somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটা কিসের অশনি সঙ্কেত? জ্বালানীর দিক থেকে বাংলাদেশকে পঙ্গু করার অনেকদিন থেকে চেষ্টা চলছে। এটা কি একই সূত্রে গাথা?

০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলেট, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেড এর ব্যবস্থাপক (ক্রয়) আনোয়ারা আবেদীন চৌধুরীর (৬০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ বলেছে, তাকে ৪/৫ আগে দুর্বৃত্তরা খুন করে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তার বাসার দরজা বাইরে দিয়ে তারা মারা ছিলো। প্রধান ফটকেও বাইরে দিয়ে তালা লাগানো ছিলো।

আনোয়ারাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছোট ভাই।

বৃহস্পতিবার বিকালে নগরীর লামাবাজার এলাকার নিজের বাসা থেকে আনোয়ারা গলিত লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আনোয়ারা লামাবাজার এলাকার পুলেরপারের এ/৬ নম্বর বাসায় একা থাকতেন।

সকালে বাসার ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। বিকাল সাড়ে ৩টায় দরজার তালা ভেঙ্গে ঘরের মেঝে থেকে আনোয়ারার গলিত লাশ উদ্ধার করা হয়। তার পরনে তখন কোনো পোশাক ছিলো না।

এসআই জানান, ময়না তদন্তের জন্য আনোয়ারার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আনোয়ারার ছোট ভাই ফখর উদ্দিন সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার ফোনে আনোয়ারার সঙ্গে তার শেষ কথা হয়েছে।

তার স্বামী সামসুল আবেদিন চৌধুরী এক ছেলে ও এক মেয়েকে নিয়ে লন্ডন থাকেন। তাদের আরেক ছেলে আমেরিকায় থাকেন।

ফখর উদ্দিন পুলিশকে জানিয়েছেন, আনোয়ারার একজন গৃহপরিচারিকা ছিলো। কিন্তু ঈদুল আজহার ছুটি শেষে ওই গৃহপরিচারিকা আর ফেরেননি।

এ ব্যাপারে জালালাবাদ গ্যাসের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

কয়েক মাস আগে সিলেটে খুন হন কোম্পানিটির সিবিএ (সেন্ট্রাল বার্গেইনিং এজেন্ট) সভাপতি আবু তাহের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯০৮ ঘ.
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×