতে এফিডেভিট করার বাধ্যতামূলক নিয়ম না থাকলে আপনি আইনজীবীর সহায়তা নিয়ে নোটারীর মাধ্যমেও করতে পারেন।

এফিডেভিট কার্যক্রম সম্পন্ন করতে একজন আইনজীবীর সহযোহগতা নেওয়া উত্তম। এবং এফিডেভিট নোটারীকৃত করার ক্ষেত্রে আইনজীবী কর্তৃক
সত্যায়ন ও স্বা্ক্ষরও লাগে।

-মোহাম্মদ তরিক উল্যাহ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
০১৭৩৩৫৯৪২৭০ ( কল করার পূর্বে হোয়াটস্অ্যাপে ম্যাসেজ দিন)

লেখক- আইন বিষয়ক উপন্যাস 'নিরু" এবং 'অসমাপ্ত জবানবন্দী', মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মায়ের মুখে মুক্তিযুদ্ধ' এবং 'একাত্তরের অবুঝ বালক' ।

সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১৩
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×