স্বল্পপোশাক পরেই নাইটক্লাবে নাচতেন। দিনরাত মাতাল হয়ে পড়ে থাকতেন নাইটক্লাবে। এ কাজ করেই জীবিকা নির্বাহ করতেন তিনি। কিন্তু এখন তার জীবনাচরন সম্পূর্ণ বদলে গেছে। বিকিনি ছেড়ে হিজাব পরছেন তিনি। তিউনিসিয়ার এক মুসলিম যুবকের প্রেমে পড়েই এ উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ২৪ বছর বয়সী মডেল কার্লি ওয়াটসের জীবনে।
লাইফগার্ড মোহাম্মদ সালাহ(২৫) এর প্রেমে পড়েছেন এ গ্ল্যামার মডেল। শনিবার সান পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে কার্লি জানান, “আমার বন্ধুরা কিছুতেই এটা মেনে নিতে পারছে না। মোহাম্মদের সঙ্গে পরিচয়ের অভিজ্ঞতা নিজ জীবন নিয়ে ভাবতে শিখিয়েছে আমাকে। আমি আর বন্য, উন্মাদ হতে চাই না। শরীর প্রদর্শণ করে নাইটক্লাবে পড়ে থাকতে চাইনা।”
পূর্ব ইংল্যান্ডের নরফকের বাসিন্দা কার্লি। এপ্রিলে ছুটি কাটাতে উড়াল দিয়েছিলেন তিউনিসিয়ায়। কার্লি বলেন, “মোহাম্মদ আমাকে তার ভালোবাসার কথা জানিয়েছে এবং বিয়ে করতে চেয়েছে। মোহাম্মদের পরিবার সেটা জানে। মোহাম্মদ আমার গ্ল্যামার মডেলিংয়ের ব্যাপারটি মেনে নিয়েছে। সে আমাকে পরিবর্তন করার চেষ্টা করছে না। কিন্তু সে বলেছে বিয়ের পর এটা আমাকে আর করতে দিবে না।”কারলি জানান, প্রেমিকের ব্যাপারে খুবই সিরিয়াস তিনি। ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদের স্ত্রী হতে চান। অক্টোবরে কার্লি ও তার দুই বছর বয়সী মেয়ে আলান্নাহকে নিয়ে তিউনিসিয়ায় চলে যাবেন। তিউনিসিয়ার মুন্তাসির শহরে বসবাস করেন তার প্রেমিকের পরিবার। তাদের সঙ্গেই থাকবেন তিনি। ইসলাম ধর্ম সম্পর্কে খুঁটিনাটি সব তথ্য জানতে এবং বিয়ের সব পরিকল্পনা করতে ছয়মাস কাটাবেন সেখানে।
এ বিষয়ে তিনি বলেন, “তাদের সংস্কৃতি ও মূল্যবোধকে আমি ভালোবাসি। কারণ এখানে নারীকে সম্মানের সঙ্গে দেখা হয়। আমি মোহাম্মদের কাছে যা শিখেছি তাতেই আমি অভিভূত। আমি জানি সে খুবই ভালো স্বামী হবে আমার জন্য।”
মোহাম্মদ জানলেও তার পরিবার কার্লির ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানে না এবং তাদেরকে কিছু বলাও হয়নি। কার্লি বলেন, “মোহাম্মদ তার পরিবারের উপরই বেশি গুরুত্ব দেয়। এরই মধ্যে আমার এক সন্তানের মা হওয়ার বিষয়টি মোহম্মদের পরিবারকে হতাশ করতে পারে।” সূত্র: ডেইলি মেইল্ http://www.amarjibonbd.blogspot.com
আলোচিত ব্লগ
=ব্যস্ত নাকি তোমরা সবাই=
১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
বিদায় বার্তা
মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।