somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পলিটিকালি কারেক্ট বেডটাইম স্টোরি-২

০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ থেকে ফেরার পর যার সাথেই দেখা হয়, সবার একই জিজ্ঞাসা। "কেমন দেখলা, দেশের কি অবস্থা?" সবাই জানতে চায়, কেমন আছে বাংলাদেশ।
"জ্বী ভালো।" এটুকু বলে কেটে পরার উপায় নাই। আরো অনেক প্রশ্ন আসে " জিনিসপত্রের দাম কেমন?" " পাবলিকের কি অবস্থা" "রাস্তা ঘাটের উন্নতি হইসে?"
- জ্বী। দাম একটু বার্সে। দিনে ১হাজার টাকা খরচ হওয়া কোন ঘটনা না। পাবলিক আছে ভালোই। ব্যবসা বানিজ্য করতেসে। রাস্তাঘাট আগের মতই। একটা ফ্লায়োভার হইসে নুতুন। উইড়া উইড়া এয়ার্পটে গেলাম। আমার সিএনজির ড্রাইভার হু হা হা হা করে পৈশাচিক হাসি হাসলো রেল ক্রসিংয়ের উপর দিয়ে যাওয়ার সময়। আর কোনো দিন লেভেল ক্রসিংয়ে বসে ঘামতে হবে না।
সবাই খালি ঢাকার খবরটুকুই নেই। ঢাকার বাইরের বাংলাদেশের খবরটা আমিও চেপে যাই। গ্রাম থেকে আসার সময় যে ভ্যানে উঠেছিলাম তার চালক একজন দুর্বল বৃদ্ধ। তার ছেলের কাছ থেকে ৫ হাজার টাকা পেয়েছেন বিক্যাশের মাধ্যমে। এই টাকা দিয়ে আলু আর ভুট্টা চাষ করতেসেন। আমি জিজ্ঞাসা করলাম "ছেলে কি করে?"
-গার্মেন্টসে চাকরি করে।
এই দুর্বল বৃদ্ধ একা না, তার সাথে এমন অনেক ছেলে আছে। যাদের শক্তিতে বলিয়ান হয়ে মাঝ বয়েসী বাংলাদেশ প্যাডেল মেরে এগিয়ে যাচ্ছে।

-রাজনীতির কি অবস্থা?
ভালো। ডিসেম্বরে বেশ গরম দিল। লাশ পড়ল। বিএনপি যতই তত্ত্বাবধায়কের দাবির কথা বলে, লিগ ততই যুদ্ধাপরাধের বিচারের কথা বলে জামাতের দিকে আঙ্গুল তুলে। সেই সাথে জামাতি তান্ডব তাদের কাজটা অনেক সোজা করে দিসে। দুইটা আলাদা ইস্যু। দুইটাই গুরুত্বপূর্ন। কিন্তু দুইটা ফলাফল কোনো পক্ষ সঠিকভাবে দিবে না। লিগ মানবে না তত্ত্বাবধায়কের দাবি। আর বিএনপি জামাত করবে না যুদ্ধাপরাধের বিচার। পাবলিকের জন্য এইবার সিদ্ধান্ত নেয়াটা কঠিন।

ডিসেম্বরে আরো দেখলাম বিচারপতির আলাপন-ইমেইল ফাস- অত:পর পদত্যাগ। গণমাধ্যমে ফিসফাস। ঢাক ঢাক গুড় গুড়। এসব নিয়ে আলাপে ট্রাইবুনালের নিষেধাজ্ঞা। আমার মনে হয় দেশে এখন দুইটা জিনিস নিষিদ্ধ। হুমায়ুনের দেয়াল, আর বিচারপতির আলাপ নিয়া প্রশ্ন তুলা। পার্থক্য হইলো, হুমায়ুনের দেয়াল কারো কাছে নাই। আর স্কাইপ আলাপনের ২৫% সবার কাছেই আছে। বিচার নিয়া সরকারী দল যেমন মোটা দাগের কথা বলতেছে, বিরোধী দোল তেমনি পিছলাপিছলি করে মিউ মিউ করে বিচারের বিপক্ষে যাচ্ছে। তবে রায় দিয়েই সমুদ্রজয়ের মত ফুর্তির উপলক্ষ্য তৈরী করতে পারে সরকার। ২০১৩ তেই এমন একটা রাষ্ট্রীয় আনন্দ আয়োজন দেখা যাবে হয়তো। কিন্তু রায়টাই শেষ কথা না। রায়ের পরে আপিল হবে। সাইদী আর কাদের মোল্লা ছাড়া বাকিদের বিচার এই আমলে শেষ হবে কিনা সন্দেহ। আইনমন্ত্রী এই আপিলের সুবিধা থাকাকে বিশ্বের মধ্যে একমাত্র বাংলাদেশের ট্রাইবুনালে আছে বলে চাপা মেরে যাচ্ছেন। অথচ রুয়ান্ডা, যুগ্স্লাভিয়া, সিয়েরা লিওন সবখানেই আপিলের ব্যবস্থা আছে। আলগা ভাব নিয়ে মিথ্যা না বলে, কিছু না বলাই ভালো। কারণ এই ট্রাইবুনাল দেশে বিদেশে অনেকেই কড়া নজরে রাখসে। বিশেষ করে আমরিকা। তারা সব সময় যুদ্ধাপরাধীদের ভালো পায়।

