somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকার ও সম্পাদকগণ কি আড়াল করতে চাইছেন?

২০ শে মে, ২০১৩ রাত ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্পাদকগণ নিজ গোত্রের জন্য বিবৃতি দিতে পারেন কিন্তু যখন তার অধীনস্থরা মাঠে ময়দানে হামলা মামলার শিকার হয়ে আহত কিংবা নিহত হন তখন বিবৃতি দেয়াটাকে অপ্রয়োজনীয় মনে করেন। যখন মিথ্যা বানোয়াট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সংবাদ উপস্থাপন করে শত মানুষের জীবন হরণ করা হয় তখনও সেসকল ছোটো লোকের জন্য বিবৃতি দেয়াটা অমূলক জ্ঞান করেন। বরং নিজ নিজ এজেন্ডা বাস্তবায়নে সম্পাদকগণের যেকোনোরকম কর্মকান্ডের ইনডেমনিটিই চাইবেন। লুটেরা বুর্জোয়া শাসন ব্যবস্থার মধ্যে বেড়ে ওঠা সম্পাদকগণের চাইতে এর বেশি আশাও করিনা।

এতসবের পরও মাহমুদুর রহমানের মুক্তি দাবিতে সম্পাদকগণের বিবৃতি দেয়াটাকে আমি অযৌক্তিক মনে করি না। (তার মানে এটিও নয় যে আমি তাদের প্রদত্ত বিবৃতিতে পুরোপুরি একমত।) আগেও একবার বলেছি, যে প্রক্রিয়ায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে সেটি সম্পূর্ণ অগণতান্ত্রিক। বরং তাকে আরো বহু আগেই আইনী প্রক্রিয়ার ভেতর দিয়ে গ্রেপ্তার করে বিচার করা যেতো। তাতে আইনের শাসন জোরদার হতো। আইনের প্রতি মানুষের শ্রদ্ধা বাড়তো। একটা উদাহরণ দেই। সম্প্রতি মাহমুদুর রহমানের বিরুদ্ধে তার পত্রিকায় কাবার গিলাফ নিয়ে মিথ্যা সংবাদ উপস্থাপনের মাধ্যমে মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগানোর অভিযোগটি উঠেছে। আমার যদ্দুর মনে আছে এই খবরটি ছাপা হয়েছিলো আরো মাস চার/পাঁচ আগে। তখন খুব সহজেই ধর্মকে ব্যবহার করে মিথ্যা সংবাদ উপস্থাপনের দায়ে মাহমুদুর রহমান ও তার পত্রিকার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া যেতো। আমি সেটি খুব আশা করেছিলাম। তখন সরকার সেটি করেনি। বরং মাহমুদুর রহমান ও তার পত্রিকাটিকে বেড়ে ওঠার সুযোগ দিলো সরকার। অবস্থা যখন নিয়ন্ত্রণের বাহিরে তখন তাকে গ্রেপ্তার করা হলো। তাও পুরনো একটি মামলার (স্কাইপ কথোপকথন ফাঁস) ভিত্তিতে। কি হাস্যকর!! মাহমুদুর রহমানের বিরুদ্ধে এত অভিযোগের কোনোটিই পুলিশ তথা প্রশাসনের জানা নাই? এগুলোর জন্য মামলা করারও সময় পেলো না তারা? প্রকাশনা স্থগিত করা হলো তার পত্রিকার। বিপাকে পড়লো হাজারো সাংবাদিক। দিগন্ত টিভি ও ইসলামি টিভিও বন্ধ করে দেয়া হলো ৫মে রাতে। (এর আগে দিগন্ত টিভি দেশপ্রেমী কাজ করেছে!!) হুট করেই এসব করা হলো।

এভাবে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার এবং আমার দেশ, দিগন্ত টিভি বন্ধের মাধ্যমে এদের কৃত সহজেই প্রমাণ যোগ্য রাষ্ট্রদ্রোহী কর্মকান্ড, গৃহযুদ্ধ সৃষ্টির চেষ্টা সহ গুরু অপরাধ সমূহ আড়ালে চলে গিয়েছে। এদের পক্ষে পরোক্ষভাবে তৈরী করা হয়েছে সহানূভূতি। পরবর্তীতে পত্রিকা, টিভি অথবা ব্লগ বন্ধে যেকোনো অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক মনোবৃত্তি ও পদক্ষেপকে উৎসাহিত করা হয়েছে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×