somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাইটার'স ব্লকে ভুগছি যখন

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথাবার্তা সাধারণ হয়ে যাচ্ছে। এরকম চললে ডেস্কে জীবনেও দাঁড়াতে পারব না। এই মূহুর্তে বিশাল একটা বই দরকার।

গতকাল নতুন একটা কথা শুনলাম, হুমায়ূন আহমেদ নাকি টাকার জন্যে বই লিখতেন! এটা ঠিক স্যারের বইগুলোতে প্রমথ চৌধুরী গভীরতা পাওয়া যায় না। তাই বলে তিনি যে বই লেখাকে ব্যবসা হিসেবে ধরেছিলেন এ কথাটা বলা ভুল হবে।

আমি কোন গবেষক না, সাহিত্য সমালোচনা করার মতো জ্ঞানও আমার নাই। তবে অপ্রয়োজনীয় বই যা পড়েছি জীবনে, খুব ভালোভাবেই পড়েছি অন্তত এই বিশ্বাস রাখি।

একটা লেখককে কখন আমি লেখক বলব? তার কয়েকটা বই বইমেলায় প্রকাশিত হয়েছে, তাকে বিভিন্ন তথাকথিত একপেশে সাহিত্য সভায় বসে থাকতে হয়, মানুষজন তার হাতের আঁকাবাঁকা স্বাক্ষর বাঁধাই করে রাখতে চায় তাকে? জি না। আমি একজন মানুষকে তখনই লেখক বলব যখন সে দিবাস্বপ্ন দেখতে শুরু করে।

সে ভাত খাচ্ছে, এমন সময় দেখতে শুরু করলো তার প্রেমিকা তার সামনে ভাত খাওয়া শুরু করেছে। সে লিখতে লিখতো হঠাৎ সামনে তাকিয়ে দেখে একটা ট্রেন ঝকঝক করে ধোঁয়া তুলতে তুলতে ঝোপঝাড়ের মধ্যে চলতে শুরু করলো আর দুর্গা, অপু তার সামনে দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে...

হুমায়ূন আহমেদ স্যার ছিলেন এরকম একজন অবসেসড ডে ড্রিমার। তিনি যখন চা খেতেন সামনে তাঁর চরিত্রও বসে বসে চা খেতো। হিমু তাঁর সামনে ঘুরঘুর করতো। সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালের ট্রলিতে শুয়ে শুয়ে যখন এই মৃত্যু এই জীবন অবস্থা তখন তিনি ভাবছেন, "জোছনা- জননী শেষ করা হলো না! মায়ের প্রতি ঋণ শোধ করা হলো না!"

লেখা আর লেখক এরকম একটা সম্পর্ক! অবিচ্ছেদ্য! প্রেমিকার থেকেও শক্তপোক্ত। রাত জেগে তার কথা শুনতে হয় না, লেখাকেই তোমার কথা বলতে থাক। বিশ্বস্ত সহচর সঙ্গী! জৈবিক তৃপ্তি না পেলেও যে মানসিক তুষ্টি পাওয়া যায় তা প্রথমটির থেকে কম কিছু নয়!

ইমদাদুল হক মিলন আর হুমায়ূন আহমেদ। দুজনেরই প্রাথমিক অবস্থা লেখালেখি করার। এক প্রকাশকের কাছে বেশ কিছু টাকা পান তাঁরা। প্রকাশক তাঁদের চা খাওয়ায়, সাহিত্য নিয়ে বেশ লম্বাচওড়া আলোচনা করেন, "তৈল প্রদান" করেন কিন্তু হাত বেয়ে টাকাটা দেখা যায় না। দিনশেষে তাঁদের ফিরে যেতে হতো।

ইমদাদুল হক মিলন পরবর্তী পর্যায়ে একটা ঘটনা বলেছিলেন। সেই একই প্রকাশক স্যারের কাছে একবার পাঁচ লাখ টাকা ক্যাশ নিয়ে এসে হাজির! এবারের বইমেলায় একটা বই দিতে হবে! স্যারের জনপ্রিয়তা তখন তুঙ্গে। পাত্তা দিচ্ছেন না। সিগারেট টানছেন, মিটিমিটি হাসছেন।

'নন্দিত নরকে'-র সময় হয়তোবা টাকা নামের কাগজগুলো চিন্তা হিসেবে টোকা দিতো স্যারকে, কিন্তু 'নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ' এ এই চিন্তাগুলো আসার কোন অবকাশই ছিলো না কেননা যারা তাদের ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখে তাদের আর চিন্তা থাকে না!

খুবই বাজে কিছু লিখলাম এতক্ষণ। খুবই দূষিত হয়ে গেছে লেখাটা।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×