সারা দেশে অসংখ্য পোস্টার। বিএনপির পোস্টারে তারেক- খালেদা- জিয়াউর রহমান। আর লীগের গুলাতে শেখ মুজিব আর হাসিনা। কিছু কিছু পোষ্টারে জয়। বিএনপির পোস্টার গুলার কিছু পরিবর্তন হইসে। বছর খানেক আগের পোস্টারে শুধুই খালেদা জিয়া আর জিয়ার রহমান ছিল। এখন জিয়া ছোট হয়ে এক কোনায় চলে গেছে। আর তারেক জিয়া বড় হয়ে গেছে। দুনিয়ার আর কোনো দেশে রাজনীতিবিদরা এত জনপ্রিয় না। কোথাও এত পোস্টারও দেখা যাবে না রাজীনীতিবিদদের। পোস্টার না দেখে মনের খবর নিলে জানা যায়, পাবলিক রাজীনীতিবিদদের সবচেয়ে বেশি ঘৃনা করে। তাই কি? যদি ঘৃণাই করবে তাহলে কেন রাজনীতিবিদের কথায় অপর পক্ষের উপর যান বাজি রেখে ঝাপায়ে পড়বে? কেন নেতার চুরির সাফাই গাইবে? হয়ত এটা আমাদের ডিয়েনএ তেই আছে।

২০১২ সালকে কিভাবে মনে রাখবেন? পদ্মা সেতু নিয়ে দুদক-ওয়ার্ল্ড ব্যাঙ্ক কচলাকচলির বছর, হলামার্কের সাড়ে চার হাজার কোটি দুর্নীতি কিংবা শেয়ার বাজারে দু দিন পর পর ভাংচুরের বছর। আমরা হয়তো ভুলে যেতে চাইবো গার্মেন্টসে শতাধিক পুড়ে যাওয়া নাম পরিচয়হীন শ্রমিকের কথা, ভুলে যেতে চাইবো শিক্ষক আন্দোলনে পুলিশের আক্রমনে মারা যাওয়া বেওয়ারিশ শিক্ষকের কথা, যার মূল্য সাহেবের তিন পেয়ে কুকুরের এক ঠ্যাঙ্গের সমান। ভুলে যেতে পারেন সাগর রুনির কথা, কারন ৩২৫দিন পেরিয়ে গেছে। ভুলতে পারেন বিশ্বজিতের কথা।

আমি মনে রাখতে চাই অন্য এক বাংলাদেশকে। ঢাকা থেকে সাইকেল চালিয়ে যে দুই ভাই নীলফামারীতে গিয়েছিল ঈদ করতে, তারাই আসল বাংলাদেশের প্রতীক। সামনে অনেক পথ জেনেও যারা দু-চাকার সাইকেল নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। মালেশিয়ার অগ্রনী রেমিটেন্সের সামনে লাইনে দাঁড়ানো শ্রমিকরা ৮০০ রিঙ্গিতের ৫০০রিঙ্গিত দেশে পাঠাচ্ছে, তারাই বাংলাদেশ। সাকিব আল হাসানের পোস্টার যখন অস্ট্রেলিয়ান কোন ছেলের রুমে শোভা পায়, তখন সাকিব নিজেই বাংলাদেশ।

২০১৩ আমাদের জন্য আরেকটা ভালো বছর হতে পারে, যদি ইলেকশন নিয়ে কোন ঘাপলা না হয়।

---------------------------------------------
পলিটিকালি কারেক্ট বেডটাইম স্টোরি-১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×