তাহলে আপনি ইসরায়েলকে বয়কট করতে চান ? অতীব ভালো কথা, তা সেটা কিভাবে করতে হবে ? এমন ভাবে করতে অথবা বয়কটের উদ্দেশ্য এমন হওয়া উচিত যাহাতে ইসরায়েলে অর্থের চলাচল বন্ধ হয় যাতে করে ইসরায়েল সরকার বিভিন্ন ধরনের ট্যাক্স থেকে উপার্জিত অর্থ হারায় । তবে এই কাজে আপনার প্রতি আমার শুভকামনা রইল । কেননা অনেকেই এই কাজ করতে ব্যর্থ হয়েছেন ।
আমাদের বা আপনার উদ্দেশ্য এমন হওয়া উচিত যাতে করে যেসব কোম্পানি ইসরায়েলের সাথে বা ইসরাইলিদের সাথে আর্থিক লেনদেন আছে তারা ক্ষতির সম্মুখীন হয়, যাতে করে ইসরাইলি সেনাবাহিনীতে অর্থের টান পরে । এছারাও ইহুদি নাছারারা বিভিন্ন ভাবে তাদের প্রোপাগান্ডা আমাদের তরুন সমাজের প্রতি বিতরন করছে । এমনটাও হওয়া উচিৎ যাতে করে আমাদের তরুন সমাজ ইহুদিদের দুষ্ট কথায় না ভুলে ।
তাহলে শুরু করা যাক !
আপনি যদি কম্পিউটার ব্যাবহার করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যাতে আপনার কম্পিউটার টিতে ইন্টেল এর সিপিইউ, বিশেষ করে ৩য় ও ৪র্থ প্রজন্মের core i3, core i5, core i7 প্রসেসর না থাকে । কেননা ইন্টেলের অনেক সিপিইউ ডিজাইন করায় ইসরাইলি আইটি ফার্ম গুলির অনেক অবদান রয়েছে । আপনি যদি কোন ইন্টেলের সিপিইউ কেনেন, ইসরাইলি অইসব ফার্ম গুলা রয়ালিটি পায় । আর এইসব কোর আই সিরিজের প্রসেসর তো ডিসাইনই করেছে ইসরাইলি Telmap.
এএমডি সিপিইউ এর কথা ভাবছেন ? ইন্টেলের পথ ধরে তারাও তো ২০১০ সালে তেল আবিবে একটা আর&ডি সেন্টার খুলেছে, যেটা আমেরিকা আর ইউরোপের বাইরে তাদের দ্রুতবর্ধনশীল কেন্দ্র । শুধু তাই নয়, অনেক ইসারাইলি ফ্রী ল্যান্সার সেখানে কাজ করছেন “রয়ালিটির” ভিত্তিতে । হুম, ঝামেলা !!! চিন্তা করে দেখছেন, আপনারা এইসব জিনিসপাতি কিন্না ইসরায়েল বিরোধী লেখা লিখেন, আর তাতে কইরা রয়ালিটি পায় ইসারাইলি ফার্ম আর ট্যাক্স পায় ইসরাইলি সরকার ।
আর মাইক্রোসফট এর প্রোডাক্ট ব্যাবহারের সময় একটু চিন্তা করে দেখবেন । কেননা এমএস অফিসের সোর্স কোড লেখা হয়েছে ইসরাইলে । হয়তোবা তাদের লেখা সফটওয়্যার আপনাকে ইহুদিদের প্রপাগান্ডা আপনার নিজের অজান্তেই আপনাকে দিয়ে পড়াচ্ছে !
মাইক্রোসফটের ওএস ভালো লাগে ? উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ সেভেন ? জেনে খুব মর্মাহত হবেন যে ইহাও ইসরাইলি ইঞ্জিনিয়ারদের প্রোডাক্ট ! সেভেনের বেশীরভাগ অধুনিকায়নের নকশাই তো করা হল ইসরাইলে ! তারপর ইহুদিদের লেখা আর নির্দেশনায় উইন্ডোজ সেভেন কোড করা হল । মাইক্রোসফট এত কিছু বুঝেই কিনা Herzelia য় Advanced Technology Labs স্থাপন করল ! এশিয়ায় একটাই এইরকম ল্যাব আছে । উইন্ডোজ সেভেন কেনেন বা না কেনেন, এটা যখন আপনি ব্যাবহার করেন, সবাই জানতে পারে যে আপনার মাইক্রোসফট ভালো লাগে । মাইক্রোসফট এর মূল্য বৃদ্ধি পায় ।
লিনাক্স ব্যাবহার করতে পারেন, এটা নিরাপদ । কারন এটা নয় যে লিনাক্স এর উন্নয়নে কোন ইসরাইলির হাত নেই, কারন হচ্ছে যে লিনাক্স এর উন্নয়নে কোন ইসরাইলির হাত থাকলেও তা আমরা জানি না কেন এই সিস্টেম টা অ্যানোনিমাস ।
দয়া করে গুগল ব্যাবহার করবেন না, কেননা এইটা ইসরাইলি সার্চ এলগরিদম ব্যাবহার করে । এইকারনেই আপনি হয়তোবা মুসলিমদের দাবিয়ে রাখার সংবাদ গুলো পাচ্ছিলেন না । বিং ? একই কাহানী ।
দয়া করে বৈদ্যুতিক গাড়ি ব্যাবহার করবেন না । কেননা বৈদ্যুতিক গাড়ির উন্নয়নে ইসরাইলিদের ভুমিকাই প্রধান । সোলার প্যানেল ব্যাবহারে সতর্ক থাকুন । কেননা আধুনিক সস্তা সোলার প্যানেলের উৎপত্তি ইসরাইলি কোম্পানিতে এবং তা থেকে তারা ভালই রয়ালিটি পেয়ে থাকে । অনেকে ক্ষেত্রে ইসরাইলিরাই সৌর বিদ্যুৎ কেন্দ্র নানান দেশে স্থাপন করে থাকে । ও হ্যাঁ, আরেকটি কথা, দয়া করে বিশ্ববিদ্যালয়ে জায়নিস্ট ইহুদিদের লেখা বই পড়বেন না । কেননা এতে করে সেই সব ইহুদি “বিদ্বান” লোকরা আপনার মনকে বিষিয়ে তুলতে পারে ।
বঙ্গোপসাগরে যে সুনামি বয়া গুলো আছে, এগুলর অনেকগুলই ইসরাইলি সাহায্যে পাওয়া । আর দয়া করে একটা আন্দোলন গড়ে তুলুন, যাতে করে এগুলো খুলে ফেলা হয় । একবার ভবে দেখুন, হয়তোবা এইগুলা বিষ ছারছে আমাদের সাগরে, কিংবা পিনাকি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস শুষে নিচ্ছে ।
ইসরাইল খুব ছোট একটি দেশ । এই দেশের কর্মসংস্থানের অবস্থা খারাপ, জনগের দেয়া ট্যাক্সের পুরোটাই সামরিক বাহিনী ও নানান অলাভজনক কাজে ব্যাবহার হয়ে থাকে । যদি আপনি সচেষ্ট হোন তাহলে অবশ্যই এই ইহুদিদের বিরুদ্ধে দাড়াতে পারবেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




