এক বাসায় গিয়েছি একটি পার্টিতে। পার্টিতে বিভিন্ন বয়সী লোককনের সমাগম। আমি খুঁজছি পিচ্চিদের.... পেয়েও গেলাম বেশ কয়েকটাকে...। কেন যেন বড়দের সাথে আড্ডা মারার চাইতে পিচ্চিদের সাথে দুষ্টুমী করতেই বেশী ভাল লাগে। কিন্তু সমস্যা হলো পিচ্চিদের সাথে দুষ্টামী শুরু করলে বড়দের কথা আর মনে থাকে না.. তারা উপেক্ষিত হয়ে যায় আমার কাছে। সুতরাং পিচ্চিদের রেখে এক কোনায় বড়দের সাথে গল্প করছিলাম সামাজিকতা রক্ষার্থে। একটি পিচ্চি এতই কিউট ও দুষ্ট যে বারবার তার দিকে মনোযোগ চলে যাচ্ছিল। সুতরাং তার কোন পদক্ষেপ আমার চোখ এড়াচ্ছিল না।
পিচ্চিটা এতই দুষ্ট যে উপস্থিত সকলের মাথা খারাপের মত করে দিল কিছুক্ষনের মধ্যে। কারো কথাই সে শুনছিল না। বেচারা বাবা-মা পড়ে গেল অস্বস্থিতে। বুঝতে পারছিলাম এরকম পরিস্থিতিতে আগেও পড়েছেন তারা। কারন বাচ্চাটি তাদের কথায় একদমই কর্ণপাত করছিল না। আমি মনে মনে ভাবছি, এই অবস্থা কেন?!
দুষ্টামী করতে করতে বাচ্চাটি হটাৎ দৌড়াতে গিয়ে ধাক্কা দিয়ে একটি ট্রে ও বেশ কিছু কাঁচের জিনিষপত্র ফেলে দিল। বেচারা নিজেও বুঝতে পারেনি কি হয়েছে। উপস্থিত সবাই দেখলাম খুবই বিরক্ত চোখে তাকাচ্ছে। আর বাচ্চাটা অদ্ভুত এক ভয় পাওয়া চোখে সবার দিকে একটু একটু তাকায় তারপর নিচের দিকে তাকিয়ে থাকে। আমার দিকে তাকাতেই আমি মিষ্টি করে একটা হাসি দিলাম। সাথে সাথে তার চেহারাতে বেশ একটা পরিবর্তন দেখতে পেলাম। বুঝা গেল সে অনুতপ্ত! হটাৎ কিছু বুঝে উঠার আগেই দেখলাম বাচ্চাটার গালে টাশ টাশ করে দু'টো চটকানা পড়ল। বেচারা পুরো হতভম্ভ হয়ে গেল রাগ ক্ষোভ ও লজ্জায়। চটকানা দিয়েছে বাচ্চাটির মা। বুঝতে পারলাম কেন বাচ্চটির উপর বাবা-মা'র কোন প্রভাব নেই।
বাচ্চাটির বাব-মা দুইজনই ছিল বেশ শিক্ষিত। কিন্তু একটি বাচ্চাকে কিভাবে নিয়ন্ত্রন করতে হয় তা তারা জানেন বলে মনে হলো না। আমাদের চারপাশে এরকম অনেক বাবা-মা কে দেখবেন যারা জানেন না কিভাবে একটি বাচ্চকে নিয়ন্ত্রন করতে হয়। আপনি যদি আপনার বাচ্চাকে চোখের ইশারায় নিয়ন্ত্রন করতে না পারেন, তাহলে আমি বলব বাবা-মা হিসেবে আপনি ব্যর্থ।
আমাদের দেশের পাঠক্রমে বাচ্চা মানুষ করার ব্যাপারটি উপক্ষিত থেকে গিয়েছে। সচেতন লোকজন নিজ দায়িত্বে জেনে নিচ্ছে কিভাবে বাচ্চাকে মানুষ করতে হয়। বাচ্চাদের সাথে কিরূপ ব্যাবহার করা উচিত বা বাচ্চাদের সাইকোলজি কেমন, এসব নিয়ে আমাদের এখানে চর্চা হয় না। হওয়া উচিত বলে আমি মনে করি।
[ বাচ্চাদের সাথে কিরকম ব্যাবহার করা উচিত তা নিয়ে হয়তো অন্য কোনদিন লিখবো.. যারা ভাল জানেন এব্যাপারে তারাও লিখতে পারেন। ]
লেখাটা আমার অতি আদরের এবং খুবই ভদ্রশ্রেণীর অতিশয় দুষ্ট প্রকৃতির দুই বান্দরকে উৎসর্গ করলাম (ছবিতে তার কিছু নমুনা দেখতেই পাচ্ছেন).....
[গাঢ়]রিলেটেড পোষ্ট:[/গাঢ়]
[link|http://www.somewhereinblog.net/trivuzblog/post/12059|Avgv
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১০ রাত ১০:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






