আগামীকাল ট্রাইবুনালের প্রথম রায়। সেকারী ব্যবস্থাপনায় ধুমধাম সহকারে বিশাল সাফল্য উদযাপন করা হবে। সফলই বটে। পলাতক আসামির বিচার নুন্যতম সময়ে শেষ হইসে। আর উপস্থিত আসামীদের বিচারের রায় পিচায়তেই আছে।
পাবলিক মাত্র ৯ মাস আগের কাহিনী ভুলে গেছে মনে হয়। সব সংবাদ মাধ্যমে খবর আসার পর পুলিশ গেছে বাচ্চু রাজাকারের বাড়ি। ভিতর থিকা আওয়াজ আসলো "বাচ্চু রাজাকার বাড়িত নাই"
পালানোর পর ডেকচি-পাতিল-চৌকির তলা খুজে বেশ সুনাম কুড়িয়েছিল পুলিশ। বাচ্চু রাজাকার পালিয়ে যায় ভারতে। বিকাশ পালায় ভারতে। তাদের বিএসএফ গুলি করে না আত্মরক্ষার্থে। কিন্তু ফেলানিদের পটাপট গুলিতে ফেলে দেয়। গরুর দালালদের অনুপ্রবেশ ঠেকাতে দুইপক্ষের গম্ভীর মিটিং হয়।
"ইন্টারপোলের মাধ্যমে বাচ্চু রাজাকারকে ফিরিয়ে আনা হবে" - সাবেক সরাষ্ট্রমন্ত্রী বেশ বলেছিলেন। ইন্টারপোল ডাকা দূরের কথা, বন্ধুরাষ্ট্রকে বলতেই বছর পার।
উলফা নেতাদের পাকড়াও করে ভারতমাতার সেবাই কি আমাদের দ্বিপাক্ষিক আতঙ্কবাদ বিরোধী সমঝোতার লক্ষ্য? শুনলাম বিলিয়ন ডলারের ফিসফাস অস্ত্র চুক্তির মধ্য রাশিয়ায় সাথে আতঙ্কবাদ বিরোধী সমঝোতা চুক্তি হয়েছে। বেশ একটা কাজের জিনিস এই আতঙ্কবাদের চাষাবাদ।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



