somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

::TICFA vs BANGLADESH:: নিজস্ব বিশ্লেষণ..আপনাদের মতামত কি?

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমেরিকার কথা আর কি বলব। তারা এতটা মহান হয়নি যে বাংলাদেশে কোন শ্রমিক নেতা মারা গেলে তারা স্বার্থ ছাড়াই আহা উহু করবে। একজন ডক্টর ইউনুসের বা গ্রামীণ ব্যাংকের জন্য হিলারি ক্লিনটনের মত নেতা বাংলাদেশে অফিসিয়াল ভিজিট করবে। কিংবা অসহায় শ্রমিকরা মারা গেলে তারা হুমকি দিয়ে জিএসপি সুবিধা বাতিল করবে। তারা এতটাও নিশ্চই উদার হয়নি যে আমাদের সৈন্যদের তারা প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত অস্ত্র সরবরাহ করে যুগের সাথে তাল মিলিয়ে শেখাবে (যদিও নামটা তার TICFA (Trade and Investment Cooperation Framework Agreement)) আহা, কি চমৎকার দেখা গেল, তারা বাংলাদেশের সাথে বাংলাদেশের সুবিধার্থে বানিজ্য চুক্তি করবে।

বাংলাদেশ এর চেয়েও অনেক বড় বড় জাতীয় ও আন্তর্জাতিক সমস্যায় নিমজ্জিত হয়ে আছে। সীমান্ত হত্যা, নদীর ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে রাখা, বানিজ্য বাধা, বানিজ্য ঘাটতি, অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, মাদক চোরাচালানি, ছিটমহল, সমুদ্র বিরোধ আরো কত। শুধু ভারতের সাথেই সমস্যার কথা বললেই শেষ হবে না। লাখ লাখ রোহিঙ্গাদের মানবাধিকারও তাদের চোখে আসে না। বাংলাদেশ যে অদূর ভবিষ্যতে পানিতে তলিয়ে যাচ্ছে এটাও কি তাদের চোখে পড়ে না?

তারা কি একবারও বলেছে, এই ভারত, আর কোন ফেলানী হত্যার দৃশ্য যাতে না দেখি। দেখলে তোদের সাথে পরমাণু চুক্তি বাতিল করে দিব। তোদের পোশাক নিব না।
এই মায়া, আর একজন রোহিঙ্গাকে মারলে তোর খবর আছে....
গণতন্ত্র, মানবাধিকার, সুশাসনের ধারক, বাহক ও ““সঞ্চালক”” আমেরিকা কি বলেছে নাকি একবারো এসব কথা!!

তাদের সমস্যা তাহলে কি?

ভাই একটা কথা আছে। আপনার সাথে আমার সমস্যা। আমি কিন্তু সরাসরি আপনাকে থাপ্পর মারব না পাছে লোকে আমাকে খাড়াপ বলে। দরকার কি! আমার হাতে গুলি হিসেবে তো গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ইত্যাদি ইত্যাদি থাকছেই। আর এগুলো ফুটানোর জন্য তো IMF, ADB বা WB এর মত অস্ত্র আমার হাতের মুঠোয়।

তাহলে কি বলব আমি?
ভাই দেখেন, আপনার ঘরে কিন্তু মানবাধিকার নাই, আপনি কিন্তু সুশাসন কায়েম করছেন না, আপনি কিন্তু শ্রমিকদের মারধোর করছেন, তাদেরকে ট্রেড ইউনিয়ন করতে দিচ্ছেন না, পদ্মা সেতুতে দুর্নীতি করছেন......

এখন বলেন, আপনি কি TICFA চুক্তি করবেন?

(:::কয়েকদিন আগে ড্যান মজিনা বলেছেন, আমেরিকা বাংলাদেশের সাথে TICFA চুক্তি “করবে”। বাকিটা মিলাতে কারো কষ্ট হওয়ার কথা না। আপনি কি চান বাংলাদেশকে আরেকটি পাকিস্তান হওয়ার দৃশ্য দেখতে?)

(SAY "NO" to "TICFA")
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×