somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের বাহিরে থেকে তালাক দেওয়ার নিয়ম

০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিদেশ থেকে তালাক প্রদান করতে হলে পাওয়ার অব এ্যাটর্নী বা আমমোক্তারনামা মূলে দেশে অবস্থানরত কোন নিকটাত্মীয় কিংবা বিশ্বস্ত কাউকে তালাক প্রদানের ক্ষমতা প্রদান করতে হবে। এটি একটি আইনগত দলিল। এ ক্ষেত্রে যাকে আমমোক্তার নিয়োগ করা হয় তিনি প্রদানকারীর হয়ে তাহার পক্ষে তালাক প্রদানের যাবতীয় কার্যাবলী সম্পাদন করবেন।
তালাকের কার্যাবলী সম্পাদনের ধাপ সমূহ নিম্নরূপ :

১। নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে আইনজীবীর সাথে পরামর্শ করুন কাগজপত্র সম্পাদনের জন্য এবং তালাকের নোটিশটি প্রস্তত করুন।
২। আইনজীবীর মাধ্যমে পাওয়ার অব এ্যাটর্নী বা আমমোক্তারনামা/ ক্ষমতা পত্র প্রস্তুত করুন।
৩। পাওয়ার অব এ্যাটর্নী বা আমমোক্তারনামা/ ক্ষমতা পত্র টি ও তালাকের নোটিশটি বিদেশে অবস্থানরত ব্যক্তি (যিনি তালাক দিবেন) তার কাছে পাঠানোর ব্যবস্থা করুন।
৪। পাওয়ার অব এ্যাটর্নী বা আমমোক্তারনামা/ ক্ষমতা পত্রটি যখন বিদেশে অবস্থানরত ব্যক্তি (যিনি তালাক দিবেন) কাছে পৌঁছাবে তখন তিনি সেখানে স্বাক্ষর করবেন এবং তালাকের নোটিশেও স্বাক্ষর করবেন। তবে এ কাজটি করতে হবে বিদেশী নোটারী পাবলিক, আদালতের বিচারক, ম্যাজিস্ট্রেট বা বাংলাদেশ দুতাবাসের বাণিজ্যদুত বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির সম্মুখে। এবং তার দ্বারা পাওয়ার অব এ্যাটর্নী বা আমমোক্তারনামা/ ক্ষমতা পত্রটি প্রত্যায়ন করে পাঠাতে হবে এবং নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তা সত্যায়িত করাতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কার্যালয় থেকে স্ট্যাম্পযুক্ত হতে হবে।

৫। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়ার অব এ্যাটর্নী বা আমমোক্তারনামা/ ক্ষমতা পত্রটি সত্যায়িত হওয়ার পর তা জেলা প্রশাসকের রাজস্ব কার্যালয়ে জমা দিয়ে ২০০ টাকার স্ট্যাম্প লাগাতে হবে এবং সেখানে পাওয়ার অব এ্যাটর্নী বা আমমোক্তারনামা/ ক্ষমতা পত্র দলিলের ওপর একটি নাম্বার ও তারিখ পড়বে। এরকম বিদেশি আমমোক্তারনামার সঠিকতা যাচাই করতে হলে জেলা প্রশাসক (রাজস্ব) কার্যালয়ে গিয়ে ওই নাম্বার দিয়ে যাচাই করে নেয়া যায়।
৬। এরপর আমমোক্তারদাতা ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ৭(১) ধারার বিধান অনুযায়ী বিদেশে অবস্থানরত ব্যক্তির পক্ষে স্ত্রী যে এলাকায় বসবাস করছেন সে এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশন মেয়রকে ওই তালাকের নোটিশ রাষ্ট্রীয় ডাকযোগে এডি সহযোগে প্রেরণ করবেন। সেই সাথে তালাক গ্রহীতাকে উক্ত নোটিশের নকল প্রদান করতে হবে। এখানে প্রশ্ন উঠতে পারে যে, তালাকের নোটিশটি কত সময়ের মধ্যে পাঠাতে হবে। আইনে বলা আছে তখনই/ পরবর্তী সময়ে/ যথাশীঘ্রই সম্ভব। এরপর আপনার তালাকের মেয়াদ শুরু হয়ে যাবে। তার ৯০ দিন পর আপনার তালাকটি কার্যকর হবে।

মনে রাখতে হবে বিদেশ থেকে তালাক প্রদান করার নিয়মটা বেশ জটিল পদ্ধতি। সম্ভব হলে দেশে এসে তালাক প্রদান করাই ভাল। তবে মধ্যপ্রাচ্য ব্যাতীত বিশ্বের সকল দেশের ক্ষেত্রে আপনি এই পদ্ধতি অনুসরন করে তালাক দিতে পারবেন। আর মধ্যপ্রাচ্যে যদি আপনি অবস্থান করে থাকেন, সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলাদেশে এসে তালাক প্রদান করতে হবে।


বিস্তারিত জানতে -
মোহাম্মদ তরিক উল্যাহ
আইনজীবী (ঢাকা)
+৮৮০১৭৩৩৫৯৪২৭০
[email protected]
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১:০১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×