somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশার বানীঃ পাটের উন্নত জাতের চাষ-৪-৫ বছরের মধ্যে শুরু হবে

২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাটের উন্নত জাতের চাষ-৪-৫ বছরের মধ্যে শুরু হবে
---বিজ্ঞানী মাকসুদুল আলম

পাটের জীবনরহস্য উন্মোচনকারী বিজ্ঞানী মাকসুদুল আলম বলেছেন, আগে আমরা পাট থেকে বৈদেশিক মুদ্রা পেতাম ৪০ শতাংশ। কিন্তু সেটা হারিয়ে ফেলেছি। এখন আমরা আবার পাটের গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছি। তিনি বলেন, দেশি পাটের জীবনরহস্য উন্মোচন করায় পাট নিয়ে গবেষণা করে এর বিভিন্ন উন্নত জাত আবিষ্কার ও কৃষকদের হাতে পৌঁছে দেয়ার সকল প্রকার প্রতিবন্ধকতা দূর হয়েছে। আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে কৃষকের হাতে রোগ প্রতিরোধী ও প্রতিকূল পরিবেশে বাড়তে পারে এমন উন্নত পাটের জাত তুলে দেয়া সম্ভব হবে।

গতকাল সোমবার রাজধানীর পাট গবেষণা কেন্দ্রে (বিজেআরআই) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বিজেআরআই-এর মহাপরিচালক ড. কামাল উদ্দিন আহমেদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মঞ্জুরুল আলম, ড. শামসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে মাকসুদুল আলম জানান, এ ধরনের গবেষণার ফলাফল পাওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে সময়সীমা বেধে কাজ করা কঠিন। তবে এখন পর্যন্ত যতটুকু অগ্রগতি হয়েছে তাতে আশা করা যায়, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে আমরা নতুন ওই জাত পরীক্ষামূলকভাবে চাষ শুরু করতে পারব। সবকিছু ঠিকঠাক মতো চললে কৃষকের হাতে নতুন জাত পৌঁছে দিতে সর্বোচ্চ চার-পাঁচ বছর লাগতে পারে।

মাকসুদুল আলম বলেন, আমাদের নলেজগুলোকে হানড্রেড গতিতে নয়, এর চেয়েও বেশি গতিতে এগিয়ে নিতে হবে। আমাদের ভবিষ্যত্ প্রজন্মের কথাও চিন্তা করতে হবে। এই বিজ্ঞানী বলেন, মনে রাখতে হবে শুধু সরকারি উদ্যোগে এই কাজ পরিচালনা করা সম্ভব নয়। বেসরকারি উদ্যোগও গুরুত্বপূর্ণ। যৌথ উদ্যোগে এটার একটা সফল গবেষণা সম্ভব। আর দেশি পাটের জীবনরহস্য উন্মোচনের ফলে পাট জাত দ্রব্য উদ্ভাবনে সকল বাধা দূর হবে।

সম্মেলনে তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ের 'পাটের মৌলিক ও ফলিত গবেষণা শীর্ষক প্রকল্পের আওতায় আমরা ২০১০ সালে তোষা পাটের জীবনরহস্য উন্মোচন করেছিলাম। এবার দেশি পাটের জীবনরহস্য উদ্ভাবন করেছি। ফলে এ দুই জাতের মধ্যে শংকর করে নতুন উন্নত জাতের পাট উদ্ভাবন করা সম্ভব হবে এবং আমাদের গবেষণার প্রধান লক্ষ্যই হচ্ছে প্রতিকূল পরিবেশ ও জীবাণু প্রতিরোধক পাটের নতুন জাত উদ্ভাবন।

মাকসুদুল আলম বলেন, সরকার আমাদের প্রকল্প বাবদ যে অর্থ দিয়েছে, আমরা খুব অল্প সময়ের মধ্যে নিজেরা উপার্জন করে তা ফেরত দিতে পারব। আমাদের এই কেন্দ্রের গবেষণার ফলাফল ও দক্ষতাকে কাজে লাগানোর জন্য অনেক ধরনের প্রস্তাব ইতিমধ্যে আমাদের কাছে আসতে শুরু করেছে। ফলে আমরা আত্মবিশ্বাসী এই গবেষণা কেন্দ্রটি আগামীদিনের বাংলাদেশের বিজ্ঞান গবেষণার নতুন পথের নেতৃত্ব দিতে সক্ষম হবে। সে ধরনের বিজ্ঞানী আমরা ইতিমধ্যে এখানে তৈরি করতে সক্ষম হয়েছি।

সম্মেলনে জানানো হয়, সরকার দেশে ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট নামে একটি নতুন আইন বাস্তবায়নের মাধ্যমে দেশীয় প্যাকেজিং শিল্পে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করায় ভবিষ্যতে বর্তমানের চাইতে অন্তত আরো ১৫ লাখ বেল পাটের দেশীয় চাহিদা সৃষ্টি হবে। রোগ প্রতিরোধী দেশি পাট কৃষকদের হাতে তুলে দেয়া গেলে পাটের উত্পাদন অনেকাংশে বাড়িয়ে দেশীয় অতিরিক্ত চাহিদা মিটিয়ে তা আরো অধিকহারে বিদেশেও রপ্তানি সম্ভব হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, পাটের জীবনরহস্য উন্মোচনের মাধ্যমে নতুন জাত উদ্ভাবনের এই গবেষণা সফল হলে বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে এ ধরনের জাতের চাষ শুরু করবে।

আবিষ্কার সম্পর্কে মঞ্জুরুল আলম বলেন, পোকার আক্রমণের কারণে কৃষকেরা সাদা পাটের (দেশি পাটের) চাষ কমিয়ে দিয়েছেন। কিন্তু এই পাটের আঁশের মান বেশ উন্নত। তা দিয়ে বস্ত্রশিল্পের উপযোগী সুতা উত্পাদনও সম্ভব। এই আবিষ্কারের ফলে উন্নত জাতের দেশি পাটের জাত উদ্ভাবনের মাধ্যমে বস্ত্রশিল্পে তুলার বিকল্প হিসেবে এই পাট ব্যবহার করে অনেক বৈদেশিক মুদ্রা বাঁচানো যাবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসএসসি - এইচএসসি বাচ্চারা সাবধান হয়ে যাও।

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৩২


ছবিতে আমাদের সবার প্রিয় মিলন স্যার। বয়স ৭০ এর কাছাকাছি হলেও স্যারের ছোটাছুটি থামেনি, বরং মনে হয় বয়সটা স্যারের কাছে একটা সংখ্যা মাত্র, যেটা স্যার পাত্তাই দেন না। স্যারের... ...বাকিটুকু পড়ুন

সকালে শিক্ষক, বিকালে সবজি বিক্রেতা

লিখেছেন ঢাকার লোক, ২১ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:৪৯


মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপে যখন মিডিয়া জগৎ সয়লাব এমনি সময় হটাৎ করেই ইউ টিউবে একটা ভিডিও চোখে পড়লো। ২ মিনিটের এ ভিডিওটা সেলফ এক্সপ্লানেটোরি ,... ...বাকিটুকু পড়ুন

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×