somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমি নিয়ে মামলা করার আগে আইনজীবীর নালিশী ভূমি পরিদর্শন করা যে জন্য অতি গুরুত্বপূর্ণ

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমি বা জায়গা সম্পত্তি নিয়ে দেওয়ানী মামলা করার আগে নিয়োজিত আইনজীবীর নালিশী ভূমি/সম্পত্তিটি সরেজমিনে পরিদর্শনের নজির তেম দেখা যায় না। গতাণুগতিকভাবে চেম্বারে বসে কাগজপত্রের আলোকে মামলার আরজী তৈরী করাই প্রথা হয়ে গিয়েছে। আইনজীবীদের প্রফেশনাল ব্যস্ততা এবং মোয়াক্কেলের বিষয়টির গুরুত্ব সম্পর্কে ধারণা না থাকায় বিষয়টি বাস্তবে রূপ নেয় না। সম্পত্তির হিস্যা নির্ণয়, দখল উদ্ধার, বাটোয়ারা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রভূতি দেওয়ানী মামলার ক্ষেত্রে নিয়োজিত আইনজীবীকে যদি নালিশী ভূমিটি পরিদর্শনে নিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে মামলার মুসাবিদা/আরজী তৈরীতে শুধু সহায়ক নয় বরং প্রকৃত পয়েন্ট তুলে ধরা সম্ভব হয়ে থাকে।

কারণ আরজীতে যদি আপনার প্রার্থিত প্রতিকার বাস্তবতার আলোকে যথাযথভাবে ফুটিয়ে তোলা সম্ভব না হয় সেক্ষেত্রে মামলা করে হিতে বিপরীতও হতে পারে। তড়িগড়ি করে মামলা করার জন্য মামলা করাটা ভয়ংকর বিপদের। এতে সাময়িকভাবে আপনি প্রতিকার ফেলেও চুড়ান্ত বিবেচনায় আপনি ক্ষতিগ্রস্থ হয়ে যেতে পারেন। কারণ বিচার প্রক্রিয়ায় এমন কিচু বিষয় আছে যা সাধারণ মানুষ হিসাবে আপনার মাথায় আসবে না। একজন আইনজীবীকে ড্রাফট/মুসাবিদা করার সময় মামলার চুড়ান্ত ফলাফল কি হবে তা মাথায় রেখে কাজ করতে হয়। যেমন, মামলা চলাকালীন সময়ে অপর পক্ষ দখল নিয়ে স্থানীয় তদন্তের দরখাস্ত দিলো এবং সেক্ষেত্রে আপনার কাগজের কথা আর বাস্তবতার চিত্রের ফলাফল যদি ভিন্নতর হয় সেক্ষেত্রে ন্যায় বিচার পাওয়া আপনার জন্য স্বাভাবিকভাবে দুরূহ হয়ে পড়বে। এমন অসংখ্য বাস্তবতার উদাহরণ দেওয়া যায় ।

এখন প্রশ্ন হলো আইনজীবীরা সেরেজমিনে নালিশী ভূমি পরিদর্শনে যায় না কেন?
বিষয়টি স্বাভাবিক। কারণ, কোন মোয়াক্কেল আইনজীবীদের নালিশী ভূমিটি পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান না। আর বাড়তি ফি দেওয়ার কথা বিবেচনা করে বা প্রফেশনাল ব্যস্ততার কারণেও আইনজীবীরা বিষয়টি এড়িয়ে যেতে পারেন। সবচেয়ে বড় কথা এটার প্র্যাকটিস না থাকায় অনেকে এমনটি করাকে সেকেলেও মনে করেন বা স্বশরীরে উপস্থিত থাকাটাকে ইগো সমস্যাও মনে করেন। আর দেওয়ানী মামলা করার ক্ষেত্রে অস্থিরতা পরিহার করাই উত্তম। মামলা করাটাই মুখ্য না বরং মামলায় প্রকৃত সত্য উপস্থাপন ও উৎঘাটন হচ্ছে কিনা সেই দিকে গুরুত্বারোপ করাটাই উত্তম।

মূল কথা হলো, সম্ভব হলে আইনজীবীকে নিয়ে স্থানীয় আমিনের সহায়তা নিয়ে মামলা করার আগে নালিশী জমিটি পরিদর্শনের ব্যবস্থা করুন। আমিন দ্বারা পরিমাপের পরিস্থিতি না থাকলে অন্তত স্বচক্ষে পরিদর্শনটা হলেও করা উচিত। দেওয়ানী মামলার আরজী ঠিক থাকলে এবং সেই আলোকে আদালতের নিকট প্রকৃত চিত্র উপস্থাপন করতে পারলে ন্যায় বিচার পাওয়া খুবই সহজতর হয়। সবচেয়ে বড় কথা, চিকিৎসা বিজ্ঞানের ন্যায় আইনও প্রয়োগিক বিষয়, সব সময় তত্ত্ব নির্ভর নয়।

-- মোহাম্মদ তরিক উল্যাহ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
০১৭৩৩৫৯৪২৭০ ( কল করার পূর্বে হোয়াটস্অ্যাপে ম্যাসেজ দিন)

লেখক- আইন বিষয়ক উপন্যাস 'নিরু" এবং 'অসমাপ্ত জবানবন্দী', মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মায়ের মুখে মুক্তিযুদ্ধ' এবং 'একাত্তরের অবুঝ বালক' ।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×