গুরু কি বলবো গুরু এ যেন এক নতুন যুগের শুরু ।
দুখের কথা ব্যথার কথা, জাতি ধংস হবার ব্যথা ,
দাওয়াই ছাড়ো বড়ি ধরো নইলে হাজতবাস
মধুর মজা তিক্ত এখন, পেলে সর্বনাশ
মধুর মজা মধুর মাঝে চলছে স্বাধীন হতে
হঠাৎ যেন উদয় হল ট্যাল্যান্টগুলো খেতে
আর ডব্লিউ ওয়াই দিয়ে মগজ ধোলাইর খেলা
হীরক রানীর দেশে এখন মাদক হাটের মেলা
বাবার দেশে বাবার ব্যবসা ঘরে ঘরে জালো
সাপও মরছে ছালাও থাকছে এটাই যেন ভালো।
তরুন কিশোর, রমন-রমনী একই বিষে মরছে
রাজনীতির এই মরন খেলা কেবা আর বোঝে
ক্ষমতা দিয়ে, অর্থ দিয়ে বাবার রাজ্য বাবার
ব্যবসা হলো, কাটা মরলো ছালাও হলো আমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



