somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিনে পয়সায় আইনী সহায়তা কি? কারা পেতে পারে? যেভাবে পেতে হয়?

১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সবার জন্য বিচার প্রাপ্তির ধারণা থেকে নিঃস্ব বা আর্থিকভাবে অস্বচ্ছল মানুষকে বিনে পয়সায় আইনী সহায়তা দেওয়ার বিধান রয়েছে। তাই দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার ২০০০ সালে আইনগত সহায়তা
প্রদান আইন, ২০০০ নামে একটি আইন প্রণয়ন করে।

আইনের আওতায় সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করে এবং এ সংস্থার অধীনে প্রত্যেক জেলায় জেলা ও দায়রা
জজকে চেয়ারম্যান করে একটি করে জেলা কমিটি গঠন করেছে। এছাড়া উপজেলা পর্যায়ে উপজেলা লিগ্যাল এইড কমিটি এবং
ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে। সরকার এ আইনি সেবা কার্যক্রম বাস্তবায়নে বাস্তবায়নে সাংগঠনিক সাংগঠনিক কাঠামো কাঠামো হিসেবে বাংলাদেশের ৬৪ টি জেলায় “জেলা লিগ্যাল এইড অফিস” স্থাপন করেছে।


কি আইনী সহায়তা প্রদান করা হয়?
আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং বিভিন্ন কারণে বিচার পাওয়ার ক্ষেত্রে অসমর্থ বিচারপ্রার্থীকে —
* সরকারী খরচে কোন আদালতে দায়ের যোগ্য মামলায় আইনি পরামর্শ
ও সহায়তা প্রদান;
* দায়ের হয়েছে বা বিচার চলছে এমন মামলায় আইনি পরামর্শ ও সহায়তা
প্রদান;
* আইনজীবীর ফিস বা মামলার প্রাসঙ্গিক খরচ প্রদান;
*নিযুক্ত সালিশকারীকে সম্মানী প্রদান করা হয়।

আইনগত সহায়তা পাবার যোগ্য যারাঃ
আইনগত সহায়তা প্রদান নীতিমালা, ২০১৪ এর ২ নং বিধান অনুসারে :

*সুপ্রীমকোর্টে আইনগত সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে যে ব্যক্তির বাৎসরিক আয় ১,৫০,০০০/- টাকার কম এবং এবং অন্যান্য আদালতের ক্ষেত্রে ১,০০,০০০/— কম
* যে বীর মুক্তিযোদ্ধার আয় ১,৫০,০০০/- টাকার এবং শ্রমিকের ক্ষেত্রে ১,০০,০০০/-,

* কর্মে অক্ষম, আংশিক কর্মক্ষম, কর্মহীন কোন ব্যক্তি;
* যেকোন শিশু;
* মানব পাচারের শিকার যেকোনো ব্যক্তি;
*শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার যেকোনো নারী ও শিশু;
*নিরাশ্রয় ব্যক্তি বা ভবঘুরে;
*ক্ষুদ্র জাতিসত্তা নৃ—গোষ্ঠী সম্প্রদায়ের যেকোনো ব্যক্তি;
*বয়স্ক ভাতা পাচ্ছে এমন যেকোনো ব্যক্তি;
*পারিবারিক সহিংসতার শিকার বা এরূপ ঝুঁকিতে আছেন যেকোন সংক্ষুদ্ধ
ব্যক্তি;
*ভিজিডি কার্ডধারী দুঃস্থ মাতা;
*দুর্বত্ত দ্বারা এসিডদগ্ধ নারী বা শিশু;
*আদর্শগ্রামে গৃহ/ভূমি বরাদ্দ প্রাপক;
*অসচ্ছল বিধবা, স্বামী পরিত্যক্তা মহিলা এবং দুঃস্থ মহিলা;
* যেকোনো প্রতিবন্ধী ব্যক্তি;
* বিনা বিচারে আটককৃত অসচ্ছল ব্যক্তি;
*আদালত কতৃর্ক বিবেচিত আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল ব্যক্তি;
*জেল কতৃর্পক্ষ কতৃর্ক বিবেচিত বা সুপারিশকৃত অসহায় বা অসচ্ছল ব্যক্তি;
*আ্ইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এর উদ্দেশ্য পূরণকল্পে সংস্থা
কতৃর্ক চিহ্নিত ব্যক্তি; বিনা পয়সায় তথা সরকারী খরচে আইনী সহায়তা পাবেন।



বিনে পয়সায় আইনী সহায়তা পেতে হলে যোগাযোগের ঠিকানা :

জেলা লিগ্যাল এইড অফিস, জেলা জজ আদালত ভবন (সকল)

সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড অফিস, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

শ্রমিক আইন সহায়তা সেল, শ্রম আদালত ভবন, ঢাকা ও চট্টগ্রাম।

এছাড়াও বেশ কিছু NGO নিরন্তর কাজ করে যাচ্ছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক), BLAST, BNWLA, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন, ব্র্যাক প্রভৃতি এনজিও জনগণের ন্যায়বিচার প্রাপ্তি বাস্তবায়নের জন্য বিভিন্নভাবে ভূমিকা রাখছে।

-মোহাম্মদ তরিক উল্যাহ
আইনজীবী
০১৭৩৩৫৯৪২৭০
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওনাকে দেখা না গেলেও লেজটা ঠিকই দেখতে পাচ্ছি

লিখেছেন আহা রুবন, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ৮:০১




তারা চলে গিয়েছেন। আসলে চলে যেতে বাধ্য হয়েছেন। কয়েক দিন পর পর বাংলাদেশকে নতুন করে জন্ম দিতেন—নিজেদের
পশ্চাৎদেশে নিজেরাই তালি বাজিয়ে নিজেরাই নাচতেন!

সংস্কার, বিচার, ফ্যাসিস্ট নির্মূল, উঁচা বাসা-নিচা বাসা (উচ্চ... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

ভঙ্গুর ভবিষ্যৎ এর ভয় কি আমাদের শিক্ষার্থীদের জীবন কেড়ে নিচ্ছে?

লিখেছেন শরৎ চৌধুরী, ০৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:১২


আমরা প্রায়ই একটা কথা শুনি—
“ডিপ্রেশন ছিল”, “প্রেশার নিতে পারেনি”, “পারিবারিক সমস্যা ছিল”…


তারপর গল্পটা শেষ।

কিন্তু সত্যি কি এতটাই সহজ?

বাংলাদেশে ২০২৫ সালে অন্তত ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এর মধ্যে ৭৭... ...বাকিটুকু পড়ুন

মায়েরা ,আপনার শিশুকে টিকা দিন

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১


টিকা দান কর্মসূচী আবার শুরু হয়েছে,
মায়েরা আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে টিকা দিন
এবং সকল টিকা প্রদানের তথ্য সংরক্ষন করুন, যা আপনার সন্তানের
ভবিষ্যৎ জীবন যাপনে কাজে লাগবে ।



(... ...বাকিটুকু পড়ুন

×