রাষ্ট্রপতি নির্বাচন ও ভাগ্যের প্রাসঙ্গিকতা
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পারস্পরিক শ্রদ্ধাবোধ ব্যতীত মানব সমাজে বিচরণ করাটা দায়। কখন কে কোন উছিলায় মহান আল্লাহর অনুগ্রহের পাত্র হয়ে যান তা বলা মুশকিল। বিচারপতি মুহাম্মদ হামিদুল হক সাহেবের জীবনীতে পাওয়া যায় তিনি বরিশাল জজ কোর্টের বিচারক থাকাকালীন যাচ্ছিলেন লঞ্চের কেবিনে। সহযাত্রী উকিল সাহেবের সাথে পরিচয়ে হয় অনেক আলাপচারিতা। এরই মধ্যে দীর্ঘ সময় পার হয়ে যায় এবং তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন সেই স্মৃতির কথা। হঠাৎ একদিন জানতে পারেন কেবিনের সেই সহযাত্রী এ্যাডভোকেট আব্দুর রহমান বিশ্বাসই হলেন রাষ্ট্রপতি! রাষ্ট্রপতি হলেও কেবিনের সেই সহযাত্রী ভুলে যাননি কেবিনের সেই বিচারকের কথা। পরবর্তীতে হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগের সময় আইনমন্ত্রী ও বারের তীব্র আপত্তি সত্ত্বেও মুহাম্মদ হামিদুল হকের নামটি রাষ্ট্রপতি স্ব-প্রণোদিতভাবেই নির্বাচন করেন। বিষয়টি আত্মজীবনীতে হামিদুল হক সাহেব এভাবে বলেন- 'আল্লাহ নির্ধারিত করে রেখেছিলেন যে আমি বরিশালে যাওয়ার সময় স্টিমারে আমার সেদিনের সহযাত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন এবং তাঁর প্রস্তাবে একদিন আমি হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পাব তাও আল্লাহ নির্ধারিত করে রেখেছিলেন।'
- আইন বিষয়ক উপন্যাস 'নিরু', পৃষ্ঠা ৮৬,৮৭

সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুন