somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারওয়ান বাজার মিডিয়াপল্লীতে ঢাকার থুক্কু জাতীয় উন্নয়ন ভাবনা

২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি পুরকৌশলী কাম সম্পাদক আনিসুল হকের কলাম মারফত জানতে পারলাম, নয়নাভিরাম ল্যান্ডমার্ক হাতিরঝিল নাকি ঢাকাই কবি সমাজে ব্যাপক ভাবালুতা সৃষ্টি করেছে। রঙ্গিন বাতি আর টলমল জলরাশির বিবরণ দিয়ে লেখক বলেছেন- 'ইহাই ঢাকা শহর। গরবে বুক ফুলিয়া যাইতেছে। মাথা উঁচু হইয়া যাইতেছে।' ফকরুদ্দীনের সরকার জিন্দাবাদ, হাসিনার সরকার জিন্দাবাদ, (নব্য ঠিকাদার) সেনাবাহিনী জিন্দাবাদ।

লেখক বলেছেন এই প্রকল্পের বিশাল সাফল্য দেখে তার স্পর্ধা বেড়ে গেছে। এইবার ঢাকা থেকে যানজট দূর করতে হবে। ফ্লাইওভার-রেল-নৌপথ সব এস্তেমাল করা লাগবে। অতি উত্তম প্রস্তাব বীরবল। ঢাকায় গোড়া স্থাপন না করলে কবি যশ জোটে না। সচেতন সুশীল সমাজে নাম লেখানো যায় না। যানজটের কারনে নুতুন গাড়ির গতিপরীক্ষা হয় না। শত কোটি টাকার ফ্লাইওভার, ল্যান্ডমার্ক না থাকলে মেলবোর্ন-সিঙ্গাপুরের সাথে পাল্লা হয় না। যেন ঢাকার বাইরের আটষট্টি হাজার গ্রামের মানুষের কোন অধিকার নাই। তাদের কাজ হাত পাখা ঘুরানো, কাদা-মাটি ভেঙ্গে ভ্যান চালিয়ে হাটে যাওয়া ও ক্ষেতে খামারে খেটে বাম্পার ফলন ফলানো। তাদের পাকা রাস্তার দাবি মাত্র কয়েক লক্ষটাকার জন্য এম্পি হোস্টেলের দেয়ালে বাড়ি খেয়ে ফেরত আসে। ঢাকার অবারিত সুখ সাচ্ছন্দ্য শেয়ার করতে গ্রামবাসী মাঝে মধ্যে রোগে শোকে মঙ্গায় ঢাকায় এসে লাল-নীল বাতি দেখবে, সেটাই অনেক। সবচেয়ে ভালো হয় জমিজিরাত রেখে মালেশিয়া সৌদি গিয়ে হাড়গোড় পাস্পোর্ট জমা দিয়ে কাড়ি কাড়ি রেমিটেন্স পাঠালে। ওতে অর্থমন্ত্রীর সাফল্য অর্জিত হয়, ঢাকাবাসির ফুটানি করার পয়সা মেলে। বেশ তো নাগরিক চিন্তা আপনাদের। ম্যাডাম এসে ১৩০০কোটি টাকার তিলোত্তমা ঢাকা দিয়েছিলেন। ঢাকাবাসীর পায়ে ভেট না দিলে ভোট পড়বে না, ক্ষমতায় থাকাও যাবে না। কারন ওখানে আছে দেশের নার্ভসেন্টার কারওয়ান বাজার মিডিয়া পল্লী। উজির-নাজির-মডেল-ব্যবসায়ী-নব্য নটি- পুরাতন জোকার সবাইকে ঢাকাই নাগরিক সমাজের মই বেয়ে সাফল্যের শিখরে উঠতে হবে। ঢাকার এক এক রাস্তার দুধারে যত বিশ্ববিদ্যালয় ও জ্ঞানচর্চা হয় তার তুলনা দেশের অন্য কোথাও দূরের কথা, বিদেশেও দেখি না। মাঝে মাঝে মনে হয় ওসব রাস্তা দিয়ে যারা নিয়মিত যাতায়াত করার সৌভাগ্য অর্জন করেছেন তাদেরও একটা ডিগ্রী দেয়া উচিৎ।

বাংলাদেশের সমস্ত সম্পদের একচেটিয়া নিয়ন্ত্রন আর অধিকার আগে করাচি-ইসলামাবাদের ছিল, এখন ঢাকার। স্বাধীনতার চেতনাও ঢাকায় পুঞ্জিভূত আছে, যেন ঢাকা-ভিন্ন বাকি গ্রাম দেশ যুদ্ধ করে নাই? স্বাধীন বাংলায় তাদের অধিকার নাই?

অধিকার নাই জেনেও ইঞ্জিনিয়ার-সম্পাদক সাহেবের কাছে অনুরোধ করবো- অন্তত সহস্রাধিক গার্মেন্টসগুলো ঢাকার বাইরে সরিয়ে দেবার প্রস্তাব দিন। ঢাকা থেকে লেক্সাসে চড়ে অফিস করতে কি খুব কষ্ট হবে গার্মেন্টস মালিকদের? শুনেছি তারা কানাডা আমেরিকায় থেকে ব্যবসা পরিচালনা করেন। ঢাকা থেকে গার্মেন্টস কারখানা সরালে আপনাদেরই শান্তি বাড়বে। গরীব খেটে খাওয়া গার্মেন্টস কর্মীদের ঢাকার নাগরিক হবার বেহুদা গর্বের প্রয়োজন নাই। খেয়ে পরে বেঁচে থাকতে পারলেই তারা খুশি।

-----------------------
লেখাটি পলিটিকালি কারেক্ট বেডটাইম স্টোরি সিরিজের অংশ। ফেইসবুকে প্রকাশিত
ডেভিলস এডভোকেট ফরহাদ মাজহারঃপলিটিকালি কারেক্ট বেডটাইম স্টোরি-৯
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×