somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পতিতা

০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পতিতা


তুমি আমাকে ভালবাসার মোহে ভোগ করলে
যৌবনের পদার্পণ সময় ভালোবাসার ছলে
তোমার আবেগ আর মোহকে সম্মান দিতে গিয়ে
তোমার সম্মতিতে হলাম ধর্ষিতা, তুমিও এখন ভাবো আমায় পতিতা।
তুমি কি জান পতিতা কাকে বলে? কিভাবে হয় পতিতা
তুমি কি বুঝ!
পতিতার মনের শত কষ্ট, কিভাবে সেই সয়।
তুমিতো বুঝার কথা, তুমিও তো দেখিয়ে দিলে এই রাস্তা
সব বুঝে অন্যদের মত দূরে চলে গেলে!
যদি পার বুঝিয়ে দিও কিভাবে হলাম পতিতা।

আজ আমার মাংসের গন্ধে ছুটে আসে হাজারো গদ্দের
যা ছিল একান্ত তোমার, তা তোমাকে দিয়েছিও অসময়ে।
ভাবছি কি করবো যৌবনের শেষ বেলায়
অনেককে দেখেছি অল্প সময়ে, দেখছি পতিতার করুন দশা
কি যে কষ্টের জীবন! নেই স্বামী সন্তান নেই আত্মীয় স্বজন
নেই জম্মদাত্রি মা।
আজ খুব কষ্ট হয় "অনু"
তোমার আবেগের ভার আর পারছিনা বহিতে
যদি পার শেষ বারের মতো দেখা করো!
তোমাকে দেখতে ইচ্ছে করছে খুব
জানিনা সময় কি আর আছে আমার কাছে
যদি মরে যাই দায় থেকে বলো, কখনো আমি পতিতা হতে চাইনি
চাইনি নষ্ট সমাজে বেঁচে থাকতে।
আত্মহত্যা যে পাপ এই জেনে আমি মরতে পারিনি
অনেক চেষ্টা করেও।
তোমার পাপের স্পর্শে আজ আমি কলঙ্কিত নারী
মাংসের মাদকতায় পরিপূর্ণ যুবতী,
আমি আর নহে কোন সাধারণ,
সময় কি বলবে আমায় ! একদিন আমিও ছিলাম তোমার অতি আপনজন।

অভিশাপ দেবো না তোমায়, কারণ কিছুটা সময় ভালবেসেছি তাই।
তাই হৃদয় আজ পুড়ে অঙ্গার, অনুভব করি ফেলে আসা অতীত
তোমার আমার ভাললাগা স্মৃতি, আর অনুভব করি
তোমার দেয়া প্রথম কলঙ্কের চিহ্ন, তোমার আমার সম্মতির ধর্ষণ
জগত বলে আমি এখন কল গার্ল, বৈশ্যা; তারা কি জানে কিভাবে হয়েছি আমি তা!
তুমি জানো কিভাবে হলো এই দশা।

তুমিতো ভালবেসেছিলে আমায় সেই যৌবনে
আমার প্রাণচঞ্চল যৌবনকে, তুমি চাইলেও তাই হঠাৎ করে
তাই দিলাম তোমার হাতে সপে, হয়তো কিছু সময় আগে।

আমি তো চাইনি ! এমন কিছু করতে
আমার এই মাংসপিণ্ড শেয়াল কুকুরে ভক্ষণ করতে
ভক্ষণ করতে অসামাজিক যত কীটে
আমিতো চাইনি সারা রাত জেগে কারো সাথে সঙ্গমে মিলতে
কারো ভোগের পণ্য হতে, তুমিই করে দিলে ঠিক
ভাগ্যের নির্মমতায় আজ আমি পতিতা! আজ বিক্রি করি আমার রূপ যৌবন
প্রতিটি রজনী কাটে সমাজের উচু তলার অমানুষদের সাথে।
রাত জেগে জেগে আমি ক্লান্ত পরিশ্রান্ত ; শরীরের উপর জোর রাখতে পারিনা
পারছিনা নিজেকে ধরে রাখতে।

চোখের নিজের কালো দাগ কতোটা প্রশস্ত হয়েছে
তা তুমি না দেখলে বুঝবে না।
তার নিজের অংশটাও অনেকটা মাংস শূন্য
সেই অন্য রকম!
প্রতি রাতে কেউ না কেউ ডাকে আমায়! সাময়িক বিনোদনের খোরাক হব বলে,
তাদের মধ্যে অনেককে ভালোবাসোতে চেয়েছি মন থেকে
দিয়েছি ভালবাসাও!
সবাই যে এক রকম অনু, ঠিক তোমার মত;
চায় অল্প সময়ের সুখ, অল্প সময়ের শারীরিক মাদকতা।

কি করবো আমি ? অনু
মধ্য বয়সে আজ আমি অনেকটা একা
অনেকটা অসহায় অনেকটা নিষ্প্রাণ
নিজেকে নিজের মধ্যে খুঁজে পাইনা
তা বলে বুঝাতে পারবোনা, বুঝাতে পারবো না আমার হাহাকার
আর তোমার দেয়া গ্লানির নির্মমতা
শুধু সময়ের সাথে সময়কে করছি পার।

যদি পার সময় করে এসো, তোমায় খুব দেখতে ইচ্ছে করছে
কিচ্ছু চাইবার নেই, নেই কোন অভিযোগ
তোমার যদি কিছু চাওয়ার থাকে বল, শেষ গোধূলি বেলায় মিটিয়ে দেবো
না হয় একবার ভালোবেসে বল আমি নয় পতিতা,
আমি তোমার প্রেমিকা কারো বোন কারো কারো আত্মীয়া।
আগের মত নেই আমি 'অনু'
সময় করছে উপহাস!
বল! একবার বল! এই তুমি কি করলে আমায় ?
আমাকে করে দিলে নিঃশেষ, বানিয়ে দিলে পতিতা।


ছবি নেট থেকে পাওয়া।।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×