somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগ্নেয়াস্ত্রের/বন্দুকের লাইসেন্স করার নিয়ম, যোগ্যতা, খরচ এবং যাবতীয় খুঁটিনাটি

১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দুই বছরেরও বেশি সময় স্থগিত থাকার পর ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর,২০২৬ দেশের সকল জেলা প্রশাসককে (ডিসি) নতুন করে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের সব আবেদন গভীরভাবে যাচাই-বাছাই ও পর্যালোচনার মাধ্যমে নিষ্পত্তির আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ব্যক্তি পর্যায়ে অস্ত্রের লাইসেন্স পাওয়ার নিয়ম, যোগ্যতা, খরচ, কোথায় আবেদন করতে হয়, ওয়ারিশ সূত্রে লাইসেন্স পাওয়ার/হস্তান্তরের নিয়ম, কোন কোন কারণে লাইসেন্স বাতিল হয়। খুঁটিনাটি বিষয় না জানার কারণে অনেকে বছরের পর বছর ঘুরেও লঅইসেন্স পান না, আবার অনেকে আবেদন করেও অযোগ্য বিববেচিত হয়ে পড়েন।

প্রথমে জেনে নিন ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার সাধারণ যোগ্যতাঃ

সাধারণ যোগ্যতা:

(ক) আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

(খ) শারীরিক ও মানসিকভাবে সমর্থ ৩০ থেকে ৭০ বছর বয়সের কোন উপযুক্ত/যোগ্য ব্যক্তিকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া যাবে।

(গ) আবেদনকারীকে 'ব্যক্তি শ্রেণির' আয়করদাতা হতে হবে।

(ঘ) আবেদনকারী কর্তৃক আবেদনের পূর্ববর্তী ০৩ (তিন) কর বছরে ধারাবাহিকভাবে পিস্তল/রিভলবার/রাইফেল এর ক্ষেত্রে ন্যূনতম ০৫ (পাঁচ) লক্ষ টাকা এবং শটগান এর ক্ষেত্রে ন্যূনতম ০২ (দুই) লক্ষ টাকা আয়কর দিতে হবে। আবেদনকারী কর্তৃক পরিশোধিত আয়করের পরিমাণ উল্লেখসহ এনবিআর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র আবেদনের সাথে দাখিল করতে হবে।

(ঙ) প্রবাসী বাংলাদেশী/বাংলাদেশী দ্বৈত নাগরিকের ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র লাইসেন্সের জন্য আবেদনের যোগ্যতা হিসেবে ধারাবাহিকভাবে সর্বশেষ ৩ বছরে প্রতিবছর ন্যূনতম ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা হারে রেমিটেন্স এবং বিদেশে আয়কর প্রদানের প্রমাণপত্র থাকতে হবে। রেমিটেন্সকৃত অর্থ শুধু যে সকল সরকারি বা বেসরকারি ব্যাংক এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে ঐ সকল ব্যাংকের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।



ওয়ারিশ সূত্রে আগ্নেয়াস্ত্র প্রাপ্তির ক্ষেত্রে:

(ক) বার্ধক্যজনিত বা শারীরিক অক্ষমতাজনিত কারণে ওয়ারিশের অনুকূলে অস্ত্র হস্তান্তরে ইচ্ছুক লাইসেন্সধারী অস্ত্রের ধরণ অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে অস্ত্র হস্তান্তর করতে পারবেন।

(খ) বার্ধক্যজনিত বলতে ৭০ (সত্তর) বছরের অধিক বয়সের ব্যক্তিকে বুঝাবে। শারীরিক অক্ষমতার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট ব্যক্তিগতভাবে লাইসেন্সধারীর সাক্ষাৎকার গ্রহণকুরত: অক্ষমতার কারণ সম্পর্কে নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

(গ) আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীর মৃত্যুর ১৫ (পনেরো) দিনের মধ্যে তার ওয়ারিশগণ অথবা কোন বৈধ ওয়ারিশ না থাকলে তার নিকটাত্মীয়গণ (আইন মোতাবেক সম্পত্তির অংশীদার) নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট অস্ত্র ও গোলাবারুদ জমা দিবেন অন্যথায় জেলা ম্যাজিস্ট্রেট যথানিয়মে অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করবেন।

(ঘ) মৃত্যুজনিত কারণে আইনানুগ ওয়ারিশের অনুকূলে অস্ত্রের মালিকানা পরিবর্তন করা যাবে।

(ঙ) ওয়ারিশসূত্রে লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীকে অবশ্যই আয়কর প্রদান ব্যতীত লাইসেন্স প্রাপ্তির অন্যান্য যোগ্যতা থাকতে হবে।

(চ) যোগ্যতা না থাকলে ওয়ারিশগণ উক্ত অস্ত্র যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগ্নেয়াস্ত্রের বৈধ ডিলার বা বৈধ লাইসেন্সধারীর কাছে বিক্রি বা সরকারি মালখানায় স্বত্ত্বত্যাগপূর্বক জমা প্রদান করবেন।

