somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

RAB: দু:খ বিলাসে'র মত 'প্রতিবাদ বিলাস'

২৮ শে জুন, ২০০৬ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

RAB নিয়ে একটি ব্লগে কিছু কথা পড়ে মনে হলো এবিষয়ে কিছু লিখি।
অন্যান্নরা কি চোখে দেখেন জানি না... তবে আমি আমার দৃষ্টিতে RAB নিয়ে কিছু কথা লিখার চেষ্টা করছি-

RAB গঠন করার পর RABের কাজকর্ম নিয়ে অনেক কে অনেক কিছু বলতে দেখা গিয়েছে। সবচেয়ে বেশী সোচ্চার ছিল আমাদের বিরোধী দলের নেতারা।
রাজনৈতিক নেতাদের নিয়ে কিছু বলতে ইচ্ছে করে না... গন্ডারও নাকি আজকাল অন্য গন্ডারকে গালি দেয়, 'ব্যাটা তোর গায়ে রাজনীতিবিদের চামরা নাকি' বলে...

দাতা সংস্থা ও বিদেশী সাহায্য সংস্থাগুলো সবসময় একটু ধামকি ধুমকি দিতে পসন্দ করে... তাই হয়তো তাদের RAB নিয়ে একটু কিছু না বললে হয় না....

মানবধিকার কর্মীদের কথা শুনলেতো আমার রীতিমত হাসি পায়। সন্ত্রাসীরা হাজার হাজার মানুষ বিনা বিচারে মেরে ফেললে সেটা নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নেই, কিন্তু RAB একজন সন্ত্রাসীকে মেরে ফেলেছে শুনলে মাথা নষ্ট হয়ে যায়... মানবধিকার লঙ্ঘিত হচ্ছে বলে মুখে ফেনা তুলে ফেলেন।

কিন্তু আমারা যারা সাধারন মানুষ, যাদের বিবেক বুদ্ধি আছে.. যাদের এদেশের আবহাওয়া ও পরিবেশের সাথে পরিচিতি আছে.. যাদের এদেশের আইন আদালত সম্পর্কে ধারনা আছে, যারা দিনের পর দিন দেখে আসছেন একজন শীর্ষ সন্ত্রাসীও ধরা পরে কত সুন্দরভাবে মুক্তি পেয়ে যায় পর্যাপ্ত স্বাক্ষীর অভাবে... তাদের কাছে কিভাবে একজন্য সন্ত্রাসীকে মেরে ফেলার জন্য RAB খারাপ হয়ে যায়? আমাদের বিচার বিভাগের উপর রাজনৈতিকদের প্রত্যক্ষ প্রভাব দেখেও কিভাবে তারা সন্ত্রাসীদের বিচার আশা করেন?.. এই বিষগুলো আমি ঠিক বুঝতে পারি না। হয়ত তারা বিরোধীতার জন্যই বিরোধীতা করেন... যেটা আমাদের দেশের রাজনীতির একটা বৈশিষ্ট... তারা হয়তো ভবিষ্যতে রাজনীতিবিদ হতে চান.. তাই প্রাকটিস করছেন...

যারা এখনো RABের কাজ কর্ম নিয়ে কনফিউশনে আছে তারা কয়েকটা বিষয় চিন্তা করে দেখতে পারেন-
কিছুদিন আগের ছিনতাইয়ের দৃশ্য ও বর্তমান অবস্থা....
কিছুদিন আগের প্রকাশ্যে চাঁদাবজির ঘটনা ও বর্তমান অবস্থা...
কিছুদিন আগে পাড়ায় মহল্লায় গয়ে উঠা পাতি মাস্তানদের দৌড়াত্ন ও বর্তমান চিত্র...
এরকম অনেক ব্যাপার আছে...

ভেবে দেখুন আগের তুলনায় ছিনতাই কতটা কমেছে...
ঢাকায় কিছুদিন আগেও মানুষজন রাস্তায় মোবাইল পকেট থেকে বের করতে ভয় পেত... আমার নিজেরই তিনটি মোবাইল ছিনতাই হয়েচে....
কালো বাজার থেকে 25000 টাকা দামের মোবাইল 10000টাকায় পাওয়া যেত (ছিনতাই হয়ে যাওয়া মোবাইল)... এখন খুঁজে দেখতে পারেন, আগের মত এত সহজে পান কিনা.. আর রাস্তায় মানুষজনের মোবাইলে কথা বলার চিত্রটাও দেখতে পারেন... মনে হয় কিছু পরিবর্তন দেখতে পেলেও পেতে পারেন।

আমার মনে হয়, বাংলাদেশে বাইরে বসে যেসকল মানবধিকার সংস্থা ও প্রবাসী দেশপ্রেমিক(!) RABের কাজের সমালোচনা করছে তাদের এদেশে এনে ছেড়ে দেয়া উচিত ছিল RAB নামানোর আগে। তাহলে তারা বুঝতে পারত...
আর কিছু তথাকথিত প্রবাসী বুদ্ধিজীবির কথা আর কি বলব! তারা হয়তো প্রকৃত ব্যাপারটা বুঝেন... কিন্তু পেটের ধান্ধায় কলাম লেখেন..... আজকাল কলামিষ্টের কলমও কিনে ফেলা যায়! বুদ্ধিজীবির বুদ্ধিও এডিটেবল...

যেখানে প্রতিটি সন্ত্রাসী মরার সাথে সাথে সেই এলাকার মানুষ বিজয় মিছিল বের করেছে কোন রকম রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়াই.. অনেকটা আমাদের স্বাধীনতা আন্দোলনেরসময়কার জনগনের স্বতস্ফুর্ত মিছিলের মত!... সেখানে কারো RABের বিরুদ্ধে কথা বলাটা আমার কাছে দু:খ বিলাস টাইপ প্রতিবাদ বলেই মনে হয়।

ছবির জন্য কৃতজ্ঞতা:
http://justice.cs.loyola.edu
http://www.justice.gov.gu
http://news.sawf.org
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩৭
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৬)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৮ ই মে, ২০২৬ সকাল ৭:০১



সূরাঃ ১৬ নাহল, ৯৩ নং আয়াতের অনুবাদ-
৯৩। আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক উম্মাত (একজাতি) করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা হেদায়াত দান করেন।... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

×