somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেহেরি মিস না করলেও,ইফতারী খুব মিস করি

১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্ষুধার স্বরুপ বুঝার জইন্য আইজকা এই "বিফোর(প্রাক) ইফতারি" ওয়াক্তে লেখতে বসছি।
উদ্দেশ্যঃ ক্ষুধা আমার চিন্তাশক্তি (থুক্কু অইটাত আমার ছিলই না।হেহে) মাইনে টাইপ করার শক্তি কতটুকু প্রভাবিত করে তা বুঝা।

আগেই বইলা রাখি, "ঘুম ও ক্ষুধার বিরুপ প্রভাবে" আমার অসংলগ্ন আচরন নিয়া আমার উইনিভার্সিটি লাইফের রুমমেটরা... অনেক কথাই বলবে জানি। আমার নিজস্ব মতামত যথাযথ কারনেই ভিন্ন। উল্লেখ্য এই মতামতের পিছনে কুনরুপ স্বজনপ্রীতি আমার নাই।(খিক খিক)। নিজের অবস্থান আজকের পরীক্ষার মাধ্যমে প্রমানিত হইবেক। লেখা অসংল্গন মনে হলে... আমি ভূল প্রমানিত হইব।

প্রাক ইফতারি আলোচনায় অবশ্যই খানা পিনার আলোচনা থাকবে। আজকে হঠাত কুই থিকা জানি 'বুফে ইফতার ফলোড বাই ডিনারের' দাওয়াত পাইলাম। আজকে আবার ছিল বাসায় আমার রান্নার দিন। নিজের রান্না না খাবার আনন্দের সাথে "বুফে"র আনন্দ যোগ হইছে। কুনটাই কম না। কি বলেন?

এই প্রবাসে সেহেরি মিস না করলেও... ইফতার খুব মিস করি। :) কইতারেন "ইফতার আবার ক্যামতে মিস করে?"। করে ভায়া, মিস করে। আগে বিটিভিতে ইফতারের আগে "মাহে রমজান" "কাফেলা" টাইপ অনুষ্ঠান হইত। সেগুলান শুনতাম আর ইফতারি মাখাইতাম। অয়েটাইতাম...কখন আযান দিব। এরপরে দেখাইত, ঢাকা ও তার পার্শবর্তী সময় আনুযায়ী আজকের ইফতারের সময়..."। এইটা দেখা মাত্রই 'বেন জনসন' স্টাইলে রেডি হইতাম... এক হাতে সরবতের গ্লাস...আরেক হাতে খাজ্জুর। আযানটা দেয়া মাত্রই মাটিতে পড়ার আগেই "হালুম-হুলুম"।

আর এখন... কে কুন দিক দিয়া আযান দিয়া দিল টেরও পাই না। আযানের আগে একটা স্টিল পিকচারে "ঢাকা ও তার পার্শবর্তী সময় আনুযায়ী ..." না দেখাইলে এটেম নিমু ক্যামনে?এই সহজ জিনিস্টা এরা বুঝে না।আর ইফতারের আগে "রুহ আফজা ছাড়া আমি ইফতারি কাই না" এডটা দেইখা সরবত বানানোর কথা ইয়াদ করায়া দিত। এরা দেখায় "ঊদানি কার্পেটের" এড। একটা টাক্লা বেডা কার্পেট বইসা হাইসা হাইসা কয় "বাই উদানি কার্পেটস"।কই ইফতার... কই কার্পেটস। হিউমারের বড্ড অভাব এই জাতিটার!

ইফতার বাদে "দে পানাহ, দে" একটা হামদ-নাতের যে আসর বসত... আহা। হজমটা যা হয়! অত্যন্ত উপকারি। এইখানে অইসব টাল্টু-বাল্টু নাই...আজান শেষ হইবা মাত্র...গানা-বাজানা। ফুল কমার্শিয়াল।

যাহোক সময় ঘনায়া আসছে, যাইতে হবে। দে পানাহ, দে
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৯
১৩টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×