somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এম টি উল্লাহ
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

পাওয়ারদাতা বা পাওয়ারগ্রহীতার মৃত্যু সংক্রান্ত আলোচনা

০৮ ই মে, ২০২৩ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পূর্বে কোন পাওয়ার অব অ্যাটর্নি দলিলের পাওয়ারদাতা বা পাওয়ারগ্রহীতার মৃত্যুতে সংশ্লিষ্ট পাওয়ার অব অ্যাটর্নি দলিলের অবসান ঘটতো। তবে পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২ কার্যকর হওয়ার পর এরূপ পাওয়ারদাতা বা পাওয়ারগ্রহীতার মৃত্যুতে সংশ্লিষ্ট পাওয়ার অব অ্যাটর্নি দলিলের অবসান বা বাতিল হওয়া সংশ্লিষ্ট বিধানাবলীতে অনেক পরিবর্তন এসেছে।

অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলের পাওয়ারদাতার মৃত্যু হলে
অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলের একমাত্র পাওয়ারদাতা মৃত্যুবরণ করলেও এরূপ পাওয়ার অব অ্যাটর্নি দলিলের অবসান ঘটে না। এক্ষেত্রে উক্ত মৃত ব্যক্তির বৈধ ওয়ারিশ বা স্থলবর্তীর উপর দলিল হতে উদ্ভূত দায় বা অধিকার স্বয়ংকৃয়ভাবে অর্পিত হবে। পাশাপাশি, এরূপ পাওয়ার অব অ্যাটর্নি দলিলের পাওয়ারদাতা একাধিক হলে এবং উক্ত পাওয়ার অব অ্যাটর্নি দলিলের উদ্দেশ্য বাস্তবায়িত হওয়ার পূর্বে কোন পাওয়ারদাতার মৃত্যু হলেও উক্ত দলিলের অবসান ঘটে না। এক্ষেত্রে পাওয়ারদাতার ওয়ারিশগণ (legal heirs) এমনভাবে মৃত পাওয়ারদাতার স্থলাভিষিক্ত হবেন এবং কার্য সম্পাদন করবেন যেন পাওয়ারদাতার মৃত্যু হয় নাই। কিন্তু এরূপ অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলের উদ্দেশ্য বাস্তবায়িত হওয়ার পরে কোন পাওয়ারদাতার মৃত্যু হলে উক্ত পাওয়ার অব অ্যাটর্নি দলিল বহাল থাকবে নাকি এর অবসান ঘটবে তা আইনে স্পষ্ট করে বলা হয়নি।

অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলের পাওয়ারগ্রহীতার মৃত্যু হলে

অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলের একজন পাওয়ারগ্রহীতার ক্ষেত্রে এরূপ পাওয়ারগ্রহীতার মৃত্যুবরণের সাথে সাথে সংশ্লিষ্ট পাওয়ার অব অ্যাটর্নি দলিলটির অবসান ঘটবে। এক্ষেত্রে এরূপ পাওয়ারগ্রহীতার বৈধ ওয়ারিশ বা স্থলবর্তীর উপর দলিল হতে উদ্ভূত কোন ধরণের দায় ও অধিকার অর্পিত হবে না। কিন্তু এরূপ অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলের পাওয়ারগ্রহীতা একাধিক হলে এবং এদের মধ্যে কোন একজন পাওয়ারগ্রহীতা মৃত্যুবরণ করলেও সংশ্লিষ্ট দলিলটির অবসান ঘটবে না। এক্ষেত্রে দলিলটি অবশিষ্ট জীবিত পাওয়ারগ্রহীতার উপর অক্ষুন্ন ও বলবৎ থাকবে। তবে এরূপ মৃত পাওয়ারগ্রহীতার বৈধ ওয়ারিশ বা স্থলবর্তীর উপর দলিল হতে উদ্ভূত দায় বা অধিকার স্বয়ংকৃয়ভাবে অর্পিত হবে।


**পাওয়ার অব এটর্নী নিয়ে জানতে সরওয়ার নিজামীর “পাওয়ার অব অ্যাটর্নি সম্পর্কিত আইন” বইটি সংগ্রহ করতে পারেন।


- - মোহাম্মদ তরিক উল্যাহ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
০১৭৩৩৫৯৪২৭০ ( কল করার পূর্বে হোয়াটস্অ্যাপে ম্যাসেজ দিন)

লেখক- আইন বিষয়ক উপন্যাস 'নিরু" এবং 'অসমাপ্ত জবানবন্দী', মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মায়ের মুখে মুক্তিযুদ্ধ' এবং 'একাত্তরের অবুঝ বালক' ।












সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×