আমাদের কি রাজনৈতিক দল গুলির অন্ধ আনুগত্য থেকে বের হয়ে আসার এখনও সময় হয় নি? এত লম্বা ঘুম কেন আমাদের?
২৯ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত কয়েকদিন ধরে ব্লগে দেখছি, কিছু শিক্ষিত আর বুদ্ধিমান মানুষ এই দেশের প্রমানিত দুর্নীতিবাজ, চাদাবাজ, ভন্ড আর সন্ত্রাসী রাজনৈতিক দল (বিএনপি, লীগ, জামাত আর জাপার) গুলির জন্য বড় গলা করে ভোট চাইতে আর প্রচার চালাতে।
আমার উনাদের কাছে প্রশ্ন, আপনারা এসব পারেন কি করে?
আপনাদের কি বিবেক বুদ্ধি, আত্মসম্মান আর বিবেচনা বলতে নাই?
আপনারা আসলেই কি এখন ও মন থেকে ভাবেন যে এই দল গুলি এই দেশের মানুষের কথা ভাবে? একেক দল তো কয়েকবার করে ক্ষমতায় ছিল, তারা কত টুকু জনগণের ভাল করেছে, আর কতটুকু নিজেদের উন্নয়ন করেছে আমাদের রক্ত চুষে, তা কি আপনারা দেখেও না দেখার ভান করবেন?
আপনারা যারা এই সব নর্দমার কিটের চেয়ে খারাপ দল গুলি কে ভোট দিবেন আপত্তি নাই, নীরবে দিয়ে আসেন, কিন্তু ব্লগে দল বেধে প্রচার চালান, আপাদের কি লজ্জা বলতে কিছু নেই?
আমরা কি আসলেই জাতি হিসেবে দেউলিয়া? আমাদের শিক্ষিত সমাজ এই দল গুলির দাসত্ব কেন মেনে নিয়েছে? আমরা আমাদের বিবেক বুদ্ধি ইজারা দিয়েছি কেন এই সব দল গুলির কুলাঙ্গার নেতা কর্মীদের কাছে?
আমাদের কি অন্ধ আনুগত্য থেকে বের হয়ে আসার এখনও সময় হয় নি? আমরা কি এখনও ঘুমিয়ে থাকব আর চাটুকারদের মত দল গুলির চাটুকারিতা করে যাব? আমরা যতদিন এই অন্ধ আনুগত্য দেখাব, ততদিন এরা আমাদের চুষে খাবে।
সত্যিই খুব হতাশা ঘিরে আসে চারিদিকে। এই জাতির কোন আশার আলো নাই কোথাও।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮
'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি...
...বাকিটুকু পড়ুন