somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা প্রগতিশীল - কারন আমরা মাতৃভাষায় ব্লগিং করিতে শিখিয়াছি....... সময়ের বিবর্তনে মোবাইল চুরির পরিবর্তে ব্লগিয় বিরোধ.....

১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিম্নোক্ত ঘটনা দুটি (প্রথমটি সত্য, দ্বিতীয়টি ভবিষ্যতই বলিয়া দিবে) পর্যবেক্ষনের ব্লগারদের অনুরোধ জানানো যাইতেছে

ঘটনা-১ (সাল ২০০৯, স্থান সোনার বাংলাদেশ): মোবাইল চুরির অপরাধে বাবা-চাচার হাতে চোখ হারাইতে হইয়াছে ছেলেকে।

বাপ-চাচারা যেমন এই সমাজের, তেমনি চক্ষু হারানো ছেলেটাও (খবরটা আমার এখনও পড়িবার সুযোগ হয় নাই)। ঐ বাপ-চাচারাও একদিন কারও ছেলেই ছিল, কিন্তু ভাগ্যবশত ঐ সময় তাহারা এমন কিছু চুরি করিবার সুযোগ পান নাই যে ধরা খাইলে তাহাদের চক্ষু হারাইতে হইত! মাত্র কয়েক মাস পূর্বে আরও মারাত্মক রকমের ঘটনা ঘটিয়াছিল যেখানে মা-বোনের হাতে মাদকাসক্ত ছেলেকে মরিতে হইয়াছিলো।

কারনটা মনে হয় প্রয়োজনাতিরিক্ত প্রয়োজন। পূর্বে মানুষের প্রয়োজন অনেক কম ছিলো (দুই/তিনটা মৌলিক চাহিদা মাত্র)। কিন্তু এখন পাঁচটি মৌলিক চাহিদার পরও আরো অনেক গুলো যৌগিক চাহিদা (স্ট্যাটাস, মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, গাড়ী, জায়গা মত বাড়ী, পার্টি, মাদক, বোতল,....) মেটানোর প্রচন্ড আকাঙ্খা গজানোয় তুচ্ছ কারনেই হিতাহিত জ্ঞানশূন্য হওয়ায় এইসব অমানবিক ঘটনার সূত্রপাত।

ঘটনা-২ (সাল ২০২১, স্থান ডিজিটাল বাংলাদেশ): কোনো আর্থিক কারন ছাড়াই শুধুমাত্র ব্লগিয় বিরোধের জের ধরে কতিপয় পুরান ব্লগারদের হাতে একমাত্র প্যালটপসহ দুই হস্তের দশখানা আঙ্গুল হারাইতে হইলো সোজা-সরল এক নতুন ব্লগারকে।

কারনটা বোধহয় প্রয়োজনাতিরিক্ত ব্লগিং। পূর্বে এই খ্যাপাদের মাতৃভাষায় ব্লগিং-এর সুযোগ না থাকায় (সেই সূত্রে লোকাল গালি/খিস্তিরও সুযোগ না থাকা) এসব বিরোধ মনস্তাত্তিক পর্যায়ে ও পরাবাস্তবে থাকিয়া যাইত। এতে কিছু ব্লগারের মতিভ্রম হওয়া ছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ কোনো ক্ষতি সাধন হইতো না।

কিন্তু এখন সামুতে কতিপয় ব্লগার (বা টিম) বিভিন্ন নিকের আড়ালে থাকিয়া অন্য কোনো ব্লগার (বা টিমের) বিরুদ্ধে মত পার্থক্যজনিত অথবা ব্যাপক কূটনৈতিক প্রতিভা প্রমাণের জন্য বিভিন্ন এংগেল থেকে ক্রমাগত পোস্ট/মন্তব্যের কারনে পারস্পরিক বিরোধের শুরু হয়। কখনও কখনও আদর্শিক বা জাতীয় ইস্যুতে, এমনকি সেলিব্রেটি বল্টুজীবিদের কান্ডকারখানা নিয়াও এই বিরোধকে পরাবাস্তব সংঘাতে পরিনত করে। অধুনা কতিপয় পুরান ব্লগারদের নিয়া গঠিত অদৃশ্য কিছু টিমের মধ্যে ব্যাপক যোগসাজসের মাধ্যমে (আমরা কি ইহা দিগকে কু ব্লগার বা সংক্ষেপে "ক্লগার" বলিতে পারি যা শুনিতে কিছুটা "কুলাঙ্গার"-এর মত হয়?) তুলনামূলক সহজ সরল (বিশেষত নতুন) ব্লগারদের বিভ্রান্ত করে এ ধরনের সংঘাত তৈরির অপচেষ্টার প্রমান পাওয়া যাইতেছে। সংঘাতের এক পর্যায়ে কিছু অসহায় ও আন্ডারক্লাস ব্লগারদের ব্যক্তিগত আক্রমন (গালিগালাজ/খিস্তি) পরিস্থিতির চরম অবনতি ঘটায়। অনিবার্য পরিনতি হিসেবে পারস্পরিক পরিচয় ফাঁস হওয়ার মধ্য দিয়ে সংঘাত বাস্তবতায় নেমে আসে এবং এরূপ অমানবিক ঘটনার জন্ম দেয়।

ঘটনা পর্যবেক্ষনে আমার মনে হইতেছে আমরা আগের মানসিকতাতেই রয়েগেছি, পরিবর্তন বলিতে এককালের মোবাইল চুরির জায়গায় ব্লগিয় বিরোধ আসিয়াছে। ব্লগার ভাইদের নিকট আমার প্রশ্ন হইলো এইসব চরম অমানবিক ও অসহিষ্ণু ঘটনা কি ঘটিতেই থাকিবে, এই গুলো থাকিয়া আমাদের কি কোনই নিস্তার নাই?

আমরা কি এইসব ব্লগারদের সচেতনতা বৃদ্ধি ও অধিকার রক্ষায় "ব্লগাধিকার" নামক একখানা গ্রুপে এই বিষয়ে পোস্ট ও সেই সূত্রে মন্তব্য প্রদান করিতে পারি না?

বি: দ্র: গত কয়েকদিন বিভিন্ন পোস্ট পড়িয়া আমার নিজের মস্তিকের পরিমান নিয়া ব্যাপক সন্দেহের উদ্রেক হওয়ায় পোস্টটিকে ব্যক্তিগতভাবে না লইয়া সামগ্রিক দৃষ্টি কোণ থেকে দেখিবার অনুরোধ জানানো হইল। ব্যক্তিগতভাবে আমার উদার মানসিকতার জন্য ও মন্তব্য গুলিকে পরিচ্ছন্ন রাখিবার উদ্দেশ্যে অসহায় ও আন্ডারক্লাস ব্লগারদের জন্য চোরাই মাইনাস দেয়া জায়েজ করা হইল

click here পোস্টের কিন্চ্ঞিত ছায়া (উপাচ্ছায়া?) অবলম্বনে আমার এই পোস্ট
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×