(ছ) ওয়ারিশ সূত্রে প্রাপ্ত আগ্নেয়াস্ত্র অকেজো হলে বা বিক্রি করে নতুন অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে লাইসেন্স গ্রহণ করতে হলে আবেদনকারীকে আয়করের শর্তাবলীসহ অন্যান্য শর্তাবলী পূরণ করতে হবে।

(গ) নিবন্ধিত শ্যুটারদের ক্ষেত্রে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট শ্যুটারকে ০৩ (তিন) টি সর্বোচ্চ অস্ত্রের লাইসেন্স দেয়া যাবে।

অযোগ্যতাঃ

(ক) কোন ব্যক্তি যদি কোন ফৌজদারি মামলার চার্জশীটভুক্ত আসামী হিসেবে থাকেন তাহলে ঐ ব্যক্তি আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা অর্জন করবেন না।

(খ) কোন ব্যক্তি ফৌজদারি আদালত কর্তৃক চূড়ান্তভাবে সাজা বা দন্ড প্রাপ্ত হলে দন্ড সমাপ্তির ৫ (পাঁচ) বছরের মধ্যে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা অর্জন করবেন না।

আবেদনের স্থানঃ

আবেদনকারীকে অবশ্যই স্থায়ী ঠিকানার জেলা ম্যাজিস্ট্রেট/ডিসির বরাবর নির্ধারিত ছক এ আবেদন করতে হবে। সামরিক বাহিনীর সদস্যগণকে The Bengal Arms Act Manual 1924 এর ২ নং চ্যাপ্টারের ৪০ নং অনুচ্ছেদের বিধান মোতাবেক স্থায়ী নিবাসের জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে হবে। সরকারি কর্মকর্তা/কর্মচারীগণ যথাযথ কর্তৃপক্ষের সুপারিশসহ কর্মরত এলাকার/স্থায়ী নিবাসের জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করতে পারবেন। অবসরপ্রাপ্ত সামরিক/বেসামরিক সরকারি, কর্মকর্তা/কর্মচারীগণ যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়নসহ স্থায়ী নিবাসের জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে আবেদন করতে পারবেন।

আবেদন করার পরের কার্যক্রমঃ

(ক) আবেদনকারী নির্ধারিত ফরমে আগ্নেয়াস্ত্র লাইসেন্সের জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন দাখিলের পর জেলা ম্যাজিস্ট্রেট নির্ধারিত ফরমে পুলিশের মাধ্যমে আবেদনকারীর প্রাক-পরিচয় যাচাই করবেন।

(খ) জেলা ম্যাজিস্ট্রেট আবেদনকারীর সাক্ষাৎকার গ্রহণ করবেন এবং আবেদনকারীর শারীরিক ও মানসিক সামর্থ্য, আবেদনকৃত অস্ত্র এবং এর রক্ষণাবেক্ষণ সম্পর্কে তার জ্ঞান ও অস্ত্রের প্রয়োজনীয়তা বিষয়ে নিশ্চিত হয়ে নির্ধারিত ফরমে মন্তব্য লিপিবদ্ধ করবেন।


ইস্যুকারী কর্তৃপক্ষঃ

(ক) সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদানের জন্য সংশ্লিষ্ট, বিধিবিধান অনুসরণ সাপেক্ষে জেলা ম্যাজিস্ট্রেট ক্ষমতাবান থাকবেন। জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের আগ্নেয়াস্ত্র শাখায় উক্ত জেলার ইস্যুকৃত সকল আগ্নেয়াস্ত্রের রেকর্ড সংরক্ষিত হবে।

(খ) শটগান/এনপিবি রাইফেল লাইসেন্সের ক্ষেত্রে আবেদনকারীর অস্ত্রের লাইসেন্স প্রাপ্তির বিষয়টি যাচাই বাছাইপূর্বক সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট যোগ্য বিবেচিত হলে জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স ইস্যু করার নির্দেশ দিবেন।

(গ) পিস্তল/রিভলবার এর ক্ষেত্রে আবেদনকারীর অস্ত্রের লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা যাচাই-বাছাইপূর্বক সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট যোগ্য বিবেচিত হলে সুপারিশ সহকারে প্রস্তাবটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনাপত্তি জ্ঞাপন করা হলে জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স ইস্যু করবেন। কোন আবেদনকারী নীতিমালায় নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণরূপে অর্জন না করলে তার আবেদন তিনি মন্ত্রণালয়ে প্রেরণ করতে পারবেন না। এরুপ কোন আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রাপ্তির পর ০২ (দুই) বছরের মধ্যে কোন কার্যক্রম গ্রহণ করা না হচ্ছে তা নথিজাত হয়েছে মর্মে বিবেচিত হবে।


