লোকটার অন্ডথলিটি প্রকান্ডরূপে ফুলে রয়েছে। চতুর্থ মাইক্রোসেকেন্ডেই আমি চোখ সরিয়ে ফেললাম। সেই ভয়াবহ বিভৎস দৃশ্য আমি সহ্য করতে পারলাম নাহ। কোনমতেই নাহ।
বাস থেকে নেমে ফুটপাথ ধরে একা একা হাঁটছি। ঠান্ডার ছুরিগুলো মোটা কাপড় ভেদ করে কেটে কেটে বসছে। আমি সামলাতে চেষ্টা করলাম না পরনের মোটা সোয়েটারটা। ফুটপাথে শুয়ে থাকা কত ভাসমান মানুষ! দেখে মনে হয় পোঁটলা পাকিয়ে জড়বস্তুতে পরিণত হয়েছে।
তখনই দেখলাম!
বয়স কত হবে? পঁচিশ ছাব্বিশ! পা ভাঁজ করে থাকার উপায় নেই। প্রকান্ড বেলুনের মতো অন্ডথলিকে প্যান্ট নামক সভ্যতা আড়াল করতে পারে নি। পারবেও না। গাঁজার নেশায় কাতর চোখ দুটো দেখলে ভয় লাগে। ইচ্ছে হয় ছুটে পালিয়ে যাই। তবুও বিভৎস দৃশ্যের মধ্যে এক ধরণের মাদকতা থাকে। সেই মাদকতাই আটকে রাখছে সেই কালো মানুষটির দিকে।
অন্ডথলির সামনেই লিঙ্গটি খুবই বেমানান, বিভ্যৎসতাকে আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে। ভয়াবহভাবে।
লোকটি আগুন পোহাচ্ছিল। পোহাতে থাকুক। মন খারাপ করা মন নিয়ে আমি হাঁটতে থাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



