somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়্যারইন FACT 2006

০১ লা জানুয়ারি, ২০০৭ সকাল ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাই 2006 শেষ হবার আগেই 2006 নিয়ে পোষ্ট দিয়ে ফেলেছে। আমি পুরো 2006 শেষ হবার পর দিলাম। 2006 এর পুরোটা না হ্যেলও নয়টি মাস ছিলাম এখানে। এর ভেতর যেসব FACT আমার চোখে পড়েছে সেগুলো অল্প কথায় তুলে ধরার চেষ্টা করছি-

1 > কতৃপক্ষ বিনা পয়সায় সার্ভিস দিচ্ছে জনগনের গালি খাওয়ার জন্য।

2 > দিনের পর দিন মুসলমানদের অনুভুতিতে আঘাত করা পোষ্ট নিয়ে কতৃপক্ষ নীরব থাকলেও কতৃপক্ষরে কেউ নাস্তিক দাবী করে না.. কিন্তু কয়েকদিন ইসলাম পন্থীদের পোষ্ট একটু বেশী হইলেই দোষ কতৃপক্ষের। কতৃপক্ষ রাজাকার!!

3 > পৃথিবীর সকল ডিসকাসন সাইটেই ইগনোরিং সিষ্টেম ও মডারেশন থাকতে পারলেও এইখানে থাকলেই বাক স্বাধীনতা খর্ব হয়।

4 > আমি গালি দিলে হয় বাক স্বাধীনতা.. আর অন্যে আমারে গালি দিলে হয় এ্যবিউজ..

5 > যুক্তিতে না পারলে ফালতু কথার উপর কোন জিনিসই নাই। এইটাকে আবার স্যাটায়ার বইল্যা চালিয়ে দেয়া যায়...

6 > নিজেকে প্রগতিশীল(!) প্রমান করতে হইলে অবশ্যই চ' রেটেড হইতে হইবেক (মানে প্রচুর গালাগালি জানা ও প্রয়োগ করার ক্ষমতা থাকতে হবে)

7 > একজন নতুন ব্লগার ঢুকে গালাগালি কলেই সেইটা হয় হাবিবমহাজন অথবা শাওন অথবা ত্রিভুজের নিক। কিন্তু কিছুদিন পর যখন দেখা যায় সেই চ' রেটেড (গালিবাজ) ব্লগার ফজলে এলাহী, শাওন, ত্রিভুজ বা আস্তমেয়েকে গালি দিচ্ছে তখন মুখে কুলুপ এঁটে বসে থাকাটাই শ্রেয়।

8 > মানুষের পেছনে লেগে থাকাটাই এখানে সবচেয়ে বড় গুন হিসেবে দেখা হয়। কে কত জ্ঞানী ব্লগার তা এই নিক্তিতেই মাপা হয়।

9 > কেউ যখন সবাইরে ছাগল ও ছাগু উপাধি দিতে থাকে তখন তার পোষ্টগুলো ঘাটলেই একটা জিনিষ লক্ষ করবেন...। তার নিজের 80% পোষ্টই ছাগল ও ছাগু বিষয়ক।

10 > আমি অনেক জ্ঞানী (সবাই কয়).. আমি জানি নামের ক্ষেত্রে বানান কোন সমস্যা নয়.. কিন্তু ত্রিভূজ কেন তার নামের বানান 'ত্রিভুজ' লিখব.. এইটা নিয়া আমার আপত্তি আছে। এইরকম কতাবার্তা কইয়া অনেকের কাছে আমি গুরু হইয়া গেছি।

11 > 'নু্যড ছবি আমার কাছে অশ্লীল লাগে না। আরবি ভাষাটাকে অশ্লিল লাগে...' এইরকম কইতে পারলেই আপনি ব্লগের সবচেয়ে প্রগতিশীল জ্ঞানী ব্লগার হিসাবে সবার কাছে পরিচিতি পাইবেন।

12 > আমার প্রিয় লোক বানান ভুল ('র' এর যায়গায় 'ড়' এবং 'ড়' এর যায়গায় 'র') করলে সমস্যা নাই.. কিন্তু আমি যারে দেখতে পারি না সে করলেই সমস্যা।

13 > আমার প্রিয় ব্যাক্তি যখন 'আজ বৃষ্টি দেখতে ছাদে গিয়েছি.." টাইপ পোষ্ট দেয় তখন সেটা হয় সাহিত্য... আর আমার অপ্রিয় কেউ দিলেই হয় ন্যাকামী।

14 > আমি বিশাল হেডিং এর পোষ্ট দিলে সমস্যা নাই.. আমার অপ্রিয় কেউ দিলেই প্রতিবাদ!

15 > কেউ 'কাট কপি পেষ্ট' করলে তারে গাইলাইয়া শ্যাষ কইরা ফালামু.. কিন্তু যদি আমার মতের সাথে তার একটু মিল পাওয়া যায় তাইলে কোন সমস্যাই নাই।

16 > লেখার মান কেমন তা জানার সময় নাই.. ঐ ব্যাক্তিরে আমি পছন্দ করি না.. সুতরাং তার পোষ্ট দেখা মাত্রই 1.. আর প্রিয় ব্যাক্তি কপি পেষ্ট মারলেও রেটিং 5

17 > ইংরেজীতে লেখতে পারবেন না... লেখলে আপনারে গাইলাইয়া শেষ্য কইরা ফালামু.. কিন্তু আমরা যাগোরে দেখবার পারি না তাগোরে নিয়া ফালতু কথা ইংরেজী কেন, জাপানী ভাষায় দিলেও সমস্যা নাই...

18 > ব্লগের বেশীর ভাগ যার উপর ক্ষ্যাপা (সেটা যৌক্তিক হোক আর অযৌক্তিক কারনেই হোক) তাকে নিয়ে দুই একটা ফালতু পোষ্ট দিলেই আপনি সুপার হিট।

19 > ইসলাম নিয়ে কয়েকটি পোষ্ট করলেই বিনামূল্যে রাজাকার খেতাব পেয়ে যাবেন।

20 > মেয়ে হয়েও ছেলেদের সাথে সস্তা অশ্লিলতায় মজা পাওয়া ও অংশগ্রহন করা অধিক স্মার্টনেসের পরিচায়ক।

আরো বেশ কিছু FACT আছে... এখন মনে পড়ছে না... পরবর্তিতে যুক্ত করা হবে।

----
7:19 PM 01/01/2007 112416
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২৯
৫৬টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×