somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রাভেলার মাসুদের নেপাল ভ্রমণ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভ্রমণ; নেশার মতো। যাকে পেয়ে বসে বেড়ানো ছাড়া আর কােন কিছুই ভালো লাগে না তার। আমি ভ্রমণের নেশাগ্রস্থ হয়েছি । সেই ধারাবাহিকতায় ঝটিকা নেপাল সফর। গুগল ম্যাপে অনেক দিন আগে থেকেই প্লান করছিলাম নেপাল কিভাবে যাব এবং কি কি করবো। সেদিন তা বাস্তবায় করেই ফেললাম। নেপাল ভ্রমণের বিস্তারিত বিবরণ দেওয়া হলো...

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-কাঠমান্ডু-ঢাকা আপ-ডাউন টিকিট আগে থেকেই কেটে রেখেছিলাম। নির্ধারিত দিনের দুপুর বারোটায় এয়ারপোর্টে গিয়ে হাজির হলাম। দুপুর ০২:৪৫ মিনিটে ফ্লাইট।


যথাসময়ে বিমান উড্ডয়ন করলো। নীল আকাশের সাদা মেঘ ভেদকরে বাংলার পতাকাবাহী বিমান দুরন্ত গতিতে চলতে থাকলো কাঠমান্ডুর উদ্দ্যেশে।


দেড়ঘন্টা উড্ডয়নের পরেই নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করলাম। কাঠমান্ডুর কাছাকাছি গিয়ে চোখে পড়ল বিশাল বড় বড় পাহাড় সারি। স্মৃতিপটে ভেসে উঠলো বিএস২১১-এর মর্মান্তিক দুর্ঘটনার কথা। সত্যিই ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দর উচু উচু পাহাড়ে ঘেরা ভয়ানক এক বিমানবন্দর। যাইহোক আমরা সেখানে বিজি-০৬৯ নিয়ে ভালোভাবেই অবতরন করলাম।


অবতরন করার পর দেখলাম এ যেস আমাদের সৈয়দপুর বিমান বন্দরের মতো দেখতে। একদম সাদামাঠা একটা আন্তর্জাতিক বিমান বন্দর। বিমান থেকে নেমে কো-বাসে উঠলাম, দু-মিনিট বাস চলার পর আগমনী হলের সামনে নামিয়ে দিল।

হলের ভেতরে প্রবেশ করতেই আগমনী যাত্রীদের নিবন্ধন ডেক্স । আমারা বাংলাদেশীদের জন্য অন এ্যরাইভাল ভিসা। এন্ট্রি ডেক্সকে পাসপোর্ট দিয়ে নাম নিবন্ধন করলাম। পরে ব্যাংক কাউন্টার ৩০ ডলার সমপরিমান নেপালি মুদ্রা জমা দিতে গিয়ে উনারা বলল প্রথমবার ভিজিটে কােন ফি দিতে হবে না। মনে মনে বেশ পুলকিত হলাম।


এরপর ইমিগ্রশন পুলিশের লাইনে দাড়ালাম। মিনিট দশেক দাড়িয়ে থকার পর ওখানেই ভিসা সিল দিল ১৫ দিনের জন্য। সবকাজ শেষ করে বের হয়ে গেলাম। আমার জীবনাতিহাসে যােগ হলো আরেকটি দেশ ভ্রমণের অভিজ্ঞতা।


এই দিন আমি কাঠমান্ডুর অবস্থান করি। হােটেল ভাড়া ও খাবার অনেক সস্তা। মানও ভাল। একটি মােটামুটি দামের হােটেলে উঠলাম। ফ্রেস হয়ে বের হালাম কাঠমান্ডুর দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্যে। রাতে হােটেলে ফেরার আগে বাইক রেন্ট নিলাম। উদ্দেশ্য আগামীকাল পােখরার উদ্দ্যেশে যাত্রা।


অনেকদিনের আশা ছিল রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ সিসি বাইক চালাবো। যেই কথা সেই কাজ। দিনে ২৫০০ নেপালি রুপি দিয়ে ভাড়া করলাম অনেক দিনের কাংঙ্খিত রয়েল এনফিল্ড বুলেট ৩৫০। সিকিউরিটি হিসেবে ওরা আমার পাসপোর্ট রেখে দিল। তবে পাসপোর্ট না দিয়ে ফটোকপি দিতে পারলে ভালো হতো। পরদিন ভোর ০৫:০০ টায় মোবাইলে জিপিএস সেট করে পােখরার উদ্দেশ্যে রওয়ানা।


