somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঋণের মামলায়/অর্থঋণ মামলায় একতরফাভাবে রায়/ওয়ারেন্ট হলে করণীয়

১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্যাংক থেকে গৃহিত ঋণের কিস্তি নিয়মিতভাবে পরিশোধ করতে না পারলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান পাওনা টাকা আদায়ের জন্য ঋণ গ্রহিতার বিরুদ্ধে মামলা করতে পারেন। যা অর্থঋণ মামলা নামে পরিচিত এবং অর্থঋণ মামলা গুলো পরিচালনার জন্য নির্ধারিত আদালত রয়েছে যাকে বলা হয় অর্থঋণ আদালত। অর্থঋণ আদালতের কার্যক্রম দেওয়ানী প্রকৃতির হলেও প্রয়োগিক ক্ষেত্রে কিছুটা কঠোরতা রয়েছে। যেমন: মামলা চলাকালীন সময়ে ওয়ারেন্ট হয়ে যাওয়া, বিন্ধকী সম্পত্তি নিলামে বিক্রি করে দেওয়া, ঋণের জিম্মাদারকেও ঋণ গ্রহিতার মতো আইনের আওতায় এনে গ্রেফতার করা এবং গ্রেফতার হলে রায়ে উল্লেখিত টাকার ২৫% পরিশোধ না করলে জামিন না দেওয়া। এমনকি একবার গ্রেফতার হলে সম্পূর্ণ টাকা ৯০ (নব্বই) দিনের মধ্যে পরিশোধ করার অঙ্গীকার করেই জেল থেকে ছাড়া পাওয়া এমন নানা বিষয় রয়েছে যা ঋণ গ্রহিতা/জিম্মাদার/ওয়ারিশদের ভাবিয়ে তুলে।

যাইহোক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো আপনার বিরুদ্ধে ঋণের মামলায়/ অর্থঋণ মামলায় আপনার অজ্ঞাতে একতরফা রায় হয়ে গিয়েছে। এমনকি অর্থজারী মামলা হয়ে (প্রথমে অর্থঋণ মামলায় রায় হয় এবং তৎপরবর্তীতে রায়টি প্রয়োগ করার জন্য জারী মামলা করা হয় যা অর্থজারী মামলা নামে পরিচিত) সেখানে ওয়ারেন্টও হয়ে গিয়েছে । অথচ আপনি কিছুই জানতেন না/কোন প্রকার সমনও পান নি। এক্ষেত্রে এই অবস্থায় আপনার করণীয় কী?



হ্যাঁ, হতাশ হওয়ার কারণ নেই। এমন পরিস্থিতিতে আপনি অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর ১৯ (২) ধারার বিধান মোতাবেক সংশ্লিষ্ট অর্থঋণ আদালতে রায়/ডিক্রি রদের জন্য দরখাস্ত দাখিল করতে পারবেন। যা মিস কেইস (বিবিধ মামলা) নামে পরিচিত। তবে শর্ত হলো, মিস কেইস (বিবিধ মামলা) করতে হবে রায়ের বা রায় সম্পর্কে জানার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে। আপনি কবে জানতে পেরেছেন তার সুষ্পষ্ট এবং সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। আর সবচেয়ে বড় শর্ত হলো, মিস কেইস (বিবিধ মামলা) করতে হলে রায়/ডিক্রি কৃত টাকার ১০% টাকা মামলা করার সময়েই আদালতে জমা দিতে হবে কিংবা আদালতের অনুমতি সাপেক্ষে দাখিলের পরবর্তী ১৫ (পনের) দিবসের মধ্যে জমা দিতে হবে নগদায়নযোগ্য বিনিময় দলিলের মাধ্যমে। মনে রাখতে হবে, পরবর্তী ১৫ (পনের) দিন, ১৫ কর্মদিবস নয়



মিস কেইস (বিবিধ মামলা) মঞ্জুর হওয়ার পর মামলাটি পুনঃরায় শুনানির পর ধাপে চলে যাবে এবং আপনি আপনার স্বপক্ষে শুনানি করা, দলিলাদি উপস্থাপন, যুক্তিতর্ক উপস্থাপন করতে পারবেন। আর যদি জারি মামলাতে ওয়ারেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে দরখাস্ত দিয়ে মিস কেইস (বিবিধ মামলা) মঞ্জুর হওয়ার বিষয়টি আদালতকে অবহিত করতে হবে এবং ওয়ারেন্ট/পরোয়ানা রি-কল/প্রত্যাহার করার আবেদন দিতে হবে। আদালত ওয়ারেন্ট/পরোয়ানা রি-কল/প্রত্যাহার করার পর আপনার আর গ্রেফতার হওয়ার ভয় নেই।


-মোহাম্মদ তরিক উল্যাহ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
০১৭৩৩৫৯৪২৭০ ( কল করার পূর্বে হোয়াটস্অ্যাপে ম্যাসেজ দিন)

লেখক- আইন বিষয়ক উপন্যাস 'নিরু, 'অসমাপ্ত জবানবন্দী' এবং 'গায়েবি শৃঙ্খল'; মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মায়ের মুখে মুক্তিযুদ্ধ' এবং 'একাত্তরের অবুঝ বালক' । এপার বাংলার আইন বিষয় উপন্যােসের পথিকৃত।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×