আজ তুমি আকাশ দেখনা মেয়ে
কারণ মেঘের সাথে তুমি ভেসে যাও
আজ তুমি সাগর দেখনা মেয়ে
কারণ স্রোতের সাথে তুমি বয়ে যাও
আজ তুমি দাঁড়িয়না খোলা মাঠে
জানি দক্ষিন হওয়ায় তুমি উড়ে যাও
আজ আমার দৃষ্টিতে দৃষ্টি মিলাও
মনে বিছাও মন, বুকের মাঝে চুপটি করে
আজ শুধু আমার হয়ে থাকো মেয়ে
শুধু আমারই সারাক্ষণ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


