somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাঙ্গণেমোর নাট্য দলের সপ্তম প্রযোজনা "আওরঙ্গঁজেব "

০৭ ই আগস্ট, ২০১২ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাঙ্গণেমোর নাট্য দলের সপ্তম প্রযোজনা "আওরঙ্গঁজেব " ।


নির্দেশনা : অনন্ত হিরা
মঞ্চ পরিকল্পনা : ফয়েজ জহির
পোশাক পরিকল্পনা : নূনা আফরোজ
সংগীত পরিকল্পনা : রামিজ রাজু
ব্যবস্থাপনা : সীমান্ত আমিন ও তৌহিদ আলম


মহরা কক্ষ থেকে : অনন্ত হিরা ও ইউসুফ পলাশ

কাহিনী সংক্ষেপ :
যুগে যুগে দেশে দেশে মসনদ বা রাষ্ট্র ক্ষমতা দখলের রাজনীতিতে ধর্মের ব্যবহার, ধর্মের নামে নির্মমতা, নিষ্ঠুরতা বা যে কোন অমানবিক অন্যায়ের বিুরুদ্ধে এক তীব্র প্রতিবাদের নাম ‘আওরঙ্গঁজেব’। ভারতবর্ষে মুঘল রিয়াস্‌তে ছিল তৈমুরলঙ্গ আর চেঙ্গিস খাঁর রক্ত, সেই তৈমুর বংশের প্রথা ছিলো মসনদে প্রত্যেক শাহাজাদা-র সমান অধিকার, ছোট বড় বলে কোনো ভেদ নেই, যার তলোয়ার যত দীর্ঘ, যত ধাঁরালো, যত সফল ততই মসনদে তার অধিকার। এটাই চলেছে মুঘল রিয়াসতে যুগের পর যুগ। সম্রাট হুমায়ূন তার ভাই কামরান আশকরী হিন্দালের বিরুদ্ধে লড়াই করে তখ্‌ত দখল করেছিলো। শাহেনশাহ আকবর পর্যন্ত মির্জা মুহম্মদ হাকিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। বাদশা জাহাঙ্গীর নিজের আব্বাজানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলো। বাদশা শাহজাহান আপন ভাই খসরু শাহ্‌রিয়ারের রক্তপাত ঘটিয়ে মসনদ দখল করেছিলো। কিন্তু সেই শাহজাহানই শেষ বয়সে নিজ পুত্র আওরঙ্গজেব এর হাতে বন্দি জীবন কাটান।


মহরা কক্ষ থেকে : রামিজ রাজু ও নূনা আফরোজ

শাহজাহান পুত্র আওরঙ্গজেব একজন ধর্মপ্রাণ সুন্নি মুসলমান হয়েও পিতাকে বন্দী করে মসনদ দখল করেন এবং মসনদ এর অন্য দাবীদার আপন ভাই দারা, মুরাদ আর সুজাকে একে একে হত্যা করেন। কিন্তু ক্ষমতা আর মসনদের লড়াই তো যুগে যুগে একই বৃত্তে ঘুরতে থাকে। সম্রাট শাজাহানের মতো শেষ বয়সে সম্রাট আওরঙ্গজেব এর পুত্ররাও বিদ্রোহী হয় এবং নিজ পুত্রদের হাতে বন্দি হয়ে আওরঙ্গজেব নিঃসঙ্গ ভাবে মেয়ে জিনাতসহ শেষ জীবন কাটান আহম্মদ নগরে


মহরা কক্ষ থেকে : অনন্ত হিরা , রিগ্যান ও দৃস্টি

ঠিক যেমন তাঁর পিতা তাঁর হাতে বন্দি হয়ে কন্যা জাহানারাসহ শেষ জীবন কাটিয়েছিলেন দিল্লীর রাজপ্রাসাদে। আওরঙ্গজেব এর পুত্ররা বিদ্রোহী হলে সুলতান বন্দী অবস্থায় মারা যায়, শাহাজাদা আকবর পারস্যে পালিয়ে গিয়ে মারা যায়, মুহাম্মদ মুয়াজ বন্দি হয়। অবশেষে তৃতীয় আর কনিষ্ট পুত্র আজম আর কামবক্স একজন অন্যজনকে হত্যা করে রাজ মসনদ দখল করবার চক্রান্তে যখন লিপ্ত যখন মৃত্যু-র পূর্বে নব্বই বছর বয়সে বৃদ্ধ আওরঙ্গজেব এর উপলদ্ধি হয়-
“পবিত্র কুরআন বুকে নিয়েও কেউ যদি হৃদয়হীন হয়- তাহলে তার ক্ষমা নেই,
কারণ আল্লাহ্‌ এবং পবিত্র কোরআন কাউকে জল্লাদ হতে বলে না, আল্লা্‌হ্‌ এবং পবিত্র কুরআন ভাইয়ের রক্তে জমিন রাঙ্গিয়ে মসনদ দখল করতে বলে না”।


উদ্বোধনী প্রদর্শনী : ২৮ সেপ্টেম্বর ২০১২


ফেসবুক ফ্যানপেজ
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×