ডুপ্লিকেট লাইসেন্স প্রদান/ লাইসেন্স বাতিল/পরিবর্তন সংক্রান্তঃ

(ক) আগ্নেয়াস্ত্রের মূল লাইসেন্স হারিয়ে গেলে, নষ্ট হলে, পাঠ অযোগ্য হলে অথবা নবায়নের উদ্দেশ্যে স্বাক্ষর এবং সিল মোহরের জায়গা না থাকলে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে ডুপ্লিকেট লাইসেন্স সংশ্লিষ্ট ইস্যুকারী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।

(খ) লাইসেন্স হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানায় জিডি এন্ট্রি করে জিডি'র কপিসহ আবেদন করতে হবে।

(গ) ডুপ্লিকেট লাইসেন্স ইস্যু করলে পূর্বের লাইসেন্স বাতিলপূর্বক তা ডাটাবেসে অন্তর্ভুক্তকরণ পূর্বক বিনষ্ট করতে

(ঘ) আগ্নেয়াস্ত্র বিক্রি, হস্তান্তর, স্বত্বত্যাগ পূর্বক জমাদান করলে উক্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল হয়ে যাবে।

হবে।

(ঙ) আগ্নেয়াস্ত্র নষ্ট এবং মেরামত অযোগ্য হলে লাইসেন্সধারী তার আগ্নেয়াস্ত্রটি লাইসেন্স ইস্যুকারী সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের নিকট জমা দিবেন। লাইসেন্স ইস্যুকারী জেলা ম্যাজিস্ট্রেট একই সঙ্গে আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স বাতিল করে আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করবেন।

(চ) এছাড়া অস্ত্র ব্যবহারের শর্তাদি যথাযথভাবে প্রতিপালন না করলে বা অন্য কোন যৌক্তিক কারণে জেলা ম্যাজিস্ট্রেট কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কোন লাইসেন্স বাতিল করতে পারবেন।

(ছ) বাতিলকৃত লাইসেন্স পুনর্বহাল করা যাবে না। তবে অনুচ্ছেদ ১৯ (চ) ব্যতীত অন্য কোন কারণে বাতিল হলে পুনরায় আবেদনের প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট আবেদনকারীর নামে নতুন লাইসেন্স ইস্যু করতে পারবেন।


সংক্ষেপে যোগ্যতা ও শর্তাবলি
• বয়স:
*পিস্তল, রিভলবার ও রাইফেলের ক্ষেত্রে বয়স কমপক্ষে ৩০ বছর।
*শটগানের ক্ষেত্রে বয়স কমপক্ষে ২৫ বছর (সর্বোচ্চ বয়স ৭০ বছর)।
*আবেদনের আগের টানা ৩ করবর্ষে প্রতি বছর পিস্তল, রিভলবার ও রাইফেলের জন্য কমপক্ষে ৫ লক্ষ টাকা এবং শটগানের জন্য কমপক্ষে ২ লক্ষ টাকা আয়কর দেওয়ার প্রমাণ থাকতে হবে।
o প্রবাসী বা দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে টানা ৩ বছর প্রতি বছর ন্যূনতম ১২ লক্ষ টাকা রেমিট্যান্স পাঠানোর প্রমাণ ও বিদেশে আয়করের কাগজ থাকতে হয়।

• অন্যান্য যোগ্যতা:


o আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং মানসিকভাবে ও শারীরিকভাবে সক্ষম হতে হবে।
o ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি বা সাজাপ্রাপ্ত ব্যক্তি লাইসেন্সের জন্য অযোগ্য বিবেচিত হবেন।

• অস্ত্রের সংখ্যা: একজন ব্যক্ত সর্বোচ্চ একটি এনপিবি (Non-Prohibited Bore) পিস্তল/রিভলবার এবং একটি শটগান/এনপিবি রাইফেলসহ সর্বোচ্চ দুটি লাইসেন্স পেতে পারেন (শুটারদের ক্ষেত্রে ৩টি)। স্বয়ংক্রিয় অস্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ।

আবেদন প্রক্রিয়া
আবেদন দাখিল: নির্ধারিত নিয়মে জেলা ম্যাজিস্ট্রেটে/ডিসির নিকট আবেদন করতে হবে।

পুলিশি তদন্ত: আবেদনের পর বিশেষ শাখা (Special Branch) এবং স্থানীয় থানার মাধ্যমে পুলিশি তদন্ত বা ইনকোয়ারি সম্পন্ন হয়।

অনুমোদন: জেলা প্রশাসকের (ডিসি) সুপারিশ ও চূড়ান্তভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে লাইসেন্স প্রদান করা হয়


**পুরো প্রক্রিয়াতে একজন আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন।

-মোহাম্মদ তরিক উল্যাহ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
০১৭৩৩৫৯৪২৭০ (কল করার পূর্বে হোয়াটস্অ্যাপে ম্যাসেজ দিন)

লেখক- আইন বিষয়ক উপন্যাস ‘গায়েবি শৃঙ্খল’ 'নিরু" এবং 'অসমাপ্ত জবানবন্দী', মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মায়ের মুখে মুক্তিযুদ্ধ' এবং 'একাত্তরের অবুঝ বালক' ।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×