পথিমধ্যে বিশাল পাহাড়ী উচু নিচু আকাবাকা রাস্তা। বিশাল পাহাড়ের পাদদেশ দিয়ে কখোনো পাহাড়ের উপর দিয়ে আমার রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ চলল সা সা করে। নিজেকে কেমন রাজা রাজা মনে হতে থাকলো রয়েলএনফিল্ডের শব্দে।
পথিমধ্যে কয়েকজায়গায় যাত্রাবিরতি দিলাম। চা পানের বিরতি। মুগলিং নামক জায়গায় কিছু খেলাম। একটু রেস্ট নিয়ে আবার পােখরার উদ্দেশ্যে রওয়ানা। শুনেছি পােখরা থেকে হিমালয় খুব নিকটবর্তী। সকালের মিষ্টি রােদে হিমালয় নাকি জলজল করে। বাইক চালাচ্ছিলাম আর এই সব মনে মনে ভাবছি। রােমাঞ্চিত অনুভব হতে লাগছিল।


মুগলিং এ যেয়ে সকালের হালাকা রােদের ঝিলমিল উচু পাহাড় ভেদ করে উপত্যকার দিকে গড়াচ্ছিল। রােদঝিলমিল দেখে হৃদয় নাচন আরও বেড়ে গেল। কাঠমান্ডু থেকে মুগলিং ১১১ কিমি। মুগলিং থেকে পােখরা ৯০ কিমি। কাঠমান্ডু থেকে পােখরা ২০১ কিমি। যা হােক মুগলিং থেকে একটু রিচার্জ হয়ে আবার বাইকে।


এরপর বান্দিপুর-দামুলি-শুকলা গানধাকি হয়ে পোখরা পৌছলাম একঘন্টা ত্রিশ মিনিটে। পৌঁছে একটা কমদামি হােটেলে উঠলাম। একটু ফ্রেশ হয়ে কাছের ফেওয়া লেকে গেলাম। সৃষ্টিকর্তা তার আপন হাতে বানিয়েছে। চােখ জুড়িয়ে যায়। এরপর রাত্রে রেস্টুরেন্টে খেয়েদেয়ে হােটেলে গিয়ে গভীর ঘুম । সারাদিন বাইকে বেশ ক্লান্ত।


পরদিন সকালে যাত্রা দেবীস ফলস, বেগনাস লেক ও মাহিন্দা কেভ।


এই তিন জায়গা ঘুরে হোটেলে আবার ফ্রেস হয়ে বের হলাম কাঠমান্ডুর উদ্দেশ্যে। সময় কম ছিল তাই টাইট সিডিউল। রাত্রে ১১ টায় পৌঁছলাম কাঠমান্ডু হােটেলে। আগেই বুকিং করেছিলাম। প্রিয় বাইক রয়েলএনফিল্ড বুলেট ৩৫০ জমা দিয়ে পাসপোর্ট নিলাম।

পরদিন সকালে মাখানতলী থেকে হালকা কিছু কেনাকাটা করে খেয়েদেয়ে আবার হােটেলে। ফ্রেস হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। বিকাল ০৪.৫০ মিনিটে কাঠমান্ডু-ঢাকা ফ্লাইট বিজি-০৭০। এয়ারপোর্টের সব কার্যক্রম শেষ করে ওয়েটিং রুমে বসে আছি। ঢাকা থেকে বিজি-০৬৯ যথা সময়ের মধ্যেই অবতরণ করলো। এবং যথাসময়েই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলো।

রেখে গেলাম নেপাল ভ্রমনের স্মৃতি। এক ঘন্টা ত্রিশ মিনিটের মাঝেই ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতর করলাম। বেশ পুলকিত নেপাল ভ্রমনের অনিন্দ্য স্মৃতি আমার স্মৃতিপটে রক্ষিত থেকে গেলো। একবারে সব দেখা হলো না।

তাই আবার আসবো এই নেপাল প্রান্তরে। এই শেষ হয়েও হলো না শেষ আমার নেপাল ভ্রমন! মধুরেণ সমাপয়েৎ!
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×