somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এম টি উল্লাহ
জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

নিজ নেত্রীকে দায়মুক্তি দিতে মরিয়া আইজিপি মামুন!

০১ লা আগস্ট, ২০২৫ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দোষ স্বীকার করে ‘রাজসাক্ষী’ হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি পড়ে আমি হতাশ হয়ে গেলাম। অনেক তথ্য দিয়েছেন, অনেক বিশ্বাসযোগ্য সাক্ষ্য দিয়েছেন কিন্তু মূল জায়গায় তিনি ঠিকই তার নেত্রীকে দায়মুক্তি দিয়ে গেলেন! কিভাবে তা করেছেন তা দেখা যাক:

এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির দ্বিতীয় পাতায় তিনি বলেছেন, "গত ২০১৮ সালের নির্বাচনের সময় আমি ডিআইজি ঢাকা রেঞ্জ হিসাবে কর্মরত ছিলাম। তৎকালীন আইজিপি জনাব জাবেদ পাটোয়ারী রাতের বেলায় ব্যালেট বক্সে প্রায় ৫০% এর মত ব্যালেট রাতের বেলায় রাখার পরামর্শ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদান করেন মর্মে শুনেছি। মাঠ পর্যায়ে সরকারের পক্ষ থেকে উক্ত বিষয়ে রাতে ব্যালেট বক্সে ভোট দেওয়ার ব্যাপারে নির্দেশনা প্রেরণ করা হয়... "

এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির দ্বিতীয় পাতায় বলেছেন, " RAB কর্তৃক কোন ব্যক্তিকে উঠিয়ে আনা বা গুম করার নির্দেশনা বা ক্রসফায়ারে হত্যা করার মতো সিরিয়াস নির্দেশনাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো বলে শুনেছি। আমার সময় আমি এই ধরনের আদেশ পাই নাই।..."


স্বীকারোক্তিমূলক জবানবন্দির পঞ্চম পাতায় ০৪/৮/২৪ তারিখে গণভবনে বৈঠকের কথা উল্লেখ করে শেষে বলেন

,"...বৈঠকে ঢাকা শহর, ঢাকার প্রবেশ মুখে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে বিস্তারিত কোন আলোচনা হয় নি"

একেবারে শেষে উল্লেখ করেন, "বৈষম্য বিরোধী আন্দোলনকে দমন করতে গিয়ে সরকারের নির্দেশনায় এবং অতি উৎসাহী পুলিশ ও পুলিশ বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ..."


এসব জবানবন্দি কতটা আত্মঘাতী তা জনসাধারণের কাছে ধরা না পড়লেও ২/১ টা ফৌজদারি ট্রায়াল করেছেন এমন আইনজীবীদের ভাবিয়ে তুলবে। এসবের মাধ্যমে তিনি কার্যত দিনের ভোট রাতে করা এবং খুন/গুম নিয়ে তার প্রধানমন্ত্রীকে দায়মুক্তি দিয়েছেন। কারণ, সাক্ষ্য আইনে
শোনা সাক্ষী (hearsay witness) ঘটনার নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে বিবেচিত হয় না, যদি না শোনা সাক্ষীর সাক্ষ্য সাধারণত অন্য সাক্ষ্য এবং প্রমাণাদি (যেমন: বস্তুগত সাক্ষ্য, দলিলগত সাক্ষ্য) দ্বারা ঘটনাটি সমর্থিত হয়।

তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, "তৎকালীন আইজিপি জনাব জাবেদ পাটোয়ারী রাতের বেলায় ব্যালেট বক্সে প্রায় ৫০% এর মত ব্যালেট রাতের বেলায় রাখার পরামর্শ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদান করেন মর্মে শুনেছি।" মানে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হয়েও বিষয়টি জানতেন না এবং জাবেদ পাটোয়ারী পরামর্শ দিয়েছেন মর্মে শুনেছেন! দেখুন অবস্থা!

তারপর বললেন, "RAB কর্তৃক কোন ব্যক্তিকে উঠিয়ে আনা বা গুম করার নির্দেশনা বা ক্রসফায়ারে হত্যা করার মতো সিরিয়াস নির্দেশনাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো বলে শুনেছি। আমার সময় আমি এই ধরনের আদেশ পাই নাই।..."

গুম/খুনের নির্দেশনা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো বলে শুনেছেন! নেত্রীর দায়মুক্তির জন্য আরো আগ বাড়িয়ে বললেন, "আমার সময় আমি এই ধরনের আদেশ পাই নাই"

সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে তার নেত্রীর সম্পৃক্ততার কথা আনলেও যেভাবে আসার কথা তা কি আদৌও আসছে? তিনি বারবার যদু-মধু-কদুকে ফোকাস করে গিয়ে কাকে আড়াল করতে চেয়েছেন? সর্বশেষ ৪/৮/২৫ তারিখ রাতে গণভবনের মিটিংয়ে বিষয়ে বললেন, ,"...বৈঠকে ঢাকা শহর, ঢাকার প্রবেশ মুখে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে বিস্তারিত কোন আলোচনা হয় নি" বাহ!

আর শেষে দায়টা শুধু নিজের বাহিনীর অতিউৎসাহীদের ঘাড়ে চাপিয়ে দিলেন! ক্ষমা চাইলেন। ক্ষমা চাইতে তো অসুবিধে নেই কারণ দোষ স্বীকার করে ‘রাজসাক্ষী’ হওয়ায় ক্ষমা তো তিনি পাবেনই! কিন্তু ‘সম্পূর্ণ সত্য প্রকাশের’ শর্তে ক্ষমা করার আদেশ যে আদেশ ট্রাইবুনাল দিলে তাতে এটা গ্রহণযোগ্য হবে কিনা? তার জবানবন্দি কোনভাবেই সম্পূর্ণ সত্যের প্রকাশ হতে পারে না।
সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের ফেইসবুকে প্রকাশিত জবানবন্দি যদি সত্যিই হয়ে থাকে (অবশ্য জাতীয়/আন্তর্জাতিক মিড়িয়ার সংবাদ পর্যালোচনা করলে এটি বিশ্বাসযোগ্য মনে না হওয়ার কারণ নেই) তাহলে আমি বলবো,"ডাল মে কুছ কালা হ্যায়"।

বিচারাধীন বিষয় নিয়ে এর বেশি মন্তব্য করা সমীচীন নয়। আশাকরি প্রসিকিউশন আরো দায়িত্বশীল ভূমিকা রাখবে। ট্রাইবুনালের প্রতি আমাদের আস্থা রয়েছে। আশাকরি জনগণ ন্যায় বিচার পাবে। কিন্তু ট্রাইবুনালকে/ বিচার প্রক্রিয়াকে সহযোগিতা করার ক্ষেত্রে প্রসিকিউশন/সরকারকে আরো যত্নশীল হতে হবে বলে মনে করি।

- মোহাম্মদ তরিক উল্যাহ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
০১৭৩৩৫৯৪২৭০
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২৫ রাত ১১:৪৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

×