somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লেনদেনের ক্ষেত্রে চুক্তি করলে যে আইনী সুবিধা পাবেন/ চুক্তির আইনী গুরুত্ব

০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আর্থিক সহ যে কোন লেনদেনের ক্ষেত্রে চুক্তিপত্র, দলিল বা ডকুমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই আর্থিক লেনদেন সহ যে কোন রকমের অঙ্গীকার /কারবার লিখিত চুক্তির মাধ্যমে হওয়া উচিত। এবং তা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে করতে হয়।

বাংলাদেশে ১৮৭২ সালের চুক্তি আইনে চুক্তির সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে বলা হয়েছে, ” An agreement enforceable by law is a contract”. তার মানে বলা হয়েছে, আইন দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলা হয়। সুতরাং যখন একটি সম্মতি আইন দ্বারা বলবৎ হওয়ার যোগ্যতা অর্জন করে তখন সেই সম্মতিকে চুক্তি বলা হয়।

চুক্তি করার অযোগ্য ব্যক্তিগণ:

১৮৭২ সালের চুক্তি আইনের ১১ ধারা অনুযায়ী তিন শ্রেণীর ব্যক্তি চুক্তি করার অযোগ্য। যথা-

(১) নাবালক।

(২) মানসিকভাবে অসুস্থ ব্যক্তি।

(৩) প্রচলিত আইন অনুসারে অযোগ্য ব্যক্তি।

চুক্তি আইনের প্রধান উদ্দেশ্য হল পক্ষগণ যেন তাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করে অপরপক্ষের অধিকার নিশ্চিত করে। চুক্তির কোন পক্ষ চুক্তির বাধ্যবাধকতা বা কর্তব্য পালনে ব্যর্থ হলে চুক্তি আইন তার প্রতিকার করবে। সোজা কথা চুক্তি আইন চুক্তির পক্ষগণের স্বাধীনতার সীমাকে স্থীর করে দিয়েছে।

** লেনদেনের লিখিত চুক্তি বা দলিল থাকলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম। আর প্রতারিত হলেও আইনের আশ্রয় নেওয়া যায়। যদি কোনো ব্যক্তি প্রতারণা করে এবং প্রতারণার কারণে প্রতারিত ব্যক্তিকে কোনো সম্পত্তি দিতে বাধ্য করে তাহলে প্রতারণাকারীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড, জরিমানা বা উভয় প্রকার দণ্ড দেওয়া যেতে পারে দন্ডবিধির ৪০৬ ধারার বিধান মোতাবেক।
দণ্ডবিধির ৪০৬ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি বিশ্বাস ভঙ্গ করে তাহলে তাকে তিন বছর কারাদণ্ড দেওয়া যাবে। অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে বা উভয় দণ্ড দেওয়া যাবে। লেনদেনের দলিল বা ডকুমেন্টস থাকলে কেউ প্রতারণা করার সাহস পাবে না। আর যে কোন চুক্তি সম্পাদনের পূর্বে অবশ্যই আইনজীবীর সহায়তা নিন। চুক্তিপত্র ব্যাতিত পরবতীতে মামলা করাটা কঠিন হয়ে পড়ে। তাই লক্ষ লক্ষ /কোটি কোটি টাকার লেনদেনের ক্ষেত্রে সামান্য কিছু টাকা খরচ করে চুক্তি সম্পাদন করা উত্তম।

**সাবালক ও নাবালকের যৌথ চুক্তির ফলাফলঃ

কোন নাবালক চুক্তি করতে পারে না। নাবালক চুক্তি করলে সেটা বাতিল বলে পরিগণিত হবে। কোন নাবালক যেমন এককভাবে চুক্তি করতে পারে না, ঠিক তেমনি যৌথভাবেও চুক্তি করতে পারে না। সাবালক ও নাবালক যৌথভাবে চুক্তি সম্পাদন করলে সাবালক ব্যক্তি এককভাবে চুক্তির বাধ্যবাধকতার জন্য দায়ী হবে। সাবালক ব্যক্তি চুক্তির জন্য ব্যক্তিগতভাবে দায়ী হবে, কিন্তু নাবালককে ব্যক্তিগতভাবে দায়ী করা যাবে না।

- মোহাম্মদ তরিক উল্যাহ (এম টি উল্যাহ)
আইনজীবী
০১৭৩৩৫৯৪২৭০
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×