somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"নারী দিবস আমরাও পালন করবো, তবে তা অবশ্যই আন্তর্জাতিক মানের হতে হবে।" -বেগম গোলাপী, ভাড়প্রাপ্ত হেড আমীর, জামায়াতে পিছলামী

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"নারী দিবস আমরাও পালন করবো, তবে তা অবশ্যই আন্তর্জাতিক মানের হতে হবে।"
-বেগম গোলাপী, ভাড়প্রাপ্ত হেড আমীর, জামায়াতে পিছলামী

নারীর অবদান স্বীকার করতে আমরা পুরুষেরা ভয় পাই কি? সৃষ্টির শুরু থেকেই নারীর প্রতি অবমাননা চলে আসছে। এডামের গুণধর পুত্ররা যখন লাঠি হাতে শিঙ্গা লা লা বু বু বলে ম্যামথ এবং মুরগীর পেছন দৌড়াচ্ছিলো তখন ইভের গুণধর কন্যারা গুহার ভিতরে বসে হেয়ার কালার করছিলো আর জি বাংলায় পরকিয়া প্রেমের নাটক দেখছিল- এই রকম ধারণা অনেকেই বোধহয় রাখে। আমরা ভুলে যাই যে কৃষিকাজের জনক নারী। গুহার উঠানে ফলের বিজ পুতে দিলে যে গাছ জন্মায় সেটা নারীরা আবিষ্কার না করলে আমরা হয়ত এখনও মুরগীর পেছন দৌড়ানো নিয়েই বিজি থাকতাম। কৃষক বললে আমাদের কুল জেনারেশন বুঝে, "ওহ বয়!! আ গাই উইথ সিক্স প্যাক এবস।" ভুলে যাই নারীর অবদান।

সিতাকে চিনি। কিভাবে চিনি? রামের সুন্দরী বউ হিসেবে। একজন স্বতন্ত্র নারী হিসেবে কিন্তু কখনই দেখিনি তাকে। সিতা বললেই চোখের সামনে ভেসে উঠে এক নিরীহ নারীর প্রতিচ্ছবি যাকে নিয়ে রাম আর রাবণ টানাটানি লাগিয়ে দিয়েছিলো। রাবণ তাকে কিডন্যাপ করার পর রাম সুন্দরী বউকে বাঁচাতে লঙ্কায় গিয়ে লঙ্কাকান্ড ঘটিয়ে ফেলেছিলো। রামের বউপ্রেম আর সাহসিকতার জন্য রামনাম জপি, কিন্তু লঙ্কায় সিতা যে সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করিছিলো তা কিন্তু মনে রাখি না।

দুর্যোধন এই জীবনে কি করেছে? তার বাপের নাম কি? তার কয় ভাই বোন? তারে কই পাওয়া যায়? তার ফোন নাম্বার কি? নিজেকে জিজ্ঞেস করেন, উত্তর দিতে পারবেন বলে মনে হয় না। দুর্যোধন তার লাইফে কি করেছে জিজ্ঞেস করলে একটা উত্তর পাবেন, দ্রুপদীর শাড়ি ধরে টানাটানি করেছে। পান্ডাভার পরিবারের সকল নারীকে সে নগ্ন করে অপমান করেছে। সবাই মনে রাখলো দুর্যোধনকে, দ্রুপদীর কথা কেউ ভেবেও দেখলো না।

ফ্লোরেন্স নাইটেঙ্গেলের নাম জানি, মাদার তেরেসার নাম জানি। হার্টের ডাক্তার, নিউরোসার্জেন, নোবেল উইনার মেয়েদেরকে চিনি, কিন্তু তারপরেও কোন মেয়ে দেখলেই মনে করি বাচ্চা পয়দার মেশিন।

রাস্তার এপারে গার্লফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে খুব নারীবাদী হই আমরা। ওপারে দাঁড়িয়ে কিন্তু পাশে হেঁটে চলা মেয়েটিকে ডেকে "মাল" বলে সম্বোধন করতে বিন্দুমাত্র কার্পন্যবোধ করিনা।

নারীর সমান অধিকার বলে ফাল দেই। মিছিল করি। হাতে হাত ধরে মানববন্ধন করি। কিন্তু নারীর কর্মক্ষেত্র বললে বুঝি খালি টিভি মিডিয়া। শাড়ি, কামিজ, গহনা, সেনেটারি ন্যাপকিনের এডে নারী। সাথে সাথে বিচিত্র কারণে ছেলেদের বডি স্প্রে, লুঙ্গি, শেভিং ক্রিমের এডেও নারী।

সম অধিকার প্রতিষ্ঠা করে ফেলেছি। কনডমের এডেও নারী।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×