আরও একবার মাঝরাতে উত্তরার কোনো এক ফাকা রাস্তার হলুদ আলোয় হাঁটতে চাই,
আরও একবার কোন এক বর্ষায় যেতে চাই জাফলং, কোনো এক শীতে বান্দরবান,
আরও একবার মাঝরাতে সি-বিচে কাউকে মুখোশ পরে ভয় দেখাতে চাই,
আরও একবার বৃষ্টিতে ভিজে ভিজে রেললাইনে হাটতে চাই;
কোনো এক রাতে চাঁদের আলোয় দেখতে চাই তোমার মুখ,
আরও একবার যমুনার পাড়ে বসে সূর্যাস্ত দেখতে চাই,
কেমন করে সূর্যকে গিলে খায় এই পৃথিবীটা;
আরও একবার, মায়ের হাতের রান্না খেয়ে নিজের বেডে একটা নিশ্চিন্ত ঘুম দিতে চাই,
একদিন ফিরবই......... কথা দিলাম !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


