আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে।আজ আমার জীবনের প্রথম ব্লগিং শুরু হলো।অনেক কিছুতেই আমি অপরিপক্ক,আবার অনেক কিছুতেই আমার উপলব্ধি আমাকেও ছাড়িয়ে যায়।কোনটা সঠিক কোনটা ভুল আমি সেই ছোট্টবেলা থেকে শিখে আসছি,আজও এত বড় হয়েও শিখছি,শেখার তো আরও অনেক বাকী রয়েই গেছে।এ অধরা জীবনে নিজেকে তবু ব্যাখ্যা করার প্রয়াস পাই নিজেকে সঠিক ধারণায় চালিত করতে।
আমি এখানে কবি নই,শিল্পী নই,প্রেমিক নই,কোন বীর বিক্রম প্রোগ্রামার নই,কোন নিশ্চিত জান্নাতের টিকিটপ্রাপ্ত ইনসানও নই।সবগুলোই আমার মনের ভেতর কড়া নাড়ে...কিছু একটা হতে চাই।
দোষগুণ মিলিয়েই আমি মানুষ।তাই যদি আমার কোন ভুল কেউ কোথাও পেয়ে থাকেন,আমাকে শোধরিয়ে দেবেন আশা করি।আমি যেনো আমার ভেতরের অনুভুতিগুলো সবার কাছে আন্তরিকতার ইনশাল্লাহ সাথে শেয়ার করতে পারি।সবাই দোয়া করবেন,আমিও করছি।
বিনীত-ত্রিভুবন
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



