সাঈদীর গোপন বিষয়ে রসালাপ আর বিচারক নাসিম ও আইনজ্ঞ জিয়াউদ্দিন সাহেবের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল বিষয়ে স্কাইপ আলাপের মধ্যে বড় পার্থক্য আছে। অমি রহমান পিয়ালের লাজ-শরম কিছুটা কম তা জানা ছিল। কিন্তু কান্ডজ্ঞান এতটা কম তা জানা ছিল না। উনার বিডিনিউজ২৪ এর কলামে দুইটি ফাস হওয়া আলাপনকে একই পাল্লায় মাপতে চাচ্ছেন। কেন অচেনা নারীর সাথে সাইদীর রসালাপ সংবাদমাধ্যমে আসছে না- এমন আক্ষেপ করে বলেছেন "এক যাত্রায় ভিন্ন ফলের মানে কী!"
এরমাধ্যমে বিচারকের সাথে জিয়াউদ্দিন সাহেবের যে আইনি আলোচনা ছিল তা খাটো করলেন। সাঈদীর রসালাপ ভদ্র সমাজে প্রকাশযোগ্য না। পত্রিকাওয়ালারা তাদের পছন্দ মাফিক পুরা বা আংশিক ছাপতেই পারে। নিম্নরুচির অনেক পত্রিকা আছে। ওপর পক্ষে দুইজন সম্মানিত আইনজ্ঞ বাংলাদেশের ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ন ট্রাইবুনাল বিষয়ে আলোচনা করেছেন- সেখানে একবিন্দু অশ্লীলতা ছিল না। উনাদের আলোচনার যতটুকু শোনা গেছে তার পুরাটাই দুইজন বয়স্ক ভদ্রলোকের বিষয়ভিত্তিক লজিকাল ডিসকোর্স। ফাস হবার পর বিচারক স্বেচ্ছায় ট্রাইবুনাল থেকে পদত্যাগ করেছেন। এরপরেও পত্রপত্রিকায় এই আলাপনকে অজ্ঞাত কারণে 'তথাকথিত ' হিসাবে উল্ল্যেখ করেছে। ন্যায় সঙ্গত কারণেই এই রেকর্ডিংকে ট্রাইবুনাল 'ইললিগাল' বলেছে। এরমাধ্যমে ট্রাইবুনাল এও স্বীকার করে নিল "তাদের আলাপন হয়েছিল"(কাগজে কলমে), সেই সাথে জিয়াউদ্দিন সাহেবকে তলব করে ট্রাইবুনাল এও জানান দিল তারা বিষয়টা বিচারিক কাজের আওতায় আমলে নিলেন (এটা প্রমান করে ট্রাইবুনাল ফেয়ার ট্রায়াল করতে বদ্ধপরিকর)।
সাইদীর বিচারের রায় স্থগিত হইসে- এইটা উনি কি পাইলেন? ট্রাইবুনাল রিফর্ম হইসে, নুতুন প্রধান আসছেন। তিনি সঙ্গতকারণেই দুইপক্ষের যুক্তিতর্র্ক আবার শুনতে চাইসেন । কারণ ডিফেন্সের রিত্রায়ালের দাবি আইনসঙ্গত ছিল না। তাই আংশিক রি-ট্রায়াল হচ্ছে। এইখানে স্থগিতের কি দেখলেন। এইসব হাবজাব কথা প্রচার করার কি দরকার ?
এক্ষণে জনার অমি পিয়াল কোন বিচারে আসামির ফোনে রসালাপকে বিচারিক আওতায় আসা আলাপের সাথে তুলনা করলেন বুঝলাম না। ব্লগীয় হানাহানি ব্লগে করেন। কলিযু ভাজি করেন। কিন্তু বিচারকদের ও বিচারকার্যের অবমাননা করবেন না
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




