আইন বিষয়ক উপন্যাস 'গায়েবি শৃঙ্খল' থেকে কিছু
০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘...আমানের রিমান্ড চলছে। আদালত পাঁচ দিনের রিমান্ড দিয়েছে দশ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়ে। অন্ধকার রুমে একটা চেয়ারে বসানো হয়েছে আমানকে। মাঝখানে দেওয়া পর্দার আড়ালে মৃদুভাবে একটা লাইট জ্বলছে। পাশের রুম থেকে আত্মচিৎকার ভেসে আসছে, 'স্যার আপনি আমার বাপ লাগেন। আমারে অন্তত একটা মামলায় গ্রেফতার দেখান। খুনের মামলা হলেও আপত্তি নেই। সহায়-সম্পত্তি সব বেচে হলেও আপনাকে সম্মান করবো। দরকার হলে দেশও ছাড়বো। আপনি যে-ই শর্ত দিবেন তা মাথা পেতে নিবো।' মামলায় গ্রেফতার দেখানোর আকুতি আবদ্ধ রুমের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
মামলাবিহীন আটক মানুষটি হয়তো ভাবছে, যদি একবার ছাড়া পায় তবে রাজনীতি তো দূরের কথা ঘর থেকেও বের হবো না। না হয় জীবনের সব মায়া ত্যাগ করে সন্ন্যাসী জীবন বেচে নিবো কিংবা নিজেকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিব দাওয়াতি কাজ করে। প্রয়োজনে শহর ছেড়ে গ্রামে গিয়ে কৃষিতে মনোযোগী হওয়ার ভাবনা মাথায় আসলো তার। প্রচণ্ড তৃষ্ণার্ত রিমান্ডে থাকা ব্যক্তিটির এখন চাওয়া ইচ্ছে মতো গ্রামের নলকূপের শীতল পানি পান করা। মনে হচ্ছে পুরো এক সাগর পানিতেও এমন তৃষ্ণা মিটবে না। কিন্তু এমন সব ভাবনা হয়তো ভাবনাই থেকে যাবে। পানির পিপাসা মেটানো তো দূরের কথা সূর্যের আলো দেখার সুযোগও কম পেয়েছে এমন মামলাবিহীন বেওয়ারিশ কথিত আসামিরা।’
-মোহাম্মদ তরিক উল্যাহ, গায়েবি শৃঙ্খল, শিকড় প্রকাশনী, পৃ-১৭
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন